Wednesday, March 18, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

জেল খাটা প্রার্থী!‌ দুর্নীতিতে অভিযুক্ত জেল খেটে ‘‌পার্থ’‌ই শুধু ‘‌টিকিট-‌হীন’‌ কেন?‌ প্রিজন ভ্যান চাপড়ানো ‘‌মমতার দিকে আঙুল তোলা’‌ জেলখাটা কুনাল এবার বেলেঘাটা থেকে প্রার্থী

জেল খাটা বিধায়ক?‌ টিকিট পেলেন অভিযুক্ত জেল খাটা প্রার্থীরাও। নিয়োগ মামলায় নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়ের, নাম জড়িয়েছিল পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। অপরদিকে, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। নিয়োগ মামলায় গ্রেফতার হয়েছেন বড়ঞাঁর প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণ। রেশন দুর্নীতি হোক কিংবা নিয়োগ দুর্নীতি, একাধিক মামলায় নাম জড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রীদের। নিয়োগ মামলায় নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়ের, নাম জড়িয়েছিল পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। অপরদিকে, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। নিয়োগ মামলায় গ্রেফতার হয়েছেন বড়ঞাঁর প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণ। এদের অনেকেই জেল খেটে এসেছেন। জীবন এখনও জেলে রয়েছেন।

নিয়োগ মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। জেলে ছিলেন প্রায় তিন বছরের কাছাকাছি। বর্তমানে তিনি জামিনে মুক্ত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল পার্থ বেহালা পশ্চিম থেকে টিকিট পাবেন কি না। তবে, দেখা গেল সেখানে দাঁড় করানো হয়েছে রত্না চট্টোপাধ্যায়কে। নিয়োগ মামলায় অপর অভিযুক্ত হলেন মানিক ভট্টাচার্য। যিনি পলাশিপাড়ার বিধায়ক ছিলেন। তিনিও দীর্ঘদিন জেলে ছিলেন। তবে, এবার তিনি টিকিট পাননি। তাঁর বদলে টিকিট পেয়েছেন রুকবানুর রহমান। মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা কেন্দ্র। সেখানকার নতুন মুখ তৃণমূল প্রার্থী প্রতিমা রজক। প্রতিমা কংগ্রেসের প্রাক্তন বিধায়ক। ২০২১ সালে জীবনকৃষ্ণ সাহার কাছে পরাজিত হন এই প্রতিমা। মাস কয়েক আগে তৃণমূলের যোগদান করেন। জীবনকৃষ্ণ নিয়োগ মামলায় বর্তমানে জেলে রয়েছেন। দেগঙ্গায় প্রার্থী করা হয়েছে আনিসুর রহমানকে। তৃণমূলের প্রার্থী। রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল। জেলও খেটেছেন। তবে এবার টিকিট পেয়েছেন। হাবড়া থেকে আবার লড়বেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় তিনি দীর্ঘদিন জেলে ছিলেন। জামিনে মুক্ত হয়ে ফিরে এসেছেন। ফের প্রার্থী করেছে তৃণমূল।

অনেক নতুন মুখ। জেলখাটা কুনাল এবার বেলেঘাটা থেকে লড়বেন। এক সময় তিনি রাজ্যসভার সাংসদ। পরে দীর্ঘদিন তৃণমূলের মুখপাত্র। বর্তমানে কুণাল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। জেলখাটা কুনাল এবার প্রার্থী বেলেঘাটার। নোয়াপাড়া থেকে এবার লড়াই করবেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। হটস্পট নন্দীগ্রাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়। আলোচনা চলছিল কে সেখান থেকে তৃণমূল হয়ে লড়াই করবেন। সেই নন্দীগ্রামে নতুন মুখ পবিত্র কর। অপরদিকে, উত্তরপাড়া লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। এর আগে সেখানে তৃণমূলের বিধায়ক ছিলেন কাঞ্চন মল্লিক। তবে এবার তিনি টিকিট পাননি। এর আগে তমলুক থেকে সাংসদ পদের জন্য লড়াই করেছিলেন দেবাংশু ভট্টাচার্য। তবে বিধায়ক পদের জন্য এই প্রথম লড়াই করবেন তিনি। তাঁকে এবার দাঁড় করানো হয়েছে চুঁচুড়া থেকে। এবার নতুন টিকিট পাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি ছিলেন রাজ্যসভার সাংসদ। তবে এবার তিনি উলুবেড়িয়া থেকে লড়বেন। অপরদিকে, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছে সামিমা আহমেদকে। একেবারে নতুন মুখ তিনি। এমনকী, জীবনের প্রথম রাজনৈতিক লড়াইয়ে নামলেন শামিম। এর আগে কখনো ভোটে লড়েননি। ডায়মন্ড হারবার বিধানসভার সরিষা অঞ্চলের অবজারভার থাকার পর ডায়মন্ড হারবার বিধানসভার অবজারভার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles