RK NEWZ যাদবপুরের প্রাক্তনী শঙ্খ মিত্র। বর্তমানে তিনি আমেরিকার প্রথম সারির রিয়েল এস্টেট নভেস্টমেন্ট সংস্থা ওয়েলটাওয়ারের চিফ এগজিকিউটিভ এবং চিফ ইনভেস্টমেন্ট অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। ২০২৫ সালে তাঁর বার্ষিক পারিশ্রমিক ছিল ৮২১ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৭৭৪৪ কোটি টাকা। আমেরিকার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পৃথিবীর সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ব্য়ক্তিদের একটি বার্ষিক তালিকা প্রকাশ করেছে। শঙ্খ মিত্র জন্মসূত্রে একজন বাঙালি। তাঁর জন্ম ও বেড়ে ওঠা ভারতেই। ছোটোবেলা কেটে কলকাতা শহরে। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ইন ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি আমেরিকায় চলে যান। তিনি কলম্বিয়া বিজনেস স্কুল থেকে এমবিএ পাশ করেন তিনি। শঙ্খ প্রাইস ওয়াটারহাউস কুপার্সের হাত ধরে কেরিয়ারের যাত্রা শুরু করেন। পরে তিনি ইনভেস্ট ম্যানেজমেন্টের ময়দানে নামেন। ফিডেলিটি ইনভেস্টমেন্টস, সিটাডেল ইনভেস্টমেন্ট গ্রুপ ও মিলেনিয়াম ম্যানেজমেন্টে উচ্চপদে কর্মরত ছিলেন শঙ্খ। ২০১৬ সালে তিনি ওয়েলটাওয়ারে ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সেক্টরে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। ২০২০সালের ৫ অক্টোবর তিনি সংস্থার সিইও হন। এরপর বোর্ড অফ ডিরেক্টর্স পদে বসেন তিনি। ই বিপুল পরিমাণ পারিশ্রমিক শুধুমাত্র নগদ হিসেবে নয়, সংস্থার শেয়ারের আকারেও দেওয়া হয়। এই সংস্থায় তাঁর স্টকের মূল্য ইতিমধ্যেই ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ হাজার ৫০০ কোটি টাকা। শঙ্খ ২০৩১ সাল পর্যন্ত ওয়েলটাওয়ারে থাকলে এই শেয়ারের প্রায় অর্ধেক তাঁর হাতে চলে আসবে। বাকি শেয়ারগুলির প্রাপ্তি নির্ভর করছে সংস্থার বাজারমূল্য বৃদ্ধি ও শেয়ারের পারফর্ম্যান্সের উপর। উল্লেখ্য, সর্বোচ্চ বেতনের তালিকায় সবার প্রথমে থাকা এলন মাস্কের পারিশ্রমিক ১৫৮.৪ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৪.৯৫ লক্ষ কোটি টাকা। পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ বেতন পান একজন বাঙালি। ধনকুবের এলন মাস্কের পরেই রয়েছে তাঁর নাম। তিনি যাদবপুরের প্রাক্তনী। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বেতনপ্রাপ্ত এই বাঙালির নাম শঙ্খ মিত্র। তাঁর বার্ষিক আয় ৭ হাজার ৭৪৪ কোটি টাকা। তালিকায়ে প্রথম স্থানে রয়েছেন ধনকুবের এলন মাস্ক। তারপরেই জায়গা পেয়েছেন যাদবপুরের প্রাক্তনী শঙ্খ মিত্র।





