Top 5 This Week

spot_img

Related Posts

লক্ষ্যভেদে সোনালি ঝড় ভারতের!‌ শুটিং এবং তিরন্দাজিতে নজির গড়লেন নীরু ধান্ধা-কুশল দালালরা

RK NEWZ একাদশ দিনে সবচেয়ে বেশি সাফল্য এল ভারতের ঝুলিতে। একটা দিনে মোট চারটি সোনা পেলেন অ্যাথলিটরা। একাদশ দিনে সবচেয়ে বেশি সাফল্য এল ভারতের ঝুলিতে। একটা দিনে মোট চারটি সোনা পেলেন অ্যাথলিটরা। শুটিং এবং তিরন্দাজিতে নজির গড়লেন নীরু ধান্ধা-কুশল দালালরা। একইসঙ্গে বেশ কয়েকটি সোনাজয়ের সম্ভাবনাও এদিন তৈরি করেছেন ভারতীয় অ্যাথলিটরা। দ্বাদশ দিনে তাঁদের হাত ধরে আরও সাফল্য আসতে পারে ভারতের ঝুলিতে। বুধবার সকালে ভারতের সোনালি সাফল্যের সূচনা হয় লক্ষ্যভেদ করে। প্রথমে তিরন্দাজিতে নজির গড়ে এশিয়ান গেমসে ভারতকে সোনা আনেন মহিলা দল। জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিতা তানিপার্থী, পৃথিকা প্রদীপ কমপাউন্ড আর্চারিতে চিনকে ২৩৮-২৩৪ ব্যবধানে হারিয়ে সোনা ছিনিয়ে নেন। কিছুক্ষণের মধ্যেই তিরন্দাজিতে দ্বিতীয় সোনা। মিক্সড কমপাউন্ড ইভেন্টে দক্ষিণ কোরিয়ার জুটিকে শুটআউটে হারিয়ে সোনা জেতেন সাহিল যাদব ও চিকিতা। এদিন সোনা জয়ের ফলে ২০২৮-র লস অ্যাঞ্জেলস অলিম্পিকের টিকিটও হাতে পেল ভারতীয় দল। বেলা বাড়তে তিরন্দাজিতে ফের সোনালি সাফল্য। চিনের বিরুদ্ধে একের পর এক বুলসআই মেরে সোনা ছিনিয়ে আনেন কুশল দালাল, সাহিল যাদব ও গণেশ থিরুমুরু। চলতি এশিয়াডে নিজের তৃতীয় পদকটি আনলেন নিরু ধান্ধা। গতকাল দলগত বিভাগে রুপো ও পরে ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন তিনি। বুধবার ফের সোনা জিতলেন ক্যনান চেয়ানিকে নিয়ে, মিক্সড ট্র্যাপ শুটিংয়ে। এছাড়াও এদিন তিনটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। কুস্তিতে সুশীল কুমার, ৮৭ কেজি গ্রেকো রোমান বিভাগে ব্রোঞ্জ জেতেন। সেমিফাইনালে হেরেও প্রিয়া ঘাঙ্গাস এবং কপিল পোখারিয়া ব্রোঞ্জ পেয়েছেন। দ্বাদশ দিনেও ভারতের সামনে রয়েছে পদক জেতা এবং নিশ্চিত করার সুযোগ। দলগত বিভাগে সোনাজয়ের হ্যাটট্রিকের পর ব্যক্তিগত বিভাগে নামবেন ভারতের মহিলা এবং পুরুষ তিরন্দাজরা। রয়েছে শুটিং, কুস্তিও। ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করে ফেলেছেন স্কোয়াশের পুরুষ এবং মহিলা দল। ফাইনালের লক্ষ্যে তাঁরা নামবে কোর্টে। হকিতে সেমিফাইনালে নামবে ভারতীয় পুরুষ দল, মহিলারা ইতিমধ্যেই উঠে গিয়েছেন ফাইনালে। ক্রিকেটেও ভারতীয় দল সেমিফাইনাল খেলতে নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles