Tuesday, June 16, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

মমতার পাড়াতেই ‘‌জেলখাটা’‌ কুনালকে আক্রমণ পচা ডিম সহযোগে!‌ বেলেঘাটার তৃণমূল বিধায়কের মাথায় পচা ডিম ছোড়া হল কালীঘাটের রাস্তায়

RK NEWZ ‘কুণাল ঘোষ কি কম অত্যাচার করেছেন? এঁরা পচা ডিম খাওয়ারই যোগ্য।’’ খোদ মমতার পাড়ায় আক্রমণের মুখে কুণাল! বেলেঘাটার তৃণমূল বিধায়কের মাথায় পচা ডিম ছোড়া হল কালীঘাটের রাস্তায়। আক্রমণকারীদের দাবি, তাঁরা জেলখাটা আসামী কুণালের অপেক্ষাতেই ছিলেন। তৃণমূল নেতার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। প্রতিবাদ এবং বিক্ষোভের অংশ হিসাবে ডিম ছুড়েছেন কুণালকে। কুণালের কথায় এই ঘটনা ‘বাঁদরামি’ বলে প্রতিক্রিয়া। এ বার কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল কাঁচা ডিম! সেটাও আবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে বৈঠক সেরে বেরিয়এ আসার সময় বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণালের চোখে পড়ে, রাস্তায় তাঁর জন্য ডিম হাতে অপেক্ষা করছেন একজন। কুণাল তাঁকে দেখতে পেয়ে কিছু বার্তালাভ হয়। পর ক্ষণেই কুণালের মাথায় ডিম ছুড়ে মারা হয়। আক্রমণকারীদের মধ্যে একজন জানান, তাঁর নাম চন্দন। কুণালের অপেক্ষাতেই তিনি ছিলেন। ওই যুবক জানান, তৃণমূল নেতার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। প্রতিবাদ এবং বিক্ষোভের অংশ হিসাবে পচা ডিম ছুড়েছেন কুণালকে। তিনি কালীঘাটেরই বাসিন্দা বলে জানিয়েছেন। ওই যুবক হিন্দিতে বলেন, ‘‘কুণাল ঘোষ কি কম অত্যাচার করেছেন? এঁরা পচা ডিম খাওয়ারই যোগ্য।’’ কুণালের কথায়, তিনি মমতার বাড়িতে বৈঠকে ছিলেন। কয়েক জন প্রবীণ নেতার সঙ্গে বৈঠক শেষে বেরোচ্ছিলেন। সেই সময়ে এই ঘটনা ঘটে। কুণালের ঘটনার বিবরণ এরকম, ‘‘আমি যখন বেরোচ্ছি, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ছিলেন প্রশ্ন করবেন বলে। তাঁরা আমাকে দাঁড়াতে অনুরোধ করেন। আমি দাঁড়াই। তখনই দু’টি ছেলে এগিয়ে আসে। তাদের পিছনে আরও কেউ কেউ ছিল। দু’জনের মধ্যে একজন ডিম নিয়ে আক্রমণ করে। আমার চোখ ক্যামেরার লেন্সের দিকে ছিল। সেই অবস্থায় একজন আমার দিকে ডিম ছুড়ছিল।’

এই ঘটনাকে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কুণালের কথায়, ‘‘এগুলো স্রেফ বাঁদরামি, অসভ্যতামি। কিসের ক্ষোভ! পরিকল্পনা করে বাঁদরামি করা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা থাকে। ছেলেগুলো ডিম ছুড়ল এবং তাদের চলে যেতে দেওয়া হল! পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল।ওখান দিয়ে আবার যাব। একসময়ে দেড়শো পুলিশ দিয়ে সামলাতে হত কুণালকে। দু’-একটা কুকুর-বেড়াল কী করবে। ওই রাস্তা দিয়ে আবার যাব আমি।’’ খানিক ক্ষণ পর কুণাল যখন গাড়ি করে ওই রাস্তা দিয়ে বার হচ্ছেন, তখনও আক্রমণকারীদের কয়েক জন দাঁড়িয়ে। তাঁদের উদ্দেশে কুণালের বাক্যবান, ‘‘বাকিগুলো অমলেট করে খেয়ে নিন।’’ এই ঘটনার পর কুণাল কালীঘাট থানা ও কলকাতা পুলিশ কমিশনারের কাছে তিনটি বিষয়ে অভিযোগ জানানোর মধ্যে, প্রথমত, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জেড ক্যাটেগরির নিরাপত্তা পান। তাঁরই বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটেছে। দ্বিতীয়ত, যে দিন সিআইডি মমতার বাড়ি গিয়েছিল, সে দিন চন্দন নামের ওই ব্যক্তিকে সাক্ষী করে সিজার লিস্টে সই করানো হয়। তৃতীয়, আজকের ঘটনায় পুলিশ উপস্থিত থাকা সত্বেও, কোনও পদক্ষেপ করেনি। অভিযোগপত্রে এই তিনটি বিষয় উল্লেখ কুণালের। ঘটনার বেশ খানিক পরে সমাজমাধ্যমে তৃণমূল বিধায়কের পোস্ট, ‘‘হামলা করে আমাকে থামানো যাবে না।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles