Saturday, April 25, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ভোটের মুখে পশ্চিমবঙ্গে ঢুকছে আগ্নেয়াস্ত্র ও টাকা! অসম থেকে আগত ‌একাধিক গাড়ি থেকে উদ্ধার প্রচুর নগদ! ধৃত এক

জেলার বক্সিরহাট থানা এলাকার পৃথক জায়গায় নাকা তল্লাশিতে উদ্ধার হল ৩ লক্ষ ৭১ হাজার ৫০০টাকা বাজেয়াপ্ত করল। আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককেও গ্রেফতার করেছে পুলিশ। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা ইস্তক পশ্চিমবঙ্গ-অসম সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা। জায়গায় জায়গায় চলছে নাকা তল্লাশি। রবিবার রাতে এবং সোমবার সকালে জেলার বক্সিরহাট থানা এলাকার পৃথক জায়গায় নাকা তল্লাশিতে উদ্ধার হল ৩ লক্ষ ৭১ হাজার ৫০০টাকা বাজেয়াপ্ত করল। আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে অসম থেকে পশ্চিমবঙ্গে প্রবেশের সময় একটি চারচাকা গাড়ি আটক করা হয়েছিল। তল্লাশিতে গাড়ির ভিতরে থাকা একটি ব্যাগ থেকে ৫৭ হাজার ৭০০ টাকা উদ্ধার হয়েছে। ওই গাড়িতে ছিলেন দার্জিলিঙের বাসিন্দা জনৈক বীরেন্দ্র সাহা। তিনি নগদ অর্থের উৎস সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। বাজেয়াপ্ত করা হয় অর্থ। প্রায় একই সময়ে সংকোশে নাকা তল্লাশির সময় কুমারগ্রামের বাসিন্দা বিকাশ সাহার গাড়িতে তল্লাশি চালায় বক্সিরহাট থানার পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় নগদ ১ লক্ষ ১৪ হাজার ৩০০ টাকা। তিনিও টাকার উৎস সম্পর্কে যথোপযুক্ত তথ্য দিতে পারেননি বলে অভিযোগ।
সংকোশেই নাকা তল্লাশির সময় অসমের নম্বরপ্লেটের একটি চারচাকা গাড়ি থেকে নগদ ১ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। অসমের বাসিন্দা জনৈক টোটন ভৌমিক বৈধ নথি দেখাতে না পারায় পুলিশ ওই টাকা বাজেয়াপ্ত করেছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নথি ছাড়া বেশি নগদ অর্থ বহন দণ্ডনীয়। নির্বাচনের আগে ওই টাকা কোনও অসাধু কাজে বা ভোটারদের প্রভাবিত করতে ব্যবহার করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে বক্সিরহাট থানার পুলিশ। তুফানগঞ্জ পুলিশ মহকুমা আধিকারিক (এসডিপিও) কান্নেধারা মনোজ কুমার বলেন, ‘‘তুফানগঞ্জ মহকুমার বিভিন্ন জায়গায় নির্বাচন ঘোষণার পর থেকে আমরা নাকা চেকিং শুরু করেছি। বিশেষ করে অসম-পশ্চিমবঙ্গ সীমান্তে। এখনও পর্যন্ত প্রায় সাড়ে চার লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।’’ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দিনহাটায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জয় বর্মণ। ৪০ বছরের যুবকের বাড়ি জেলার লাঙ্গুলিয়া এলাকায় বলে জানা গিয়েছে। তাঁর কাছ থেকে একটি দেশি রিভলভার এবং কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles