Top 5 This Week

spot_img

Related Posts

ভাইফোঁটার থালা সাজানো! ভুল হলেই সর্বনাশ!‌ অকল্যাণের আশঙ্কা

RK NEWZ ভাইকে কোন দিকে বসিয়ে ফোঁটা দেওয়া উচিত। কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের কল্যাণ কামনা করেন দিদি ও বোনেরা। সঙ্গে উপহার বিনিময় এবং এলাহি খাওয়াদাওয়ার পালা। প্রতিটি রীতি পালনের ক্ষেত্রে কিছু না কিছু নিয়ম মানা জরুরি। নইলে সুফল পাওয়া যায় না। ভাইফোঁটাও তার ব্যতিক্রম নয়। থালা কীভাবে সাজাচ্ছেন, তার উপর নির্ভর করে কল্যাণ, অকল্যাণ। তাই জেনে নিন থালায় কী কী রাখবেন। থালায় অবশ্যই গঙ্গাজল, শিশির, দূর্বা, গঙ্গাজল, প্রদীপ, ধূপকাঠি, শঙ্খ, মিষ্টি। অবশ্যই চন্দন বাটা রাখতে হবে। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ভাইফোঁটা দিতে বসুন। পূর্বমুখী আসনে বসে ভাইকে ফোঁটা। তাতেই সুফল।

ভাইফোঁটায় অবশ্য করণীয়:

চন্দন, কেশর এবং গঙ্গাজল মিশিয়ে ফোঁটা দিন।
ভাইকে চন্দনের ফোঁটাও দিতে পারেন।
ফোঁটার সময় দু’জনেই নতুন পোশাক পরলে ভালো হয়।
মাটিতে বসে ভাইফোঁটা নেবেন না। জলচৌকিতে বসতে দিন ভাইকে। নইলে সুতির আসনে বসাতে পারেন।
দাঁড়িয়ে ভুলেও ফোঁটা দেবেন না।
ভাইকে পাঁচ কিংবা সাত রকমের মিষ্টি দিন। তিন রকম মিষ্টি দেবেন না।
ভাইকে মিষ্টিমুখ না করে উপহার নেবেন না।
ভাইফোঁটার দিন ভাইয়ের কল্যাণে কোনও মন্দিরে পুজো দিতে পারেন।
মনে রাখবেন, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে মঙ্গলবার দুপুর ২টো ২ মিনিটে পড়ছে ভ্রাতৃদ্বিতীয়া তিথি। বুধবার দুপুর ৩টে ৫৪ মিনিটে তিথি শেষ। আবার গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, দ্বিতীয়া আরম্ভ মঙ্গলবার দুপুর ১২টা ৩৫ মিনিট ৩৫ সেকেন্ড। দ্বিতীয়া তিথি শেষ বুধবার দুপুর ২টো ৯ মিনিট ৪১ সেকেন্ডে। অবশ্যই চেষ্টা করুন নির্দিষ্ট তিথি মেনে ভাইকে ফোঁটা দেওয়ার। তাতেই মঙ্গল হবে আপনার ভাইয়ের। সুখসমৃদ্ধিতে ভরে উঠবে তার জীবন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles