RK NEWZ ১৭ মে একটি ম্যাচে কাফ মাসলে চোট পান নেইমার। তার পর নেমারের চিকিৎসা এবং রিহ্যাব শুরু হয়। আগামী রবিবার রিহ্যাব পর্ব শেষ হওয়ার কথা। তার পর অনুশীলন শুরু করবেন নেইমার। বিশ্বকাপ শুরু হয়ে গেলেও নেইমারের চোট এখনও সম্পূর্ণ সারেনি। শনিবার রাতে মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁকে পাবে না পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নেরা। গত কয়েক বছরে বার বার চোট পেয়েছেন নেইমার। তাঁকে বিশ্বকাপের দলে রাখা নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে ব্রাজিলেই। ফুটবলপ্রেমীদের একাংশের বক্তব্য, অতীত রেকর্ড আর তারকা হওয়ার সুবাদে দলে জায়গা পেয়েছেন নেমার। পানামা এবং মিশরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে না পারা নেমার মরক্কোর বিরুদ্ধে খেলতে পারবেন না, জানার পর তাঁর নির্বাচন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নেইমার জুনিয়র কি আদৌ বিশ্বকাপ খেলতে পারবেন? ব্রাজিল মাঠে নামার আগেই আবার এই প্রশ্ন উঠে এল। কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন, ক্রমশ ফিট হচ্ছেন নেইমার। তবে প্রথম ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। ব্রাজিল কোচ জানিয়েছেন, নেইমার তাঁর পরিকল্পনায় রয়েছেন। খেলার মতো পরিস্থিতিতে এলে নিশ্চই খেলবেন।

আনচেলোত্তি বলেছেন, ‘‘নেইমার কঠোর পরিশ্রম করছে। যত দ্রুত সম্ভব ফিট হওয়ার চেষ্টা করছে। শুধু ফুটবল দক্ষতার জন্য ওকে দলে নেওয়া হয়নি। ওর অভিজ্ঞতাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তরুণদের সাহায্য করতে পারবে। নেমারকে দলে রাখার এটাও অন্যতম কারণ।’’ নেইমারের ক্লাব স্যান্টোস কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৭ মে একটি ম্যাচে কাফ মাসলে চোট পান নেমার। তার পর নেইমারের চিকিৎসা এবং রিহ্যাব শুরু হয়। আগামী রবিবার রিহ্যাব পর্ব শেষ হওয়ার কথা। তার পর অনুশীলন শুরু করবেন নেইমার। উল্লেখ্য, ২০২৩ সালের পর জাতীয় দলের হয়ে খেলেননি নেইমার। মরোক্কা গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। সেই হিসাবে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেই বিশ্বকাপ শুরু করতে হবে ব্রাজিলকে। এই ম্যাচে মাঠে নামতে না পারলেও ৩৪ বছরের স্ট্রাইকারকে নিয়ে আশায় ব্রাজিল শিবির। আশা করা হচ্ছে, গ্রুপের পরের ম্যাচগুলি তিনি খেলতে পারবেন। ১৯ জুন হাইতির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ ব্রাজিলের। ২৪ জুন প্রতিপক্ষ স্কটল্যান্ড। হাইতি ম্যাচে কিছুক্ষণ নেমারকে খেলানোর চেষ্টা করা হবে। তবে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নন ব্রাজিল কোচ।




