Tuesday, June 9, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

গ্রেফতার সব্যসাচী দত্ত! গভীর রাতে পাকড়াও!‌ তোলাবাজি-হুমকির অভিযোগ পেয়ে বাড়িতে পুলিশি অভিযান

RK NEWZ রাজারহাটের রাইগাছি এলাকায় সব্যসাচীর বাড়িতে হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। রাতেই বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। গ্রেফতার করা হল তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে। বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই সোমবার বেশি রাতের দিকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন সল্টলেকের এক ব্যবসায়ী। তোলাবাজির পাশাপাশি হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা চেয়ে চাপ দেওয়া হচ্ছিল। ওই ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে রাজারহাটের রাইগাছি এলাকায় সব্যসাচীর বাড়িতে হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। রাতেই বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। সূত্রের খবর, সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় সব্যসাচীকে। এ বারের বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সব্যসাচী। তবে বিজেপি প্রার্থীর কাছে পরাস্ত হন। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সোমবার সকালেই তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হবে। তার পরে হাজির করানো হবে বিধাননগর আদালতে। রাজ্য রাজনীতিতে পালাবদলের পর থেকেই পূর্বতন সরকারের আমলে দুর্নীতি-বেনিয়মের অভিযোগে ধরপাকড় শুরু হয়েছে। সোমবারই পুলিশের জালে ধরা পড়েছেন ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খান। নেপাল সীমান্তবর্তী এলাকা থেকে তাঁকে পাকড়াও করেন রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর আধিকারিকেরা। সূত্রের দাবি, নেপাল সীমান্ত হয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। জাহাঙ্গিরের গ্রেফতারির পর সোমবার রাতেই তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল নেতা সব্যসাচীও। পুরনিয়োগ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। পরে সুজিত ঘনিষ্ঠ একাধিক কাউন্সিলরও গ্রেফতার হন পুলিশের হাতে।

ইউনেস্কোর ‘নাম ভাঙিয়ে’ শারদোৎসবে ‘ব্যবসা’ করার অভিযোগ সস্ত্রীক প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল-সহ পাঁচ জনের বিরুদ্ধে। ইউনেস্কোর নাম বিভ্রান্তিকর ভাবে ব্যবহার করার অভিযোগে প্রাক্তন মন্ত্রী ও সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেন-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। কলকাতার শারদীয় উৎসবকে কেন্দ্র করে বেআইনি বাণিজ্য এবং ইউনেস্কোর নাম বিভ্রান্তিকর ভাবে ব্যবহার করার অভিযোগে প্রাক্তন মন্ত্রী ও সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেন-সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার বিকেলে এই অভিযোগ জমা পড়েছে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ, রাজ্যের ডিজি সিদ্ধনাথ গুপ্ত এবং বৌবাজার থানায়। সস্ত্রীক ইন্দ্রনীল ছাড়াও যাঁদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে, তাঁরা হলেন ধ্রুবজ্যোতি বসু (শুভ), সায়ন্তন মৈত্র এবং রাজন চট্টোপাধ্যায়। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন মেঘদূত ফাউন্ডেশনের কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায় এবং সগুনা মুখোপাধ্যায়। তাঁদের দাবি, দুর্গাপুজোর নামে একটি ‘প্রিভিউ শো’ এবং ‘প্রিভিলেজড পুজো এন্ট্রি’ টিকিট বিক্রির উদ্যোগ নেওয়া হয়, যেখানে ইউনেস্কোর নাম ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এই কর্মসূচিকে এমন ভাবে প্রচার করা হয়েছে যাতে মনে হতে পারে এর সঙ্গে সরাসরি ইউনেস্কোর অনুমোদন বা অংশীদারি রয়েছে। কিন্তু অভিযোগকারীদের দাবি, ইউনেস্কো কোনওদিনই এ ধরনের বাণিজ্যিক চুক্তি বা অংশীদারিতে সম্মতি দেয়নি। তাঁদের বক্তব্য, ইউনেস্কোর পক্ষ থেকে প্রাপ্ত ই-মেল এবং সংশ্লিষ্ট আইনি নথিপত্র অভিযোগের সঙ্গে জমা দেওয়া হয়েছে, যেখানে এই ধরনের বাণিজ্যিক ব্যবহারের কোনও অনুমোদনের উল্লেখ নেই। অভিযোগকারীরা আরও দাবি করেছেন, দুর্গাপুজোকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটনের নামে একটি বাণিজ্যিক মডেল তৈরি করে টিকিট বিক্রির মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছে। তাঁদের মতে, বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদাপ্রাপ্ত কলকাতার দুর্গাপূজাকে ব্যবহার করে এ ধরনের কার্যকলাপ ঐতিহ্যের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর। ঘটনায় পুলিশি তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই এখন নজর রয়েছে। তবে অভিযোগের বিষয়ে ইন্দ্রনীল বা মধুছন্দার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং নথিপত্র খতিয়ে দেখার পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles