RK NEWZ হাওড়ার শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষের উদ্যোগে ভূতবাগান খালপাড় এলাকায় শুরু হল ঢালাই রাস্তার কাজ। হাওড়ার ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দেখল নতুন পথ। নতুন সরকারের জমানায় অবশেষে ঘুচল দুর্ভোগ। হাওড়ার শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষের উদ্যোগে ভূতবাগান খালপাড় এলাকায় শুরু হল ঢালাই রাস্তার কাজ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ৫০ বছর পেরিয়ে গেলেও এলাকায় কোনও পাকা রাস্তা নেই। বর্ষায় দুর্ভোগের শেষ থাকে না। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হন তারা। যার জেরে নিত্যদিন দুর্ঘটনা লেগেই থাকে। বর্ষায় ওই রাস্তায় জল জমে কার্যত মরণফাঁদ! অভিযোগ, গত সরকারের আমলে বহুবার পাকা রাস্তার জন্য দরবার করলেও কেউ কানেই তোলেনি। মেলেনি সুরাহা। নতুন সরকারের আমলে ছবিটা বদলাল অবশেষে। ৫০ বছরের ‘অপ্রাপ্তি-যোগ’ ঘুচবে এবার! স্থানীয়দের সমস্যা কথা শুনে এলাকায় নতুন রাস্তা তৈরি উদ্যোগ নেন বিধায়ক রুদ্রনীল ঘোষ নিজেই। প্রতিশ্রুতি মতো শুরু হল কংক্রিটের নতুন রাস্তা তৈরির কাজ। স্থানীয় বিজেপি এক নেতা বলেন, ‘‘দীর্ঘ পঞ্চাশ বছর পরে এই অঞ্চলে ঢালাই রাস্তা হচ্ছে। মোট দৈর্ঘ্য পাঁচশো পঞ্চাশ মিটার।’’

অভিযোগ ছিল, খালপাড় এলাকায় ঢালাই রাস্তা নেই। যার জেরে প্রায়শই দুর্ঘটনা ঘটে। বর্ষাতে দুর্ভোগ বাড়ে আরও। অবশেষে সেই সমস্যার সমাধান হতে চলেছে। হাওড়ার শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষের উদ্যোগে পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের কোনা ভূতবাগান খালপাড় এলাকায় শনিবার কাজ শুরু হল বহু প্রতীক্ষিত ঢালাই রাস্তার। সমস্যার কথা শোনার পরে এই এলাকায় নতুন রাস্তা তৈরি উদ্যোগ নিয়েছিলেন রুদ্রনীল। প্রতিশ্রুতি মতো শনিবার থেকে শুরু হল কংক্রিটের নতুন রাস্তা তৈরির কাজ। স্থানীয় বাসিন্দা সুজাতা বসাক বলেন, ‘‘এতদিন পরে মনে হচ্ছে ভোটটা এ বার ঠিক জায়গায় দিয়েছি।’’ তাঁর দাবি, আগের সরকারের আমলে সমস্যার কথা কেউ ভাবেননি।ছিল শুধু প্রতিশ্রুতি। তবে নতুন সরকার এসে কাজ করছে।স্থানীয় নাগরিকদের একাংশের দাবি, দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই এলাকায় কোনও পাকা রাস্তা নেই। বাধ্য হয়েই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। যার ফলে দুর্ঘটনা লেগেই থাকত। স্থানীয়দের দাবি, “এতদিনে মনে হচ্ছে ভোটটা ঠিক জায়গায় দিয়েছি। আগের সরকারের সময়ে শুধু প্রতিশ্রুতি পেয়েছি। নতুন সরকার এসে কাজটা করছে।” এই পদক্ষেপে এলাকার দীর্ঘদিনের দুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা কমবে। শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, “মানুষকে পরিষেবা দিতে সর্বদা উদ্যোগী বর্তমান সরকার। তাই যেমন প্রতিশ্রুতি, তেমন কাজ। মানুষকে সঠিক পরিষেবা দিতে বিকশিত হাওড়া গড়ে তুলতে উদ্যোগী বর্তমান সরকার। সেই মতোই কাজ করা হচ্ছে।’’




