RK NEWZ সাত বছর বয়স থেকে ফুটবল শুরু। আইকন ফুটবলার লিও মেসির খেলা দেখেই ফুটবলে আসা। টালিগঞ্জ পুলিশ আবাসনের ফুটবল মাঠে দাপাদাপি। প্রথম কোচ সুজাতা কর। প্রাক্তন ভারতীয় ফুটবলার পশ্চিমবঙ্গ পুলিশের কর্মী। তারপর কোচ এবং শান্তি মল্লিকের তত্বাবধানে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অনুশীলন। আবার ড: অমৃতলাল স্যরের কাছেও তালিম নেওয়া। অনূর্দ্ধ-১৪ গোষ্ঠ পাল ট্রফিতে রানার্স দলে প্রতিনিধিত্ব করেন। অনূর্দ্ধ-১৪ স্কুল ফুটবলেও প্রতিনিধিত্ব করেন রামমোহন মিশন হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী।

অনূর্দ্ধ-১৭ রিলায়েন্স ইউথ লিগে দু’ বার ফুটবলে অংশগ্রহন করেন কোচ স্বপন কুমার বিশ্বাসের তত্বাবধানে। ত্রিপুরায় খেলে আসা। সার্দার্ন সমিতি কর্তা সৌরভ পালের সাপোর্ট জানাতে ভোলেননি অনুস্মিতা। দেশের মহিলা ফিফা রেফারি অনামিকা সাহার কাছেও ফুটবল প্রশিক্ষণ চলে।

সুনীল ছেত্রীর ফুটবল খুব পছন্দ করেন ষোড়োষী। ভারতীয় দলে ফুটবল খেলার স্বপ্নে বিভোর অনুস্মিতা।




