Friday, April 24, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

টি২০ বিশ্বকাপ নিয়ে নতুন জটিলতা?‌ ছোটদের বিশ্বকাপে করমর্দন বিতর্ক!‌আইসিসির ভারতীয় সদস্যকে ভিসা দিল না বাংলাদেশ! ভারত-বাংলাদেশ ম্যাচেও টসের পর হাত মেলালেন না দু’দেশের ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জট কাটাতে বাংলাদেশে যাওয়ার কথা ছিল আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দলের। সেই দলের ভারতীয় সদস্যকে ভিসা দিল না বাংলাদেশ সরকার। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জট কাটানোর চেষ্টা করছে জয় শাহের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। অথচ তাদের সঙ্গেই অসহযোগিতার অভিযোগ উঠল বাংলাদেশের বিরুদ্ধে। সমস্যা সমাধানে আইসিসির একটি প্রতিনিধি দলের বাংলাদেশে যাওয়ার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের সঙ্গে মুখোমুখি আলোচনা করবেন তাঁরা। অথচ আইসিসির প্রতিনিধি দলের ভারতীয় সদস্যকে ভিসা দিল না বাংলাদেশ। আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দলের বাংলাদেশে যাওয়ার কথা ছিল আলোচনার জন্য। কিন্তু ভারতীয় সদস্যকে ভিসা না দেওয়ায় আইসিসির দুর্নীতি দমন এবং নিরাপত্তা বিষয়ক শাখার প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ একাই যাচ্ছেন কথা বলতে। শনিবার বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা তাঁর। এফগ্রেভের সঙ্গে ঢাকা যাওয়ার কথা ছিল আইসিসির এক জন সিনিয়র কর্তার। তিনি ভারতীয় হওয়ায় তাঁর ভিসার আবেদন মঞ্জুর করেনি বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকার। ওই কর্তার নাম প্রকাশ করেনি আইসিসি। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে বিষয়টি জানা গিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মুস্তাফিজুর রহমানকে আগামী আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ। প্রতিবাদে সে দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে বিসিবি কর্তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাতে রাজি নন। ভারতের লিটন দাসের দলের নিরাপত্তার সমস্যা হতে পারে বলে দাবি বিসিবির। বাংলাদেশের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছে তারা। সব ব্যবস্থা হয়ে যাওয়ায় এখন বিশ্বকাপের সূচি বদল সম্ভব নয় বলে জানায় আইসিসি। দু’পক্ষের মধ্যে কয়েক দফা চিঠি চালাচালির পর ভার্চুয়ার বৈঠকেও জট খোলেনি। আইসিসির প্রতিনিধিদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ খারিজ করে দেন বিসিবি কর্তারা। তাঁরা ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ না খেলার অবস্থানেই অনড় থাকেন। জট ছাড়াতে বাংলাদেশে গিয়ে মুখোমুখি কথা বলার সিদ্ধান্ত নেয় আইসিসি। ঠিক হয় দু’সদস্যের প্রতিনিধি দল ঢাকায় যাবে। সেই দলের একজন ভারতীয় হওয়ায়, তাঁকে ভিসা দেয়নি বাংলাদেশ। সরকারি ভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি আইসিসি। ভারত-বাংলাদেশ রাজনৈতিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক টানাপোড়েনের মধ্যে জড়াতে চায় না আইসিসি। তবে প্রতিনিধি দলের এক সদস্য ভিসা না পাওয়ায় অসন্তুষ্ট আইসিসি। এফগ্রেভের রিপোর্টের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন জয়রা। টি-টোয়েন্টি বিশ্বকাপের যে সূচি প্রকাশিত হয়েছে, সেই মতোই প্রতিযোগিতা আয়োজন করতে চায় আইসিসি। শেষ মুহূর্তে সূচি পরিবর্তনের বিভিন্ন সমস্যার কথা বলে বিসিবি কর্তাদের বোঝানোর চেষ্টা করবেন এফগ্রেভ। বিসিবি ভারতে দল পাঠানোর অবস্থানেই অনড় থাকলে পরবর্তী পদক্ষেপ করবেন জয়রা। উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত এবং শ্রীলঙ্কা যৌথ ভাবে বিশ্বকাপ আয়োজন করছে।

ভারত-বাংলাদেশ উত্তেজনার আঁচ এ বার ২২ গজে। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জটিলতার মধ্যেই শনিবার ছোটদের বিশ্বকাপে মুখোমুখি দু’দেশ। টসের পর বাংলাদেশের সহ-অধিনায়ক জ়াওয়াদ আবরারকে এড়িয়ে গেলেন ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুষ মাত্রে করমর্দন করলেন না বাংলাদেশের সহ-অধিনায়ক জ়াওয়াদ আবরারের সঙ্গে। ফলে ম্যাচ শুরুর আগেই তৈরি হল বিতর্ক। ছোটদের বিশ্বকাপে শনিবার মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। আয়ুষের হাতে ছিল টস কয়েন। ম্যাচ রেফারি ডিন কস্কার টসের নির্দেশ দিলে শূন্যে কয়েন ছুড়ে দেন আয়ুষ। আবরার ‘টেল’ বলেন। কয়েন মাটিতে পড়ার ডিন জানান, বাংলাদেশ টস জিতেছে। এর পরই সরে যান আয়ুষ। বাংলাদেশের সহ-অধিনায়কের সঙ্গে করমর্দন করেননি। আবরারের মধ্যেও হাত মেলানোর উদ্যোগ দেখা যায়নি। উল্লেখ্য, বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম টসের সময় তৈরি হতে পারেননি। তিনি টস করতে পাঠান সহ-অধিনায়ককে। এশিয়া কাপের সময় সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের অন্য ক্রিকেটারেরাও পাক ক্রিকেটারদের এড়িয়ে গিয়েছিলেন। পরে ভারত-পাকিস্তান ছোটদের এবং মহিলা ক্রিকেটেও একই ঘটনা দেখা গিয়েছে। এ বার ভারত-বাংলাদেশ ক্রিকেটেও একই ঘটনা ঘটল। এ বার শুরু হল ছোটদের ক্রিকেট থেকে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে পাক ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটের স্বাভাবিক সৌজন্য এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমারেরা। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফিও নেননি। এ বার ভারত-বাংলাদেশ রাজনৈতিক উত্তাপের আঁচ পড়ল ২২ গজে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগামী আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানে বাদ দেওয়ার পর দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ক শিথিল হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সরকার। তা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে এখনও স্নায়ুযুদ্ধ চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ছোটদের বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আবরারের সঙ্গে হাত না মিলিয়ে আয়ুষও ভারতীয় শিবিরের অনমনীয় অবস্থানের বার্তা দিয়েদিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles