RK NEWZ কবিতার কথায়, ‘গিরগিটির থেকেও ভয়ঙ্কর/বহুরূপী তো রঙ বদলায়/ তার রোজগারের পন্থায়/ কিন্তু যাঁদের। রঙ বদলানো সমাজ-রাজনীতির আচরণকে ইঙ্গিতপূর্ণ ভাষায় তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের কবিতা ‘গিরিগিটি’-র মাধ্যমে তিনি ব্যঙ্গ করেছেন সেই সকল মানুষকে, যারা সময় ও স্বার্থ অনুযায়ী অবস্থান বদলান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই কবিতায় উঠে এসেছে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও কৃতজ্ঞতার অভাবের মতো বিষয়ও। কবিতায় উল্লেখ রয়েছে, ‘গিরিগিটি’র মতো মানুষকে চেনা সহজ নয়। সুযোগ পেলেই তারা সম্পর্ক, আদর্শ, বিশ্বাস- সবকিছু বদলে নিতে পারে। কবিতে আক্ষেপ, পুরোনো উপকার ভুলে গিয়ে মানুষ যখন নিজের লাভের জন্য রং বদলায়, তখন সমাজের প্রকৃত মানবিকতা হারিয়ে যায়।
রাজ্যের শাসনভার হারিয়েছেন, তিনি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পালাবদলের পর একে একে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন দলের নেতারাই। দুর্নীতি ইস্যুতে একাধিক অভিযোগ তাঁদের। এরমধ্যেই চলছে পদত্যাগের হিড়িক। আর এসবের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন তাঁর নতুন কবিতা ‘গিরগিটি।’ রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, দলের ‘বিদ্রোহী’ নেতাদের উদ্দেশ করেই এই রচনা হতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। ভোলবদল মাত্র কয়েক ঘণ্টায় হয়ে যায়। অন্য চরিত্র বদলের- নিজেদের আর্থিক লেনদেন ও স্বার্থপরতার স্বার্থে!’ রঙ বদলানো সমাজ-রাজনীতির আচরণকে ইঙ্গিতপূর্ণ ভাষায় তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের কবিতা ‘গিরিগিটি’-র মাধ্যমে তিনি ব্যঙ্গ করেছেন সেই সকল মানুষকে, যারা সময় ও স্বার্থ অনুযায়ী অবস্থান বদলান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই কবিতায় উঠে এসেছে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও কৃতজ্ঞতার অভাবের মতো বিষয়ও। কবিতায় উল্লেখ রয়েছে, ‘গিরিগিটি’র মতো মানুষকে চেনা সহজ নয়। সুযোগ পেলেই তারা সম্পর্ক, আদর্শ, বিশ্বাস- সবকিছু বদলে নিতে পারে। কবিতে আক্ষেপ, পুরোনো উপকার ভুলে গিয়ে মানুষ যখন নিজের লাভের জন্য রং বদলায়, তখন সমাজের প্রকৃত মানবিকতা হারিয়ে যায়।
‘কতো নেবে চরিত্র বদলাতে?/ চরণতলে কতো উৎকোচ ধন?/ আর কত চাও?/ নিজেদের ভোল বদলাতে?/ রথের চাকাও চলে/ তোমাদের চাকাও চলবে।’
কবিতায় আরও বলা হয়েছে, কেউ কেউ সুবিধে মতো অন্যের প্রতি গভীর ঘৃণা বা অতিরিক্ত ভক্তি দেখান। পরিস্থিতি পরিবর্তিত হলেই সেই অনুভূতি মুহূর্তে উলটে যায়। মানবিকতার জায়গায় সেখানে দাঁড়ায় স্বার্থ। কবি প্রশ্ন তুলেছেন, এমন মানুষ কি কখনও নিজের ভুল উপলব্ধি করে? নাকি তারা নিজের রং বদলের ক্ষমতাকেই বাঁচার উপায় মনে করে?
শেষদিকে কবিতায় ইঙ্গিত করা হয়েছে, সমাজে আজও অনেকেই আছেন যারা অন্তরের মূল্যবোধ ধরে রাখেন। কিন্তু রং বদলানো মানুষের ভিড়ে তাদের সৎ স্বরটি অনেক সময় ঢেকে যায়। দিন কয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি কবিতা ‘দখল’ নিয়েও বহু চর্চা হয়েছে। ক্ষমতা হারালেও রাজপথের লড়াই যে তিনি এখনই ছাড়ছেন না, তাই সম্ভবত বোঝানোর চেষ্টা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজ্যে নতুন বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কলকাতা ও জেলাগুলিতে পুরসভা ও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে জোরকদমে বেআইনি নির্মাণ ভাঙা এবং ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। উত্তরপ্রদেশের ধাঁচে বাংলায় এই ‘বুলডোজার অ্যাকশন’ শুরু হতেই এবার কবিতার মোড়কে রাজনৈতিক আক্রমণ শানান তৃণমূলনেত্রী।





