Saturday, May 16, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ডার্বিতে প্রধান অতিথি ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক!‌ ২২ মে কলকাতাতে চ্যাম্পিয়নদের ট্রফি দেওয়ার দিনক্ষণ

RK NEWZ ডার্বি নিয়ে কিন্তু উত্তেজনার পারদ দ্রুত বাড়ছে। টিকিটের চাহিদা সর্বত্র। দু’দলের কর্তারাই সদস্য-সমর্থকদের টিকিটের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। কলকাতায় ২৩ মে অনুষ্ঠিত হবে ফেডারেশনের স্পেশাল জেনারেল মিটিং। ফেডারেশনের সব কর্তা ব্যক্তিরা কলকাতাতেই থাকবেন। ফেডারেশন কর্তারা তাই ঠিক করেছেন, ২২ মে কলকাতাতে সবার সামনেই চ্যাম্পিয়ন দলের হাতে আইএসএল ট্রফি তুলে দেবেন। ফেডারেশন কর্তাদের ইচ্ছে সেদিনও রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত দিয়ে চ্যাম্পিয়ন দলের হাতে আইএসএল ট্রফি তুলে দেওয়ার। কিন্তু অনেক আগের ঠিক করা ব্যক্তিগত কাজের জন্য ২২ মে’র অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী উপস্থিত থাকতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে রবিবার ডার্বির দিন তিনি মাঠে থাকবেন, নিশ্চিত। ডার্বি নয়, ২২ মে চ্যাম্পিয়ন দলের হাতে আইএসএল ট্রফিও তুলে দেওয়া হবে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে। কিন্তু ২২ মে’র অনুষ্ঠানে নিশীথ প্রামাণিক সময় দিতে পারবেন কি না, এখনও ঠিক হয়নি। রবিবার আইএসএল ডার্বিতে কোনও ক্লাব আলাদা করে ম্যাচের আয়োজন করছে না। মোহনবাগান-ইস্টবেঙ্গল দুই ক্লাব একসঙ্গে ডার্বির আয়োজন করছে। মোট ৬২ হাজার টিকিট দু’টো দলই সমানভাবে ভাগ করে নিয়েছে। আয়োজকদের তরফে রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রীকে ডার্বির দিন যুবভারতীতে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে। ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানালেন, তিনি ডার্বির দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকবেন। ২১ মে আইএসএের ফাইনাল ডে। একই দিনে কলকাতায় খেলতে নামবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। সন্ধে সাড়ে সাতটায় কিশোরভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল খেলতে নামবে ইন্টার কাশীর বিরুদ্ধে। একই সময়ে মোহনবাগান যুবভারতীতে খেলতে নামবে এসসি দিল্লির বিরুদ্ধে। কলকাতার দু’টো দলের কাছেই সহজ ম্যাচ। তাই ডার্বির ফলের উপর অনেকটাই নির্ভর করছে এই মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন কারা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles