RK NEWZ কেকেআরের প্রথম একাদশে একটি বদল নিশ্চিত। আইপিএলের প্লেঅফের আশা জিইয়ে রাখতে হলে জেতা ছাড়া উপায় নেই অজিঙ্ক রাহানেদের। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কেকেআর শিবিরের উদ্বেগ একাধিক বোলারের চোট। ইডেন গার্ডেন্সে বুধবার কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের প্লেঅফের আশা জিইয়ে রাখতে হলে জেতা ছাড়া উপায় নেই অজিঙ্ক রাহানেদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কেকেআর শিবিরের উদ্বেগ প্রথম একাদশ নিয়ে। একটি পরিবর্তন করতেই হবে। আগের ম্যাচের মতোই ইডেনে কেকেআরের ইনিংস শুরু করবেন রাহানে এবং ফিন অ্যালেন। নিউ জ়িল্যান্ডের ব্যাটার ফর্ম ফিরে পাওয়ায় বেশ লাভবান হয়েছেন রাহানেরা। তিন নম্বরে থাকবেন অঙ্গকৃশ রঘুবংশী। আগের ম্যাচে ভাল ব্যাট করেছেন। ব্যাটিং অর্ডারের চার নম্বরে থাকবেন ক্যামেরন গ্রিন। পাঁচ নম্বরে রভম্যান পাওয়েলের খেলাও নিশ্চিত। ফিনিশার হিসাবে ছয় এবং সাত নম্বরে নামবেন মণীশ পাণ্ডে এবং রিঙ্কু সিংহ। ব্যাটিং অর্ডারের আট নম্বরে থাকবেন অভিজ্ঞ অলরাউন্ডার সুনীল নারাইন। শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। অনুকূল রায়, সৌরভ দুবে এবং কার্তিক ত্যাগীর খেলা নিশ্চিত। পাথিরানার জায়গায় খেলতে পারেন বৈভব অরোরা। দলে উমরান মালিকও আছেন। কিন্তু তিনি একটিও ম্যাচ খেলেননি চলতি মরসুমে। তাই বৈভবের খেলার সম্ভানাই বেশি। ইমপ্যাক্ট সাব হিসাবে দেখা যেতে পারে বৈভবকে। মুম্বইয়ের বিরুদ্ধে বরুণ চক্রবর্তীর খেলার সম্ভাবনা প্রায় নেই। তিনি আগের ম্যাচেও খেলতে পারেননি। গুজরাত টাইটান্স ম্যাচে খেলতে নেমে আবার চোট পেয়েছেন মাথিশা পাথিরানা। তাঁকে নিয়েও সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে আগের ম্যাচের প্রথম একাদশ নিয়ে মাঠে নামা প্রায় অসম্ভব। তবে দলে খুব বেশি পরিবর্তনের পক্ষে নন কোচ অভিষেক নায়ার।





