RK NEWZ অরূপ-ঘনিষ্ঠ ‘ফেরার’ টিএমসি নেতার বাড়িতে ঢুকে চোখ কপালে পুলিশের, গোপন সুড়ঙ্গের ভিতর যা দেখল। চোখ ধাঁধিয়ে যাবে। হাওড়ার শিবপুরের তৃণমূল নেতা শামীম আহমেদ। অরূপ রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এর বাড়িতে তল্লাশি চালিয়ে এক প্রাসাদসম সুড়ঙ্গ ও গোপন কক্ষের হদিশ পাওয়া গিয়েছে। গোপন সুড়ঙ্গ ও কক্ষ: শামীমের বাড়ির মাটির নিচে একটি গোপন ‘পাতালপুরী’ বা বাঙ্কার পাওয়া গেছে, যা বিলাসবহুল আসবাবপত্রে সজ্জিত। বিলাসবহুল অন্দরসজ্জা। আপাতদৃষ্টিতে সাধারণ বাড়ির ভেতরেই এই সুড়ঙ্গ দিয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাটে ঢোকার রাস্তা পাওয়া যায়, যেখানে সিসিটিভি ক্যামেরা, শোবার ঘর, বসার ঘর এবং আধুনিক বাথরুম রয়েছে।তদন্ত ও অভিযোগ: নির্বাচনের পর হিংসার মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তল্লাশি চালায়। জানা গেছে, শামীম ও তার পরিবার বর্তমানে পলাতক।আলোড়ন: এই ঘটনা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং বিরোধী দলনেতারা এই ধরনের বিপুল সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন।
মধ্য হাওড়ার শিবপুর থানার অন্তর্গত ৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামিম আহমেদ ওরফে বড়ে। তৃণমূলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরেই ওই এলাকায় তাঁর দাপট চলত বলে জানা যায়। মধ্য হাওড়ার নেতা তথা প্রাক্তন মন্ত্রী অরূপ রায় ঘনিষ্ঠ ছিলেন এই বড়ে। ভোটের ফল ঘোষণার পর চওড়া বস্তিতে অশান্তি চালানোর অভিযোগ ওঠে শামিমের বিরুদ্ধে।

অরূপ রায় ও সাংসদ প্রসূন ব্যানার্জ্জী ঘনিষ্ঠ তৃণমূল নেতা শামিম আহমেদ ওরফে (বড়ে)-র বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে পুলিশের চোখ কপালে। বাড়ি না রাজপ্রাসাদ বোঝা মুস্কিল। বাড়ির ভিতর দিয়ে নেমেছে গোপন সুড়ঙ্গ। ভোট পরবর্তী পরিস্থিতিতে বিজেপির এক সংখ্যালঘু নেতার উপর হামলার অভিযোগ ওঠে শামিম আহমেদের বিরুদ্ধে। সেই ঘটনার পর থেকেই শামিমের কোনও খোঁজ নেই। তাঁর খোঁজ করতে গিয়েই বেরিয়ে এল বাড়ির ভিতরের সেই বিলাসবহুল ছবি। তৃণমূল নেতাদের প্রাসাদোপম বাড়ির ছবি আগেও প্রকাশ্যে এসেছে। তাই বলে বাড়ির ভিতর সুড়ঙ্গ! শিবপুর থানার পুলিশের তল্লাশিতে খোঁজ মেলে সেই সুড়ঙ্গের। সেখানেই রয়েছে একাধিক বহুমূল্য আসবাবপত্র। পালঙ্কের মতো বিছানা, কারুকার্য করা ড্রেসিং টেবিল দেখলে সিনেমার সেট বলে ভুল হতে পারে। দেখা গেল সেই ঘরের দরজার ছবি, যার গায়ে নেমপ্লেটে লেখা শামিম আহমেদের নাম।

শামিমের বিরুদ্ধে কী অভিযোগ
রাজ্যে পালাবদলের পর এলাকায় নিজের আধিপত্য বজায় রাখতে শিবপুরের চওড়াবস্তি এলাকায় বিজেপি সংখ্যালঘু সেলের নেতার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ শামিমের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, ঘটনাস্থলে বোমাবাজি করা হয় এবং বেশ কয়েক রাউন্ড গুলিও চালানো হয়। আর সেই ঘটনাতেই ফেরার মন্ত্রী অরূপ রায় ঘনিষ্ঠ এই শামিম আহমেদ ওরফে বড়ে। গুহা-সুড়ঙ্গ সবই বেরবে, বলছে বিজেপি।

রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “গুহা-সুড়ঙ্গ আরও অনেক কিছুই বেরবে। টাকার পাহাড়ও বেরবে।” শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, “৫০০ বছরের পুরনো শহরকে এই অরূপ রায়রাই নষ্ট করে দিয়েছে। জমি প্রোমোটিং, লুঠ, মাদক ব্যবসার মতো অভিযোগ উঠেছে এই শহরে। সবটাই অপারেট করার মাস্টারমাইন্ড অরূপ পায়। পুলিশের উপর চাপ তৈরি করে রেখেছিলেন। শামিমের মতো হাজার হাজার অপরাধী তৈরি করেছেন তিনি।”





