RK NEWZ এশিয়ান গেমসে পর পর দু’টি সোনা জিতল ভারত। প্রথমে মহিলাদের দল কমপাউন্ড বিভাগে সোনা জেতে। এর পর মিক্সড দলও সোনা জিতেছে। দুই অলিম্পিক্সের টিকিটও আদায় করে নিয়েছে। গত বারও এই দুই দলল সোনা জিতেছিল। মিক্সড বিভাগে সোনা জেতেন ভারতের চিকিতা তানিপার্থি এবং সাহিল যাদব। ইস্পাতকঠিন মানসিকতা দেখিয়ে ফাইনালে ১৫৮-১৫৭ পয়েন্টে হারান কোরিয়ার জুটি জুংইয়ুন পার্ক এবং চোই ইউন গিউকে। সেমিফাইনালে তাঁরা ১৫৬-১৫৫ পয়েন্টে হারিয়েছিলেন তাইল্যান্ডকে। তার আগেই মহিলাদের দল ফাইনালে হারান চিনকে। ভারতের জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিতা এবং প্রীতিকা প্রদীপ চিনের জুটি উনিয়ের, ইউ ওয়াং এবং ফাংগিয়াং ওয়েইকে ২৩৮-২৩৪ পয়েন্টে হারিয়েছেন। জ্যোতি গত বারও সোনা জিতেছিলেন। ম্যাচের পর প্রীতিকা বলেন, “আমরা একে অপরের পাশে ছিলাম। বার বার বলেছি, নিজেদের সেরাটা দিতেই হবে। যদি খারাপ শটে ৯ স্কোর হয় তা হলেও অপরের পাশে দাঁড়িয়ে চিৎকার করতে হবে। মনোযোগ থাকবে খেলাতেই। আমরা জানতাম এটা বড় প্রতিযোগিতা। কিন্তু দিনের শেষে আমাদের পাশে সেই একই মানুষ, হাতে সেই একই তির-ধনুক থাকে। তাই সে দিকেই নজর রাখার চেষ্টা করেছিলাম।” ভারতীয় জুটি স্পর্শ করেছে দক্ষিণ কোরিয়ার বিশ্বরেকর্ড। ২০১৪-য় বিশ্বরেকর্ড গড়েছিল দক্ষিণ কোরিয়া। জ্যোতির কাছে এই সোনা আরও গুরুত্বপূর্ণ। গত বার ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেও এ বার প্রি-কোয়ার্টার ফাইনালে ১৪ বছরের কাং ইয়ন সিয়োর কাছে হরে গিয়েছিলেন। মিক্সড দলে, চিকিতা এবং সাহিল শুরু করেছিলেন ভালই। প্রথম রাউন়্েই ৪০-৩৯ এগিয়ে ছিলেন। পরে চিকিতার একটি ৯ শটে, ভারতের লিড কমে। তৃতীয় রাউন্ডের পর ভারত এগিয়েছিল ১১৮-১১৭ পয়েন্টে। এর পর কোরিয়া দুর্দান্ত শট করে লড়াইয়ে ফিরে আসে। শুট-অফে চিকিতা এবং সাহিন দু’জনের ১০ সকোর করেন। কিন্তু কোরিয়ার চোই ৯ শট করেন। তাতেই ভারতের সোনা নিশ্চিত হয়ে যায়।
রিলে রেসে ঐতিহাসিক সোনা, একই দিনে জোড়া সোনালি ঝলকানি
এশিয়ান গেমসে অ্যাথলেটিকসে ঐতিহাসিক সাফল্য। মহিলাদের ৪৪০০ মিটার রিলেতে সোনা জিতল ভারত। কিরণ পাহাল, মাচেত্তিরা পুভাম্মা, প্রাচী ও বিদ্যা রামরাজের সৌজন্যে এই ইভেন্টে সোনা এল ভারতের ঝুলিতে। ৩ মিনিট ২৯ সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করেন ভারতের মেয়েরা। যা ভারতের ষষ্ঠ সোনা। এছাড়া ৪৪০০ পুরুষ ও মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জেতে ভারতীয় দল। চলতি এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে কিছুতেই সোনা ফলছিল না ভারতীয়দের জন্য। অবশেষে সেই আক্ষেপ ঘোচাল ভারতের ‘অগ্নিকন্যা’রা। এবার সত্যিই আগুনে আছেন বিদ্যা। মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ ও পিটি ঊষার ৪২ বছর পুরনো নজির ভেঙে ৫৪.৭৫ সেকেন্ডে ৪০০ মিটার হার্ডল রেসে ব্রোঞ্জ জেতেন। এবার সোনাজয়ের শেষ ল্যাপে কামাল করলেন তিনি। অনেকটা এগিয়ে থাকা চিনের প্রতিদ্বন্দ্বীকে অনায়াসে পিছনে ফেলে দেন বিদ্যা। বাহরিন রুপো জেতে, চিন ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকে। পূজা হাই জাম্পে ব্রোঞ্জ জিতেছেন। চেনা ফর্ম ধরে রেখেছেন গুলবীর সিং। মিক্সড ৪*৪০০ মিটার রিলেতে ব্রোঞ্জজয়ী দলে ছিলেন তিনি। এই এশিয়াডে মোট তিনটি পদক হয়ে গেল। এছাড়া দিনের শেষ ইভেন্টে পুরুষদের রিলেতে ব্রোঞ্জ এসেছে।



