Top 5 This Week

spot_img

Related Posts

‘সিঙ্গুরে কারখানা চাই’, সেই ‘টাটার মাঠে’ মোদীর জোড়া কর্মসূচি! ভোটের আগে পশ্চিমবঙ্গে শিল্পায়ন নিয়ে বার্তা?

‘সিঙ্গুরে কারখানা চাই’। ভোটমুখী পশ্চিমবঙ্গে আওয়াজ। টাটার কারখানা না-হওয়া থেকে শুরু করে পশ্চিমবঙ্গে শিল্পায়নের প্রসঙ্গ তুলে রাজ্য সরকার তথা মমতার কড়া সমালোচনা। রবি দুপুরে ‘টাটার মাঠ’-এ (টাটার ন্যানো কারখানা তৈরি না হলেও স্থানীয়দের মুখে তা এখনও ‘টাটার মাঠ’ নামেই পরিচিত) সভা মোদীর। বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। আপাদমস্তক গেরুয়া রঙ মেখে হাজির হয়েছেন বিজেপির এক কর্মী। গায়ে গেরুয়া রঙের উপরে লেখা ‘সিঙ্গুরে কারখানা চাই’। গঙ্গা পেরোনোর পর থেকে সিঙ্গুর পর্যন্ত গোটা রাস্তা সাজানো হয়েছে মোদী, নড্ডাদের ছবি দিয়ে। সঙ্গে রয়েছে রাজ‍্য বিজেপির চার ‘এস’-এর ছবিও। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দুই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুরের ছবি সাজানো হয়েছে রাস্তার ধার দিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles