Saturday, June 27, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ভেনেজুয়েলায় আবার শক্তিশালী ভূমিকম্প! পুরো দেশই নিশ্চিহ্ন হয়ে যেতে চলেছে এবার?

RK NEWZ জোরাল ডাবলেট ভূমিকম্পে ৯০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত হাজার হাজার। এর মধ্যেই আজ, শনিবার (২৭ জুন) ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। রিখটার স্কেলে এবার ভূমিকম্পের মাত্রা ৪.৯। ভেনেজুয়েলায় ফের ভূমিকম্প। দুই দিন আগেই, ২৫ জুন ভেনেজুয়েলা কেঁপে উঠেছিল শক্তিশালী ডাবলেট ভূমিকম্পে (Doublet Earthquake)। ওই জোরাল ভূমিকম্পে ৯০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত হাজার হাজার। এর মধ্যেই আজ, শনিবার (২৭ জুন) ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। রিখটার স্কেলে এবার ভূমিকম্পের মাত্রা ৪.৯। সকালে ফের ভূমিকম্প অনুভূত হয় ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও তার পাশের শহর মারাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। এই বূমিকম্পের পরই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। দুদিন আগের ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি মনে পড়তেই ভয়ে-আতঙ্কে তারা ছোটাছুটি শুরু করেন। ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছিলেন যারা, তারাও পালিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন। নতুন ভূমিকম্পে কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। গত বৃহস্পতিবারের জোড়া ভূমিকম্প, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.২ ও ৭.৫, তাতে কমপক্ষে ৯২০ জনের মৃত্য়ু হয়েছে। আহত ৩৩৬০ জন। এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছে ১৭২ জন। নিখোঁজ প্রায় ৫০ হাজার মানুষ। এখন সময়ের সঙ্গে লড়াই করে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ভলান্টিয়ার, ইমার্জেন্সি রেসপন্ডার ও সাধারণ মানুষ হাতে হাত মিলিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। তবে রাস্তাঘাট এতটাই ভেঙে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেখানে যাওয়া যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles