Friday, May 15, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

অবশেষে হাওড়ার ‘ত্রাস’ আকাশ পাকড়াও! পুলিশকে গুলি করে পালিয়েছিলেন!প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা গৌতম চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন আকাশ?‌ গ্রেফতার শাগরেদ সূরজও

RK NEWZ শাসকদলের হাত মাথায় থাকার দরুণ এতদিন পালিয়ে বেড়াচ্ছিলেন। ২০২১ সালে লিলুয়ায় এক পুলিশ আধিকারিককে গুলি করার ঘটনায় নাম জড়িয়েছিল আকাশের। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন ওই আধিকারিক। ২০২১ সালে লিলুয়ায় এক পুলিশ আধিকারিককে গুলি করার ঘটনায় নাম জড়িয়েছিল আকাশের। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন ওই আধিকারিক। তার আগে এবং পরেও নানা অসামাজিক এবং অপরাধমূলক ঘটনায় নাম জড়িয়েছে উত্তর হাওড়ার ‘ডন’ আকাশের। তাঁর বিলাসবহুল জীবনযাপন নিয়ে রীতিমতো চর্চা হয় এলাকায়। কলকাতার বিভিন্ন পানশালায় যাতায়াত ছিল তাঁর। জন্মদিনের একটি পার্টির ছবিও ভাইরাল হয়েছিল। কিন্তু পুলিশ তাঁর নাগাল পাচ্ছিল না।

অবশেষে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের হাতে গ্রেফতার হয়েছেন আকাশ। সঙ্গে তাঁর অপরাধের সঙ্গী সূরজ ওরফে বান্টিকেও ধরা হয়েছে। বিভিন্ন অপরাধে নাম জড়িয়েছে। অভিযোগ, শাসকদলের হাত মাথায় থাকার দরুণ এতদিন পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার সেই আকাশ সিংহকে পাকড়াও করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে আকাশের সহযোগী সূরজ সিংহকেও। পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে দু’জনকেই খুঁজছিল তারা। আকাশ-সূরজ়ের গ্রেফতারির পর উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক উমেশ রাইয়ের অভিযোগ, ‘‘তৃণমূলের ছত্রছায়ায় দাপট বেড়েছিল ওদের।’’ তিনি অভিযোগ করেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা গৌতম চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন আকাশ। যদিও এই ‘ঘনিষ্ঠতার’ কথা অস্বীকার করেছেন গৌতম। ধৃতদের নিজেদের হেফাজতে নিতে আদালতে হাজির করাবে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles