Top 5 This Week

spot_img

Related Posts

‌‘ইয়ে দিল হ্যায় হিন্দুস্তানি’! ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ মীরা

RK NEWZ ‘আমার কাছে স্বদেশি কোচই ভালো। ইয়ে দিল হ্যায় হিন্দুস্তানি।’ খুল্লামখুলা মীরবাই চানু। ভারতের খেলাধুলোর উন্নতিতে স্বদেশি কোচ ভালো, নাকি বিদেশি? এ নিয়ে বিতর্ক চিরকালীন। বেশিরভাগ তারকা ক্রীড়াবিদই ব্যাপারটা এড়িয়ে যান। মীরবাই চানুর মন্তব্য, ‘আমার এই দীর্ঘ কেরিয়ারে আমি কখনও বিদেশি কোচের দরকার আছে বলে মনে করিনি। এটা আমার ব্যক্তিগত অনুভূতি।’ মণিপুরের ৩২ বছর বয়সি ওয়েটলিফ্টার মীরাবাইয়ের দখলে অলিম্পিক, বিশ্বচ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস, এশিয়ান চ্যাম্পিয়ন ও এশিয়ান গেমসের মেডেল। যা খুব অল্প সংখ্যক ভারতীয় ক্রীড়াবিদেরই রয়েছে। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ মীরবাই বিশেষ সাক্ষাৎকারে বলেন ‘এই সময়’কে। যেখানে তিনি জোর দিয়েছেন দেশের ক্রীড়াবিদদের জন্য দেশি কোচের উপরই। মীরার দখলে সব ধরনের পদক থাকলেও এশিয়াডের পদক ছিল না। আইচি–নাগোয়ায় সেই স্বপ্ন তাঁর সফল হয় রুপো জয়ে। ২০১৪ সাল থেকে মীরাবাই রয়েছেন উত্তরপ্রদেশের কোচ বিজয় শর্মার অধীনে। মীরার কথায়, ‘১২ বছরের বেশি সময় আমি বিজয় স্যরের নিরাপদ হাতে রয়েছি। বিদেশি কোচ ছাড়াও যে সাফল্য পাওয়া যায়, আমার থেকে বড় উদাহরণ আর কেউ নেই। জাকার্তা এশিয়াডে আমি চোটের কারণে টিমে ছিলাম না। তারপরে হাংঝৌয়ে ব্যর্থ হই। এই খারাপ সময়ে আমি কোচকে পাশে পেয়েছি। বিদেশি কোচরা যেমন অলিম্পিক মেডেল এনে দেওয়ার গ্যারান্টি দিতে পারেন না, তেমনই ব্যর্থ হলে তার দায়ও নেন না। তাই আমার প্রশ্ন, এরপরেও আমরা বেশি করে বিদেশি কোচ আনব, নাকি ঘরের কোচেই ভরসা রাখব? ভালো মানের বিদেশি কোচ আনা হোক, আমাদের নতুন কোচেদের শিক্ষা দিতে। আর ইনজুরি ম্যানেজমেন্ট শেখানোর জন্য।’ কেন্দ্রীয় সরকারের কাছে মীরার অনুরোধ, ‘খেলো ইন্ডিয়ার মতো গ্র্যান্ড স্কিমের মাধ্যমে নতুন খেলোয়াড় তুলে আনা হচ্ছে, তেমনই কোচদের উৎসাহ বাড়াতে দ্রুত তৈরি করা হোক ন্যাশনাল কোচ অ্যাক্রিডিটেশন বোর্ড।’ ওয়েটলিফ্টার মীরবাই জোর দিয়েছেন দেশের ক্রীড়াবিদদের জন্য দেশি কোচের উপরই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles