Top 5 This Week

spot_img

Related Posts

হাওড়ার ত্রাস বিনোদ সিংএর যাবজ্জীবন কারাদণ্ড!‌ বাবাকে ‘টার্গেট’ ছেলেকে খুন! খুনের ঘটনায় হাওড়া আদালতে সাজা

RK NEWZ সালটা ২০১৫। সেপ্টেম্বরের ৩০ তারিখ। হাওড়ার দাসনগর জলার মাঠ এলাকায় গোবিন্দ মান্নার খোঁজে যায় বিনোদ ও তাঁর শাগরেদরা। বিনোদ ও গোবিন্দ আগে একসঙ্গে কাজ করলেও পরে তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়। সেই আক্রোশে, বিনোদ তার সঙ্গীদের নিয়ে মোটর সাইকেলে করে গোবিন্দের বাড়িতে যায়। সকলের মাথায় ছিল হেলমেট। সেই সময় বাড়িতে ছিল না গোবিন্দ। ঘরে ছিলেন তাঁর স্ত্রী বেবী মান্না, ছেলে সত্য মান্না, তার বন্ধু সঞ্জয় দাস। বিনোদ গোবিন্দকে ডাকলে, বেবী জানায়, সে বাড়ি নেই। কিন্তু বিনোদ, সঞ্জয়কে, গোবিন্দ ভেবে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় সঞ্জয়কে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বন্ধুর সঙ্গে শত্রুতা। ঘরে ঘুমিয়ে থাকা বন্ধুর ছেলেকে ‘টার্গেট’ ভেবে গুলি। ঘরে ঢুকে গুলি চালায় কুখ্যাত দুষ্কৃতী। তাতে মৃত্যু হয় বন্ধুর ছেলের। খুনের ঘটনায় হাওড়া আদালতে যাবজ্জীবন সাজা হল একদা ত্রাস বিনোদ সিংয়ের। শুক্রবার হাওড়া আদালতের ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক সুব্রত ঘোষ এই সাজা শোনান। এরপরই অজ্ঞাত পরিচিতদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন বেবী। ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন বিনোদ সেদিন গোবিন্দদের বাড়িতে গিয়েছিল। তাকে গ্রেপ্তার করা হয়। জেরায় উঠে আসে একের পর এক তথ্য। চার্জগঠন করা হয়। অবশেষে শুক্রবার বিনোদকে খুনের দায়ে যাবজ্জীবন সাজা দিয়েছেন বিচারক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles