তিনি রবি চ্যাটার্জি। সুদীর্ঘ ৫০ বছর ধরে বাংলার টেবিল টেনিস উ্ন্নয়নে নিয়োজিত প্রাণ। তাঁরই উদ্যোগে আয়োজিত ইন্ডিয়ান অয়েল সামার টেবিল টেনিস কোচিং ক্যাম্প।

রবিতেই ছিল সমাপ্তি অনুষ্ঠান। সাউথ কলকাতা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং সি এল টি-র তত্ত্বাবধানে এই কোচিং ক্যাম্প চলে এক মাস।

রবিবার সন্ধ্যায় সি এল টি-তে ছিল সমাপ্তি অনুষ্ঠান। ওখানে শিক্ষার্থীদের গলায় পদক, হাতে সার্টিফিকেট তুলে দেন টেবিল টেনিসের প্রাক্তন তারকা রূপা মুখার্জি ও শুভজিৎ সাহা, তমশা চ্যাটার্জি প্রমূখ।

বাংলার টেবিল টেনিসের উন্নয়নের কাজে অর্ধশতাব্দীরও বেশি সময় জড়িয়ে আছেন রবি চ্যাটার্জি। অনুষ্ঠানের শুরুতে তাঁকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্র দেখানো হয়।

বাংলার টেবিল টেনিসে রবি চ্যাটার্জ্জির ভুমিকা অসামান্য, বলছে ক্রীড়ামহল।





