Top 5 This Week

spot_img

Related Posts

প্রতিভা অন্বেষণে এনসিসি বেবি লিগ!‌ টুর্ণামেন্টের মাধ্যমে শিশুদের জন্য উপভোগ্য প্ল্যাটফর্ম :‌ অভিষেক ডালমিয়া

প্রতিভা সন্ধানে ন্যাশনাল ক্রিকেট ক্লাব পরিচালিত কিডস অন‌ জি ফাইভের বেবি লিগ বুধবার থেকে শুরু। এই টুর্নামেন্টের যৌথ আয়োজন করছে এনসিসি এবং মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমি। ২৪টি দলের এই প্রতিযোগিতার ফাইনাল ২৫ মার্চ। খেলা হবে ১০ ওভারের। প্রতিটি ম্যাচে প্রতিটা দলের সর্বাধিক ১১ জন ব্যাট করতে পারবে। ইনিংস সম্পূর্ণ করার জন্য দশ জন বোলার বল করতে পারবে। তবে কোনও বোলার ২ ওভারের বেশি বল করতে পারবে না। নিরাপত্তা কথা মাথায় রেখে ম্যাচগুলো সাদা সিন্থেটিক বল এবং রঙিন পোশাকে খেলা হবে। খেলার নিয়মে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হল ১১ গজের একটি ইনার সার্কেল থাকবে যার মধ্যে উইকেটকিপার এবং স্লিপ ছাড়া অন্য কোনও খেলোয়াড় ক্যাচিং পজিশনে থাকবে না। বেবি লিগ ক্রিকেট প্রসঙ্গে প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট ও প্রাক্তন বিসিসিআই আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া বলেন, ছোট ছোট ক্রিকেটাররা কোচিংয়ে অনেক সময় খরচ করলেও তারা ম্যাচ খেলার সুযোগ পায় না। ক্রিকেট এমন একটা খেলা যেখানে মানসিক দৃঢ়তা, সচেতনতা এবং সাহসী ভুমিকা কথা বলে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি, যেখানে শিশুরা প্রতিযোগিতামূলক ক্রিকেট উপভোগ করতে পারবে। ন্যাশনাল ক্রিকেট ক্লাবের সভাপতি পবন ভালোটিয়া বলেন, এই টুর্নামেন্ট আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমির কর্ণধার ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন, এনসিসি বেবি লিগ শিশুদের জন্য দারুন প্রয়াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles