Saturday, April 25, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বেগুনি শাড়ির মিছিলে স্তব্ধ নগরী!‌ সরকারি কর্মীদের মতো সব ধরনের অধিকারের ‘‌আশায়’‌ লড়াই আশাকর্মীদের

আশাকর্মীদের আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে। ২৩ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করছেন তাঁরা। বর্তমানে এই আশা কর্মীরা ৫ হাজার ২৫০ টাকা ভাতা পান। তবে এবার তাঁরা ন্যূনতম ১৫ হাজার টাকা ভাতার দাবি করেছেন। শুধু তাই নয়, সরকারি কর্মীদের মতো সব ধরনের ছুটির অধিকার, কর্মরত অবস্থায় মারা গেলে পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণও দাবি জানিয়েছেন। সঙ্গে ইনসেন্টিভ দেওয়া বন্ধ করে সব বকেয়া অবিলম্বে মেটানোর দাবিতেও চলছে এই কর্মবিরতি। ন্যতম বেতন পনরো হাজার করার দাবিতে পথে নেমেছেন আশা কর্মীরা। হাওড়া-শিয়ালদহ-ধর্মতলা হয়ে তাঁরা বিশাল মিছিল করে আসছেন স্বাস্থ্য ভবনের দিকে। বেগুনি শাড়ির এই মিছিলে স্তব্ধ নগরী। কলকাতা পুলিশের ট্রাফিক সূত্রে খবর, কোনও রাস্তাই বন্ধ করা হয়নি। তবে কিছু-কিছু জায়গা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এমজি রোড, এসএন ব্যানার্জী রোড পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এসএন দিয়ে যে গাড়িগুলি আসত সেই গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ব্যাপক যানজট লেলিন সরণী, এজিসি বোস রোডে যে গাড়িগুলি শিয়ালদহ-ধর্মতলা দিয়ে এসএন ব্যানার্জী দিয়ে আসত, তাদের মল্লিক বাজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কিছু গাড়ি ঘোরানো হচ্ছে এমজি রোড দিয়েও। তবে হাওড়ায় বেশি সংখ্যক গাড়ি না থাকার জন্য সেখানে রাস্তা বন্ধ নেই। অপরদিকে, সল্টলেক সেক্টর ফাইভে স্বাস্থ্য ভবন থেকে উইপ্রো মোড় পর্যন্ত রাস্তা বন্ধ। ব্যস্ত তিলোত্তমার রাস্তা। অবরুদ্ধ রাস্তাঘাট। একদিকে আইএসএফ এর সভা রয়েছে, অন্যদিকে, জেলা থেকে কলকাতায় আসছেন আশা কর্মীরাও। উত্তরবঙ্গের একাধিক জেলা তো বটেই, দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকেও সকাল থেকেই ট্রেন চড়ে কলকাতার উদ্দেশ্যে এসেছেন অনেক আশা কর্মী। এ দিকে, ব্যস্ত দিনে এই সব মিটিং-মিছিল হওয়ায় রীতিমতো অফিস যাত্রী থেকে নিত্য যাত্রীরা পড়েছেন চরম অসুবিধায়।

‘নিজে আসুন’, শুভেন্দুর পাঠানো খাবার ফিরিয়ে আশাকর্মীদের বেগুনি বার্তা। রাতভর ট্রেনে এসে আশাকর্মীদের একাংশ অভিযান তো দূর, গন্তব্য অর্থাৎ স্বাস্থ্যভবন পর্যন্ত পৌঁছতেই পারলেন না। শিয়ালদহ স্টেশনেই পুলিশ আটকে দিল তাঁদের। প্ল্যাটফর্মে বসেই অবস্থান বিক্ষোভে সামিল হন। যাঁরা পৌঁছে যান, তাঁদের জন্য পুলিশ প্রস্তুত রেখেছিল লোহার দুর্গ! পুলিশের সঙ্গে আশাকর্মীদের ধস্তাধস্তি! আশাকর্মীদের বিক্ষোভে উত্তাপ। উত্তরবঙ্গ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাত থেকে আসা শুরু করেছেন আশাকর্মীরা। অভিযান কর্মসূচি তাঁদের পূর্ব ঘোষিত। কিন্তু সেই কর্মসূচি ঘিরেই আরও এক লজ্জার ছবি দেখল কলকাতা! রাতভর ট্রেনে এসে আশাকর্মীদের একাংশ অভিযান তো দূর, গন্তব্য অর্থাৎ স্বাস্থ্যভবন পর্যন্ত পৌঁছতেই পারলেন না। শিয়ালদহ স্টেশনেই পুলিশ আটকে দিল তাঁদের। প্ল্যাটফর্মে বসেই অবস্থান বিক্ষোভে সামিল হন তাঁরা। আর এদিকে, যাঁরা পৌঁছে যান, তাঁদের জন্য পুলিশ প্রস্তুত রেখেছিল লোহার দুর্গ! পুলিশের সঙ্গে আশাকর্মীদের ধস্তাধস্তি! বিক্ষোভকারীদের জন্য খাবার পাঠিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সেই খাবার মুখে তোলেননি আশাকর্মীরা। বরং আশাকর্মীরা শুভেন্দু অধিকারীকে এসে তাঁদের বক্তব্য শোনার কথা বলেন আশা কর্মীরা। এখনও পর্যন্ত আশাকর্মীদের সঙ্গে কথা বলতে আসেননি শুভেন্দু। তিনি সামাজিক মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে পোস্ট করেন। শুভেন্দু বলেন, “বর্বরোচিত সরকার। অমানবিক প্রশাসন, গণতন্ত্র বিপন্ন, মাতৃশক্তি লাঞ্ছিত-আক্রান্ত। রাজ্যে অত্যাচার চরম পর্যায়ে পৌঁছেছে। অধিকার চেয়ে আওয়াজ তুললে রাজদ্রোহ বলা হচ্ছে। এমন দমন পীড়ন ইংরেজ আমলেও হত না। ”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles