Top 5 This Week

spot_img

Related Posts

ক্রিকেট ইতিহাসে লেখা এশিয়াডে সোনা জেতা!‌

RK NEWZ ক্রিকেট ইতিহাসের বিরলতম ঘটনা শনিবার ঘটিয়ে ফেলল টিম ইন্ডিয়া। এমনিতে শনিবার ভারতীয় ক্রীড়াজগতের ইতিহাসে রেড লেটার ডে। এই প্রথমবার ফুটবলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ভারতীয় ফুটবল দল। ফলাফল যাই হোক ইতিহাস তৈরি হবে। ওই একই দিনে ইতিহাস তৈরি হচ্ছে ক্রিকেট মাঠেও। এদিন সকালে জাপানে এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতেছে ভারতীয় দল। সেই খেলা শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামল টিম ইন্ডিয়া। প্রথমটা টি-২০ দল, পরেরটা ওয়ানডে দল। এভাবে একই দিনে ভারতের আন্তর্জাতিক দল দুটি আলাদা দেশে দুটি আলাদা প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামল। ক্রিকেট ইতিহাসে এ ঘটনা বিরল। এর আগে টিম ইন্ডিয়া ১৯৯৮ সালে এই কাণ্ড ঘটিয়েছিল। সে বছর ৩ অক্টোবর একই সঙ্গে কুয়ালা লামপুরে কানাডার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতের একটি দল। যে দলে ছিলেন শচীন তেণ্ডুলকর, অনিল কুম্বলে, অজয় জাদেজা, ভিভিএস লক্ষ্মণরা। ওই ম্যাচটি ভারত জেতে ১১২ রানে। ওই একই দিনে টরন্টোয় পাকিস্তানের বিরুদ্ধে ফ্রেন্ডশিপ কাপে খেলতে নামে আরেক ভারতীয় দল। সেই দলে ছিলেন মহম্মদ আজহারউদ্দিন, রাহুল দ্রাবিড়, নভজ্যোত সিং সিধুরা। সেই ম্যাচটিও ভারত ৬ উইকেটে জেতে। এর পর একাধিক সিরিজে ভারত একসঙ্গে আলাদা আলাদা দেশে আলাদা দল পাঠালেও একই দিনে ম্যাচ খেলেনি। ভারতীয় দল এই কাণ্ড একবার ঘটালেও অন্য একাধিক দেশ একই সঙ্গে একই দিনে আলাদা আলাদা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। সেই তালিকায় নাম রয়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানেরও। এছাড়া আইসিসির অ্যাসোসিয়েট দেশগুলির মধ্যে এই ধরনের ঘটনা আকছার হয়। বিশেষ করে টি-২০ ক্রিকেটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles