Top 5 This Week

spot_img

Related Posts

‘আচরণে যেন বদল না আসে’! স্বয়ংসেবকদের সতর্কবার্তা আরএসএসের

RK NEWZ প্রতিকূলতা কোনও সমস্যা নয়। সমস্যা বাড়ে অনুকূলতাতেই। রাজ্যে পালাবদলের পর সংঘ এবং বিজেপি কর্মীদের আচরণ নিয়ে এবার সতর্ক করল খোদ আরএসএস। বুধবার নিউটাউনে আরএসএসের নতুন ভবনের উদ্বোধন ও পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সংঘের বেশ কয়েকজন শীর্ষ পদাধিকারী। সেখানেই আরএসএসের সহ-সরকার্যবাহ রামদত্ত চক্রধরে স্বয়ংসেবকদের সতর্ক করেছেন। আরএসএসের নতুন ভবনের নাম কেশব স্মৃতি ভবন। নিউটাউনের অ‌্যাকশন এরিয়ায় বুধবার ভবনের উদ্বোধনে হাজির হন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানের পর সমাজমাধ‌্যমে শুভেন্দু লেখেন, ‘পৃথিবীর বৃহত্তম জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রতিষ্ঠাতা ও প্রথম সরসংঘচালক পরম পূজনীয় ডাঃ কেশব বলিরাম হেডগেওযারজি’র নামাঙ্কিত ডাঃ হেডগেওযার স্মারক সমিতি পরিচালিত ‘কেশব স্মৃতি’ ভবনের উদ্বোধন ও লোকার্পণ অনুষ্ঠানের পবিত্র বাস্তুপূজন ও হোমযজ্ঞে উপস্থিত থাকার সৌভাগ‌্য হল।’ ওই অনুষ্ঠানেই আরএসএস সহ-সরকার্যবাহ বলেন, “বিজেপি ক্ষমতায় এসেছে বলে অনেকে মনে করছেন, আমাদের তপস্যা সফল হয়েছে। অনেকে ভাবছেন, সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। কথা বলে তেমনই আভাস পাচ্ছি। কিন্তু মনে রাখবেন, প্রতিকূলতা কোনও সমস্যা নয়। সমস্যা বাড়ে অনুকূলতাতেই। রাস্তা ঢালু হলেই দুর্ঘটনা বেশি ঘটে।’’ সংঘের সাফ বার্তা, স্বয়ংসেবকদের আচরণ এবং সংকল্পে যেন বদল না আসে। নিজেদের কর্তব্যে অবিচল থাকতে হবে। প্রসঙ্গত, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে থেকেই আরএসএস তাদের নানা কর্মসূচি বাড়াচ্ছিল। জেলাভিত্তিক শাখা ও কার্যকর্তাও বেড়েছে। তাই মানিকতলার পুরনো কার্যালয় কেশব ভবনে জায়গা কম পড়ছিল। তাই নিউটাউনের অ‌্যাকশন এরিয়ে ২-ডি-তে নতুন ভবন তৈরি হল। আগামী দিনে আরএসএস কার্যকলাপ আরও বাড়াচ্ছে। সূত্রের দাবি, আগামী দিনে জেলায় জেলায় আরও পর্যবেক্ষক নিয়োগ করবে সংঘ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles