Thursday, April 23, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

আজ বাংলায় হাজির প্রধানমন্ত্রী!‌ রেল মানচিত্রে ঐতিহাসিক পরিবর্তন! বঙ্গ সফরের আগে বার্তা দিয়ে পোস্ট মোদির, দু’দিনের বঙ্গ সফরে কর্মসূচি?‌

প্রধানমন্ত্রী মোদীর আসন্ন রাজ্য সফর সম্পর্কে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন এবং রেখে চলেছেন। তাঁর এই সফর এই উন্নয়নের যাত্রায় আরও একটি সংযোজন। বাংলার জনগণের উপকারের জন্য তিনি ধারাবাহিক অবদান রেখে চলেছেন।” নিজের পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, “পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামীকালের অনুষ্ঠানে বালুরঘাট–হিলি নতুন রেললাইন, নিউ জলপাইগুড়িতে অত্যাধুনিক মালবাহী ট্রেনের রক্ষণাবেক্ষণ কেন্দ্র, শিলিগুড়ির লোকো শেডের উন্নয়ন এবং জলপাইগুড়িতে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির শিলান্যাস করা হবে।” পাশাপাশি, ৪টি নতুন অমৃত ভারত ট্রেনেরও শুভ সূচনা করা হবে বলেও জানান। ডিসেম্বরের শেষে কলকাতা কেন্দ্রিক বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও সে সময়ে দলের বিধায়ক সাংসদদের সাংগঠনিক লক্ষ্যকে আরও পরিস্কারভাবে বুঝিয়ে দিয়েছিলেন। আগামীর লক্ষ্যে ঠিক করেছিলেন স্ট্র্যাটেজি।

দু’দিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটমুখী বাংলায় উপহারের ঢালি নিয়ে হাজির হবেন প্রধানমন্ত্রী। ১৭ তারিখ মালদহ ও ১৮ তারিখ হুগলির সিঙ্গুরে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মোদি। ১৭ তারিখ মালদহ ও ১৮ তারিখ হুগলির সিঙ্গুরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদি। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন ও বলাগড়ে বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর। সব মিলিয়ে ৪ হাজার কোটি টাকার বেশি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শনিবার উত্তরবঙ্গে থাকবেন দেশ ও রাজ্যের প্রশাসনিক প্রধান। শিলিগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের নয়া ভবন উদ্বোধনে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানা গিয়েছে, ১২টা ৪৫ মিনিট নাগাদ মালদহ স্টেশনে দেশের প্রথম হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী মালদহের সরকারি অনুষ্ঠান থেকে ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল ও সড়ক অবকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তার মধ্যে রয়েছে বালুরঘাট ও হিলির মধ্যে নতুন রেল লাইন, শিলিগুড়ি লোকো শেডের উন্নয়ন ও জলপাইগুড়ির বন্দে ভারত ট্রেন রক্ষণাবেক্ষণ কেন্দ্রের আধুনিকীকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। এছাড়াও কোচবিহার-বামনহাট, নতুন কোচবিহার-বক্সিরহাটের মধ্যে ইলেকট্রিক লাইনের উদ্বোধনও করবেন মোদি। তাছাড়াও ৪টি নতুন বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রবিবার ১৮ তারিখ প্রধানমন্ত্রীর সরকারি সভা রয়েছে হুগলির সিঙ্গুরে। সেখান থেকে ৮৩০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বালাগড়ে বর্ধিত বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পের মধ্যে রয়েছে রোড ওভার ব্রিজও। পাশাপাশি জয়রামবাটি-বড়গোপীনাথপুর-ময়নাপুর নতুন রেল লাইনেরও উদ্বোধন হবে তাঁর হাত ধরে। এই লাইনটি তারকেশ্বর-বিষ্ণুপুর নতুন রেল লাইন প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। নতুন রেল লাইনের পাশাপাশি, ময়নাপুর ও জয়রামবাটির মধ্যে একটি নতুন ট্রেন পরিষেবারও উদ্বোধন করা হবে। যার একটি স্টপ বাড়গোপীনাথপুরে থাকবে। ফলে বাঁকুড়াবাসী সরাসরি রেল সংযোগ পাবে। এছাড়াও একাধিক নতুন ট্রেন-সহ কয়েকটি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles