Thursday, April 23, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

রাজস্থান রয়্যালসের কিশোর ব্যাটারের নজির!‌‌‌‌ প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ইতিহাস সূর্যবংশীর!‌

RK NEWZ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৮ রান করে আউট হয়েছে বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের কিশোর ব্যাটার তার মধ্যেই আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে রেকর্ড গড়েছে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রান পেল না বৈভব সূর্যবংশী। তা-ও আইপিএলে একটি নজির গড়ে ফেলল ১৫ বছরের ব্যাটার। বুধবার ৮ রানের ইনিংসেই প্রথম ব্যাটার হিসাবে ইতিহাস গড়েছে বৈভব। দ্রুততম ৫০০ রান করার নজির এখন তার দখলে। লখনউ ম্যাচে আইপিএলে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছে বৈভব। এই ম্যাচের আগে আইপিএলে তার রান ছিল ৪৯৮। এ দিন ২ রান করে মাইলফলক স্পর্শ করে বৈভব। আইপিএলে ৫০০ রান করতে বৈভব খেলেছে ২২৭ বল। তাতেই তৈরি হয়েছে ইতিহাস। আইপিএলে প্রথম ক্রিকেটার হিসাবে ২৫০টির কম বল খেলে ৫০০ রান পূর্ণ করল বিহারের কিশোর। বৈভবের আগে আইপিএলে সবচেয়ে কম বলে ৫০০ রান করার নজির ছিল গ্লেন ম্যাক্সওয়েলের। ২৬০ বলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন অস্ট্রেলীয় অলরাউন্ডার। তাঁর রেকর্ড ভেঙে দিল বৈভব। এই তালিকায় যুগ্ম ভাবে তৃতীয় স্থানে থাকলেন পঞ্জাব কিংসের প্রিংয়াশ আর্য এবং বীরেন্দ্র সহবাগ। তাঁরা ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ২৮০টি বল খেলে। গত মরসুমে প্রথম আইপিএল খেলে বৈভব। সে বার রাজস্থানের হয়ে ২৫২ রান করে। প্রথম বছরে ১৪ বছরের বৈভবের স্ট্রাইক রেট ছিল ২০৬.৫৬। তালিকায় পঞ্চম স্থানে মুম্বই ইন্ডিয়ান্সের নমন ধীর। তিনি আইপিএলে ৫০০ রান পূর্ণ করেন ২৮৩ বল খেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles