Wednesday, June 24, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার পয়লা জুলাই ঢুকছে? প্রথম দফায় অর্থাৎ জুনে ৫০ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে

RK NEWZ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন প্রথম দফায় অর্থাৎ জুনে ৫০ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা। কিন্তু অনেকেই আছেন যারা পরে আবেদন করেছেন। ফলে জুলাই মাসে তাঁদের টাকা পাওয়ার কথা। কিন্তু আবেদন তো করেছেন, টাকা ঢুকবে কি? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনেকের মাথায়। উত্তরটা জেনে নেওয়ার উপায় রয়েছে আপনার হাতের মুঠোয়। চলুন আজ জেনে নেওয়া যাক পদ্ধতি।

১. প্রথমেই চলে যান https://socialregistry.wb.gov.in/ -এ।
২. জেলা, মোবাইল নম্বর দিন।
৩. ওটিপি দিয়ে লগ ইন করুন।
৪. এরপর মিলবে ‘অ্যাপ্লিকেশন স্ট্যাটাস’ বা ‘ট্র্যাক অ্যাপ্লিকেশন’ অপশন।
৫. তাতে ক্লিক করুন। এরপর অ্যাপ্লিকেশন নম্বর, আধার কার্ডের নম্বর ও মোবাইল দিন। এরপর আবার আবেদনপত্রে দেওয়া নম্বরে যাবে ওটিপি।
৬. ওটিপি দিয়ে ভেরিফাই করলেই দেখতে পাবেন আবেদনপত্রের স্টেটাস।

যদি সেখানে দেখেন ‘অ্যাপ্রুভ’, ‘ভেরিফায়েড’ বা ‘পেমেন্ট প্রোসেস’ দেখায় তাহলে বুঝে যাবেন চিন্তার কোনও কারণ নেই। আপনার ফর্ম ও নথি যাচাইয়ের কাজ হয়ে গিয়েছে। এবার টাকা পাঠানোর পালা। অর্থাৎ জুলাইয়েই অ্যাকাউন্টে ঢুকে যাবে ৩ হাজার টাকা।

তৃণমূল সরকারের আমলে শুরু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ১৫০০ টাকা করে পেতেন মহিলারা। তফসিলি জাতি, উপজাতির মহিলাদের জন্য বরাদ্দ ছিল ১৭০০ টাকা। নির্বাচনের আগেই রাজ্যে ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। অর্থাৎ মাসে ৩ হাজার টাকা। সেই প্রতিশ্রুতি পূরণও করেছে শুভেন্দু সরকার। তবে অনেকেই প্রথম মাসে নাম নথিভুক্ত করতে পারেননি। তাঁরা পরবর্তীতে করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles