Monday, August 3, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

নতুন ধারাবাহিক ‘তিলোত্তমা’! আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি

RK NEWZ ধারাবাহিকের জন্য ব্যালে নাচের প্রশিক্ষণ নিচ্ছেন সুস্মিতা। অভিনেত্রী যোগ করেন, এটা খুবই কঠিন একটা নাচের ফর্ম। আর কী কী শিখছেন? বেশ কয়েক মাসে পরে ধারাবাহিকে ফিরেছেন অভিনেত্রী সুস্মিতা দে। একটা সময় ছোটপর্দায় ‘গোবরদেবী’ নামেই পরিচিতি তৈরি হয়েছিল তাঁর। এখন নতুন রূপে ফিরেছেন নায়িকা। আরজি কর কাণ্ডের সঙ্গে অনেকেই মিল পেয়েছেন নতুন ধারাবাহিকের প্রচার-ঝলকের। কেন এমন চরিত্রে অভিনয় করতে রাজি হলেন সুস্মিতা? সেই উত্তরই দিলেন অভিনেত্রী। সুস্মিতা বলেন, “গল্পটা তো খুবই ভাল। স্পর্শকাতর একটা বিষয় নিয়ে ধারাবাহিকের কাহিনি বোনা হয়েছে। যত দিন যাবে তা আরও স্পষ্ট হবে। তবে আরজি করের ঘটনার সঙ্গে আমাদের ধারাবাহিকের খুব যে মিল রয়েছে, তা বলতে পারব না। বিনোদনের জন্য যেমন কাহিনি তৈরি করা হয়, সেই সব উপাদানই আছে।” এই ধারাবাহিকের জন্য ব্যালে নাচের প্রশিক্ষণ নিচ্ছেন সুস্মিতা। অভিনেত্রী যোগ করেন, এটা খুবই কঠিন একটা নাচের ফর্ম। তিনি বলেন, “শুধু তো ব্যালে নয়, অ্যাকশন দৃশ্যও করতে হচ্ছে। নাচের প্রশিক্ষণ নিচ্ছি। তার সঙ্গে আবার ফাইট দৃশ্য। খুবই চাপ যাচ্ছে।” ইতিমধ্যে দর্শক ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে। ধারাবাহিকের জন্য আলাদা ভাবে নাচের প্রশিক্ষণ নিচ্ছেন। তবে এত কিছুর মাঝে আরজি কর কাণ্ডের সঙ্গে নিজের ধারাবাহিকে মিলিয়ে ফেলতে নারাজ অভিনেত্রী। যেহেতু দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে সুস্মিতাকে, তাই আর কোনও দিকে লক্ষ দেওয়াও কঠিন হয়ে পড়েছে তাঁর পক্ষে। অভিনেত্রী খুশি যে দর্শক এবং কাছের বন্ধু সাহেব ভট্টাচার্যও খুব খুশি। সু্স্মিতার নতুন নায়ক সৌম্যদীপ। দর্শকের একাংশ সাহেব-সুস্মিতা জুটির সঙ্গে নতুন জুটির তুলনাও টানছে। এই প্রতিক্রিয়াও পরতে পরতে উপভোগ করছেন নায়িকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles