Thursday, May 14, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

আবার হাই কোর্টে আইনজীবী মমতা! ভোট-পরবর্তী অশান্তির মামলায় আদালতে সওয়াল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

RK NEWZ কলকাতা হাই কোর্টে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল ১১টার কিছু আগে হাই কোর্টে পৌঁছে যান তিনি। সেখানে ভোট পরবর্তী অশান্তি সংক্রান্ত একটি মামলার শুনানি রয়েছে। ওই মামলায় সওয়াল করার জন্যই মমতা হাই কোর্টে গিয়েছেন। নির্বাচনের আগে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। এ বার নির্বাচনের পরে হাই কোর্টে হাজির হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে আইনজীবীর বেশে হাই কোর্ট চত্বরে পৌঁছে যান। ১১টার কিছু আগে হঠাৎ হাই কোর্ট চত্বরে পৌঁছে যান মমতা। আইনজীবীদের মতো কালো শামলা পরে হাই কোর্টে চত্বরে হাজির হন তিনি। বৃহস্পতিবার ভোট-পরবর্তী অশান্তির একটি মামলার শুনানি রয়েছে হাই কোর্টে। প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে মামলাটির শুনানি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles