Friday, April 24, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

হও রক্তদাতা, জয় করবে মানবতা!‌ মহা রক্তদান উৎসব নেতাজি ইনডোরে!‌কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে ২৪ তারিখ রক্তদান করবেন হাজারো মানু্ষ

হও রক্তদাতা, জয় করবে মানবতা!‌ এই শপথ বাক্যে মহা রক্তদান উৎসব নেতাজি ইনডোর স্টেডিয়ামে!‌ কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। প্রধান কান্ডারী স্বপন বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই ঘটা করে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। অগনিত মানুষ রক্তদান করেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাবুনের ডাকে ছুটে আসেন মানুষরা। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন আয়োজিত মহা রক্তদান উৎসব অনুষ্ঠিত হবে ২৪ শে জানুয়ারী। শনিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উপস্থিত থাকবেন সমাজের সকল স্তরের বিশিষ্ট জনেরা। নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। প্রত্যেকেই এই শিবিরের উদ্যগের জন্য ভূয়শী প্রশংসা করেন। নেতাজি মানুষের জন্য কাজ করে গেছেন। যুবসমাজকে নেতাজির আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান এই কর্মকাণ্ড থেকে।

কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন রক্তদানে সমস্ত ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন বাবুন বন্দ্যোপাধ্যায়। নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে সংগঠনের তরফ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হলেও ঐ দিন সরস্বতী পূজো থাকার কারণে ২৪ জানুয়ারী দিনক্ষণ স্থির হয়। রক্তদান শিবির এর আনুষ্ঠানিক উদ্বোধন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কক্ষে ২৩ জানুয়ারী। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষনা করেন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের প্রধান স্বপন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ ব্যানার্জ্জী, প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, অ্যাথলেটিক রহমতুল্লা, আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা।

নেতাজির জন্ম দিনের তাৎপর্য ব্যাখ্যা করেন বাবুন বন্দ্যোপাধ্যায় বলেন, নেতাজি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম সারির একজন অন্যতম নেতা। মহান নেতার জন্মদিনে রক্তদান শিবির সংগঠিত করে সকল রক্তদাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করার প্রবণতা নিয়ে থাকি প্রতি বছর। বিরোধীদলীয় নেতা বলেনব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি সুভাষচন্দ্র বসু কে ছিলেন ব্রিটিশ গোলামী থেকে দেশবাসীকে মুক্তি দিতে। নেতাজির স্বপ্ন পূরণ হলেও দেশবাসী সেই স্বপ্নের সুফল এখনো ভোগ করতে পারছেন না বলেও উল্লেখ করেন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের প্রধান কর্মকর্তা স্বপন বন্দ্যোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles