Tuesday, March 17, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

‌তৃণমূলের প্রার্থিতালিকায় চমক! একঝাঁক নতুন মুখ!‌ প্রত্যাশামতোই ‘‌দাম্ভিক হামবড়া’ মনোজ তিওয়ারীকে ছেঁটে ফেলল তৃণমূল!‌

টিকিট পেলেন না ক্রিকেটার মনোজ তিওয়ারি। মন্ত্রী ছিলেন এমনকি শিবপুর এলাকার ‘‌দাম্ভিক হামবড়া’ বলে পরিচিত নানান অভিযোগে অভিযুক্ত মনোজ তিওয়ারীকে ছেঁটে ফেলল তৃণমূল! নির্মল মাজিরও আসন বদল হয়েছে। ‌‌রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণায় চমকের পর চমক। মঙ্গলে প্রার্থী তালিকা প্রকাশিত। প্রত্যাশামতোই ‘‌দাম্ভিক হামবড়া’ মনোজ তিওয়ারীকে ছেঁটে ফেলল তৃণমূল!‌ গতবার এই আসনে ঘাসফুলের হয়ে দাঁড়িয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। এবার ‘ঘোষবাবু’র প্রতিপক্ষ কে, তারপরই জানা যাবে। হাওড়ার শিবপুরের মনোজ তিওয়ারীকে নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের। দলের মধ্যে কোন্দল সৃষ্টি থেকে বিভিন্ন তোলাবাজির অভিযোগও রয়েছে মনোজের বিরুদ্ধে। শেষমেশ প্রত্যাশামতোই বাদ পড়লেন প্রাক্তন ক্রিকেটার বলে সূত্রের খবর। গত নির্বাচনে বিজেপির রথীন চক্রবর্তীকে হারালেও প্রশ্ন উঠছে, রুদ্রনীলকে ‘সেফ জোনে’ খেলতে নামিয়ে গেরুয়া শিবিরের মুখে হাসি ফোটাতে সচেষ্ট? উত্তর মিলবে ৪ মে। রুদ্রনীল বলছেন, “মা-কাকিমারা ঘরের ছেলেকে ভোট দেবেন।” বিধানসভা ভোটের মুখে শিবির বদলালেন শুভেন্দু-ঘনিষ্ঠ বিজেপি নেতা পবিত্র কর। মঙ্গলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে তাঁর হাত থেকে ঘাসফুল শিবিরের পতাকা তুলে নেন পবিত্র। তিনি তৃণমূলে ফিরতেই এই বিধানসভা ভোটে ‘শুভেন্দু বনাম পবিত্র’ গুঞ্জন নন্দীগ্রামে। তৃণমূলের প্রার্থিতালিকা প্রকাশের ঠিক আগে বিভিন্ন ক্ষেত্রের চেনা মুখ তৃণমূলে যোগদান করেছেন। রয়েছেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল। ঝাড়গ্রামে তৃণমূলে যোগ দেন সাধু রামচান মুর্মু বিশ্ববিদ্যালয়ের ল অফিসার মঙ্গল সোরেন। কৃষ্ণনগরে তৃণমূলে যোগ দিয়েছেন সমাজসেবী অভিনব ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রার্থিতালিকা ঘোষণা নেত্রীর। প্রার্থিতালিকা ঘোষণার আগেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু করে দেন নেতা-কর্মীরা। মমতার বিরুদ্ধে ভবানীপুরে এ বার বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীকে।তৃণমূলের তালিকায় ৪৭ জন সংখ্যালঘু প্রার্থী। ৩১ বছরের নিচে ৪জন। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩৮ জন। ৩১ শতাংশ প্রার্থীর বয়স ৪১ থেকে ৫০।

মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুরনো অফিস থেকে প্রার্থিতালিকা ঘোষণা করলেন। ২০১১, ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই অফিস থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন। সাংবাদিক বৈঠকের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে তোপ দাগলেন। তিনি বললেন, ‘‘ চিরকাল আমরা এই ঘর থেকে প্রার্থী বলি। সেই ট্র্যাডিশন বজায় রেখেছি। বাংলার মানুষকে আমার প্রণাম কৃতজ্ঞতা জানাই। অভিষেক আছে বক্সি দা আছে। রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, হরিচাঁদ-গুরুচাঁদ সবাইকে প্রণাম। বাংলার অস্মিতাকে, সমস্ত সমাজ, সমস্ত জাতি, বর্ণ এবং ধর্মকে শুভনন্দন জানিয়ে ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রার্থিতালিকা ঘোষণা করতে যাচ্ছি। তার আগে বলি, বিজেপিকে। এত ভয় পাচ্ছেন কেন? এজেন্সি দিয়ে কলকাঠি না নাড়িয়ে, লক্ষ লক্ষ বাইরের লোক না নিয়ে এসে, গ্যাসের সঙ্কট না করে লড়াইতে আসুন। শান্তি এবং সৌজন্য রক্ষা করে লড়াই হোক। বিজেপির কমিশনকে বলব, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। বাংলার অস্তিত্বের লড়াই এটা। দিল্লি জিতবে না। আমাদের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছেন। একটা ক্ষমতা কাড়তে পারেননি। সেটা মানুষের ক্ষমতা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যদি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে, তাহলে বার বার বাংলাকে আঘাত করছেন কেন? মনে রাখবেন, বাংলাও প্রত্যাঘাত করবে। টুঁটি টিপে ধরবেন বিজেপির। চন্দ্র-সূর্য-গ্রহ-তারাও ক্ষমা করবে না এদের। আমরা আরও বেশি আসনে জিতব। ‘বয়কট টু বিজেপি’। আমার আবেদন, ‘ভোট ফর তৃণমূল’, ‘ভোট ফর বাংলা। মেঘের আড়াল থেকে খেলবেন না। শুধু প্রার্থী হওয়া ওঁর বাকি আছে। আমাদের কনফিডেন্স আছে আমরা জিতব। কারণ, আমরা মানুষের সঙ্গে ৩৬৫ দিন থাকি। ওরা বসন্তের কোকিল। ভোটের সময় টাকা ছড়ায়। আর্মস নিয়ে হামলা করে। বর্ডার থেকে আপনারা যদি বাইরের লোক ঢোকান, অসম্মান করেন বাংলাকে, সেই দায়িত্ব কিন্তু আপনাদেরই নিতে হবে। দার্জিলিঙে তিনটে আসন আমরা লড়ছি না। যাদের দিতে পারিনি, তারা যেন আমাকে ভুল না বোঝে। তাদের অন্য কাজে লাগাব দলে। দল যে সিদ্ধান্ত নিয়েছে, এটা সর্বসম্মত সিদ্ধান্ত।’’

প্রার্থিতালিকা ঘোষণা করলেন মমতা। টিকিট পেলেন সুমন কাঞ্জিলাল। ২০১৮ সালের এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণকে প্রার্থী করল তৃণমূল। রাজগঞ্জের তিন বারের বিধায়ক খগেশ্বর রায় টিকিট পেলেন না। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, বালুরঘাটে অর্পিতা ঘোষকে প্রার্থী করল তৃণমূল। চাঁচল থেকে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল তৃণমূল। গত লোকসভা ভোটেও তৃণমূলের টিকিটে মালদহে লড়েছিলেন। বড়ঞার প্রার্থীবদল। জীবনকৃষ্ণ সাহাকে প্রার্থী করল না তৃণমূল। সোহম চক্রবর্তীকে চণ্ডীপুর থেকে সরিয়ে তেহট্টের প্রার্থী করল তৃণমূল। হাবড়া থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে টিকিট দিল তৃণমূল। টিকিট পেলেন না কানাই মণ্ডল। নওদায় প্রার্থী নওদা নিয়ামত শেখ। মদন মিত্র আবার টিকিট পেলেন। তবে কামারহাটি থেকে সরিয়ে এ বার বরাহনগরে প্রার্থী করা হল তাঁকে। প্রাক্তন সাংবাদিক দেবদীপ পুরোহিতকে উত্তর দমদম কেন্দ্র থেকে প্রার্থী করল তৃণমূল। পানিহাটি থেকে নির্মল ঘোষের ছোট ছেলেকে টিকিট দিল তৃণমূল। শওকত মোল্লাকে ভাঙড় থেকে প্রার্থী করল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে, শশী পাঁজা মানিকতলায় প্রার্থী হলেন। বিধানসভা ভোটে প্রথম বার লড়াইয়ে কুণাল ঘোষ। বেলেঘাটা থেকে প্রার্থী হলেন। কল‍্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হল উত্তরপাড়া কেন্দ্র থেকে। নন্দীগ্রামে পবিত্র করকেই প্রার্থী করল তৃণমূল। ফের সস্ত্রীক প্রার্থী বেচারাম। মন্ত্রী বেচারাম মান্না এবং তাঁর স্ত্রী করবী মান্নাকে প্রার্থী করল তৃণমূল। স্বপন দেবনাথকে পূর্বস্থলী দক্ষিণ থেকে প্রার্থী করল তৃণমূল। নরেন্দ্রনাথ চক্রবর্তীকেও প্রার্থী করল তৃণমূল। টিকিট পেলেন মলয় ঘটকও। তাঁর ভাই অভিজিৎ ঘটকও প্রার্থী হলেন তৃণমূলের। মুরারইয়ে কাজল শেখ প্রার্থী হলেন। বীরভূমের জেলা সভাধিপতিকে টিকিট দিল তৃণমূল। বেহালা পশ্চিম এবং মহেশতলায় তৃণমূলের প্রার্থী ভাই-বোন। রত্না চট্টোপাধ্যায় এবং তাঁর ভাই শুভাশিস দাসকে টিকিট দিল তৃণমূল। রাসবিহারীতে দেবাশিস কুমার, কলকাতা বন্দরে ফিরহাদ হাকিম, বিধাননগরে সুজিত বসু প্রার্থী। রাসবিহারীতে দেবাশিস কুমার, কলকাতা বন্দরে ফিরহাদ হাকিম, বিধাননগরে সুজিত বসু প্রার্থী। দেবাংশু ভট্টাচার্য ফের টিকিট পেলেন। গত বিধানসভা ভোটেও প্রচারে ঝড় তুলতে দেখা গিয়েছিল তাঁকে। টিকিট পাওয়া নিয়ে জল্পনাও তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত প্রার্থী করেনি তৃণমূল। তবে লোকসভায় নির্বাচনে তমলুকে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রার্থী করা হয়েছিল। পরাজিত হন। এ বার চুঁচুড়া থেকে তাঁকে প্রার্থী করল তৃণমূল। মেখলিগঞ্জে প্রার্থী হয়েছেন পরেশচন্দ্র অধিকারী, মাথাভাঙা সাবলু বর্মণ, কোচবিহার উত্তরে পার্থ রায়, কোচবিহার দক্ষিণে অভিজিৎ দে ভৌমিক, শীতলকুচিতে হরিহর দাস, সিতাই সঙ্গীতা রায় বাসুনিয়া, দিনহাটায় প্রার্থী হলেন উদয়ন গুহ। এ ছাড়া নাটাবাড়িতে শৈলেন বর্মা, তুফানগঞ্জে শিবশঙ্কর পাল, কুমারগঞ্জে রাজীব তিরকেকে টিকিট দিল তৃণমূল। কালচিনিতে প্রার্থী বীরেন্দ্র বরা, আলিপুরদুয়ারে সুমন কাঞ্জিলাল, ফালাকাটায় সুভাষচন্দ্র রায়, মাদারিহাটে জয়প্রকাশ টোপ্পো, ধূপগুড়িতে নির্মল রায়, ময়নাগুড়িতে রামমোহন রায়, জলপাইগুড়িতে কৃষ্ণ দাস, রাজগঞ্জে স্বপ্না বর্মণ, ডাবগ্রাম-ফুলবাড়ি রঞ্জন শীল শর্মা, মালে বুলুচিক বরাইক, নাগরাকাটায় সঞ্জয় কুজুর প্রার্থী হয়েছেন। মাটিগাড়া-নকশালবাড়ি থেকে প্রার্থী শঙ্কর মালাকার। শিলিগুড়িতে প্রার্থী হলেন গৌতম দেব। ফাঁসিদেওয়ায় রিনা টোপ্পো এক্কা, চোপড়ায় হামিদুল রহমান, ইসলামপুরে কানাইলাল আগরওয়াল, গোয়ালপোখরে মহম্মদ গোলাম রব্বানি, চাকুলিয়ায় মিনাজুল আরফিন আজ়াদ, করণদিঘিতে গৌতম পাল, হেমতাবাদে সত্যজিৎ বর্মণ, কালিয়াগঞ্জে নিতাই বৈশ্য, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, ইটাহারে মুশারফ হোসেন, কুশমন্ডিতে রেখা রায়কে প্রার্থী করেছে তৃণমূল। কুমারগঞ্জে তৃণমূল টিকিট দিয়েছে তোরাফ হোসেন মণ্ডলকে। বালুরঘাটে অর্পিতা ঘোষ, তপনে চিন্তামণি বিহা, গঙ্গারামপুরে গৌতম দাস, হরিরামপুরে বিপ্লব মৈত্র, হবিবপুরে (মালদহ) অমল কিস্কু, গাজলে প্রসেনজিৎ দাস, চাঁচলে প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন। মালদহের হরিশ্চন্দ্রপুরে মহম্মদ মাতেবুর রহমান, মালতিপুর আব্দুর রহিম বক্সি, রতুয়ায় সমর মুখোপাধ্যায়, মানিকচকে কবিতা মণ্ডলকে টিকিট দিয়েছে তৃণমূল। মালদহে প্রার্থী হয়েছেন লিপিকা বর্মণ ঘোষ। ইংরেজবাজারে আশিস কুন্ডু, মোথাবাড়িতে মহম্মদ নজরুল ইসলাম, সুজাপুরে সাবিনা ইয়াসমিন, বৈষ্ণবনগরে চন্দনা সরকার প্রার্থী হয়েছেন।   

এক নজরে দেখে নিন কাকে কোথায় তৃণমূল প্রার্থী করল

মেখলিগঞ্জ (এসসি), কোচবিহার — পরেশ চন্দ্র অধিকারী

মাথাভাঙ্গা (এসসি), কোচবিহার — সাবলু বর্মন

কোচবিহার উত্তর (এসসি), কোচবিহার — পার্থ প্রতিম রায়

কোচবিহার দক্ষিণ, কোচবিহার — অভিজিৎ দে ভৌমিক (হিপ্পি)

শীতলকুচি (এসসি), কোচবিহার — হরিহর দাস

সিতাই (এসসি), কোচবিহার — সংগীতা রায় বসুনিয়া

দিনহাটা, কোচবিহার — উদয়ন গুহ

নাটাবাড়ি, কোচবিহার — শৈলেন বর্মা

তুফানগঞ্জ, কোচবিহার — শিব শঙ্কর পাল

কুমারগ্রাম (এসটি), আলিপুরদুয়ার — রাজীব তিরকি

কালচিনি (এসটি), আলিপুরদুয়ার — বিরেন্দ্র বারা

আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার — সুমন কাঞ্জিলাল

ফালাকাটা (এসসি), আলিপুরদুয়ার — সুভাষ চন্দ্র রায়

মাদারিহাট (এসটি), আলিপুরদুয়ার — জয়প্রকাশ টপ্পো

ধূপগুড়ি (এসসি), জলপাইগুড়ি — ডা. নির্মল চন্দ্র রায়

ময়নাগুড়ি (এসসি), জলপাইগুড়ি — রাম মোহন রায়

জলপাইগুড়ি (এসসি), জলপাইগুড়ি — কৃষ্ণ দাস

রাজগঞ্জ (এসসি), জলপাইগুড়ি — স্বপ্না বর্মন

দাবগ্রাম-ফুলবাড়ি, জলপাইগুড়ি — রঞ্জন শীল শর্মা

মাল (এসটি), জলপাইগুড়ি — বুলু চিক বারাাইক

নাগরাকাটা (এসটি), জলপাইগুড়ি — সঞ্জয় কুজুর

কালিম্পং, কালিম্পং — ***

দার্জিলিং, দার্জিলিং — ***

কার্সিয়াং, দার্জিলিং — ***

মাটিগাড়া-নকশালবাড়ি (এসসি), দার্জিলিং — শঙ্কর মালাকার

শিলিগুড়ি, দার্জিলিং — গৌতম দেব

ফাঁসিদেওয়া (এসটি), দার্জিলিং — রীনা টপ্পো এক্কা

চোপড়া, উত্তর দিনাজপুর — হামিদুল রহমান

ইসলামপুর, উত্তর দিনাজপুর — কানাইয়া লাল আগরওয়াল

গোলপোখর, উত্তর দিনাজপুর — মো. গুলাম রাব্বানি

চাকুলিয়া, উত্তর দিনাজপুর — মিনহাজুল আরফিন আজাদ

করণদিঘি, উত্তর দিনাজপুর — গৌতম পাল

হেমতাবাদ (এসসি), উত্তর দিনাজপুর — সত্যজিৎ বর্মন

কালিয়াগঞ্জ (এসসি), উত্তর দিনাজপুর — নিতাই বৈশ্য

রায়গঞ্জ, উত্তর দিনাজপুর — কৃষ্ণ কল্যাণী

ইটাহার, উত্তর দিনাজপুর — মোসারফ হোসেন

কুশমন্ডি (এসসি), দক্ষিণ দিনাজপুর — রেখা রায়

কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর — তোরাফ হোসেন মণ্ডল

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর — অর্পিতা ঘোষ

তপন (এসটি), দক্ষিণ দিনাজপুর — চিন্তামণি বিহা

গঙ্গারামপুর (এসসি), দক্ষিণ দিনাজপুর — গৌতম দাস

হরিরামপুর, দক্ষিণ দিনাজপুর — বিপ্লব মিত্র

হবিবপুর (এসটি), মালদা — অমল কিস্কু

গাজোল (এসসি), মালদা — প্রসেনজিৎ দাস

চাঁঁচল, মালদা — প্রসূন বন্দ্যোপাধ্যায়

হরিশ্চন্দ্রপুর, মালদা — মো. মাতেবুর রহমান

মালতিপুর, মালদা — আবদুর রহিম বক্সী

রতুয়া, মালদা — সমর মুখার্জি

মানিকচক, মালদা — কবিতা মণ্ডল

মালদহ (এসসি), মালদা — লিপিকা বর্মন ঘোষ

ইংলিশ বাজার, মালদা — অসিস কুণ্ডু

মোথাবাড়ি, মালদা — মো. নজরুল ইসলাম

সুজাপুর, মালদা — সাবিনা ইয়াসমিন

বৈষ্ণবনগর, মালদা — চন্দনা সরকার

ফারাক্কা, মুর্শিদাবাদ — আমিরুল ইসলাম

সামসেরগঞ্জ, মুর্শিদাবাদ — নুর আলম

সুতি, মুর্শিদাবাদ — ইমানি বিশ্বাস

জঙ্গিপুর, মুর্শিদাবাদ — জাকির হোসেন

রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ — জনাব আখরুজ্জামান

সাগরদিঘি, মুর্শিদাবাদ — বায়রন বিশ্বাস

লালগোলা, মুর্শিদাবাদ — ডা. আবদুল আজিজ

ভগবানগোলা, মুর্শিদাবাদ — রেয়াত হোসেন সরকার

রানিনগর, মুর্শিদাবাদ — সৌমিক হোসেন

মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ — শাওনি সিংহ রায়

নবগ্রাম (এসসি), মুর্শিদাবাদ — প্রণব চন্দ্র দাস

খড়গ্রাম (এসসি), মুর্শিদাবাদ — আশিস মার্জিত

বড়ঞা (এসসি), মুর্শিদাবাদ — প্রতিমা রজক

কান্দি, মুর্শিদাবাদ — অপূর্ব সরকার (ডেভিড)

ভারতপুর, মুর্শিদাবাদ — মুস্তাফিজুর রহমান (সুমন)

রেজিনগর, মুর্শিদাবাদ — আতাউর রহমান

বেলডাঙা, মুর্শিদাবাদ — রাবিউল আলম চৌধুরী

বহরমপুর, মুর্শিদাবাদ — নারু গোপাল মুখার্জি

হরিহরপাড়া, মুর্শিদাবাদ — নিয়ামত শেখ

নওদা, মুর্শিদাবাদ — শাহিনা মুমতাজ

ডোমকল, মুর্শিদাবাদ — হুমায়ুন কবির (প্রাক্তন আইপিএস)

জলঙ্গি, মুর্শিদাবাদ — বাবর আলি

করিমপুর, নদিয়া — সোহম চক্রবর্তী

তেহট্ট, নদিয়া — দিলীপ পোদ্দার

পলাশীপাড়া, নদিয়া — রুকবানুর রহমান

কালীগঞ্জ, নদিয়া — আলিফা আহমেদ

নাকাশিপাড়া, নদিয়া — কল্লোল খাঁ

চাপড়া, নদিয়া — জেবের শেখ

কৃষ্ণনগর উত্তর, নদিয়া — অবিনাভ ভট্টাচার্য

নবদ্বীপ, নদিয়া — পুণ্ডরীকাক্ষ সাহা

কৃষ্ণনগর দক্ষিণ, নদিয়া — উজ্জ্বল বিশ্বাস

শান্তিপুর, নদিয়া — ব্রজ কিশোর গোস্বামী

রানাঘাট উত্তর পশ্চিম, নদিয়া — তাপস ঘোষ

কৃষ্ণগঞ্জ (এসসি), নদিয়া — সমীর কুমার পোদ্দার

রানাঘাট উত্তর পূর্ব (এসসি), নদিয়া — বর্ণালী দে রায়

রানাঘাট দক্ষিণ (এসসি), নদিয়া — ডা. সৌগত কুমার বর্মন

চাকদহ, নদিয়া — শুভঙ্কর সিংহ (জিশু)

কল্যাণী (এসসি), নদিয়া — ডা. অতীন্দ্র নাথ মণ্ডল

হরিংহাটা (এসসি), নদিয়া — ডা. রাজীব বিশ্বাস

বাগদা (এসসি), উত্তর ২৪ পরগনা — মধুপর্ণা ঠাকুর

বনগাঁ উত্তর (এসসি), উত্তর ২৪ পরগনা — বিশ্বজিৎ দাস

বনগাঁ দক্ষিণ (এসসি), উত্তর ২৪ পরগনা — ঋতুপর্ণা আঢ্য

গাইঘাটা (এসসি), উত্তর ২৪ পরগনা — নরোত্তম বিশ্বাস

স্বরূপনগর (এসসি), উত্তর ২৪ পরগনা — বীণা মণ্ডল

বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা — বুরহানুল মোকাদ্দিন (লিটন)

হাবড়া, উত্তর ২৪ পরগনা — জ্যোতিপ্রিয় মল্লিক (বালু)

অশোকনগর, উত্তর ২৪ পরগনা — নারায়ণ গোস্বামী

আমডাঙা, উত্তর ২৪ পরগনা — পীরজাদা কাসেম সিদ্দিকি

বিজপুর, উত্তর ২৪ পরগনা — সুবোধ অধিকারী

নৈহাটি, উত্তর ২৪ পরগনা — সনৎ দে

ভাটপাড়া, উত্তর ২৪ পরগনা — অমিত গুপ্ত

জগদ্দল, উত্তর ২৪ পরগনা — সোমনাথ শ্যাম ইচিনি

নোয়াপাড়া, উত্তর ২৪ পরগনা — ত্রিণাঙ্কুর ভট্টাচার্য

ব্যারাকপুর, উত্তর ২৪ পরগনা — রাজু চক্রবর্তী (রাজ)

খড়দহ, উত্তর ২৪ পরগনা — দেবদীপ পুরোহিত

দমদম উত্তর, উত্তর ২৪ পরগনা — চন্দ্রিমা ভট্টাচার্য

পানিহাটি, উত্তর ২৪ পরগনা — তীর্থঙ্কর ঘোষ (পুচি)

কামারহাটি, উত্তর ২৪ পরগনা — মদন মিত্র

বরানগর, উত্তর ২৪ পরগনা — সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

দমদম, উত্তর ২৪ পরগনা — ব্রাত্য বসু

রাজারহাট নিউটাউন, উত্তর ২৪ পরগনা — তাপস চ্যাটার্জি

বিধাননগর, উত্তর ২৪ পরগনা — সুজিত বসু

রাজারহাট গোপালপুর, উত্তর ২৪ পরগনা — অদিতি মুন্সি

মধ্যমগ্রাম, উত্তর ২৪ পরগনা — রথীন ঘোষ

বারাসত, উত্তর ২৪ পরগনা — সব্যসাচী দত্ত

দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা — আনিসুর রহমান (বিদেশ)

হাড়োয়া, উত্তর ২৪ পরগনা — মো. মুফতি আবদুল মতিন

মিনাখাঁ (এসসি), উত্তর ২৪ পরগনা — উষা রানি মণ্ডল

সন্দেশখালি (এসটি), উত্তর ২৪ পরগনা — ঝর্ণা সর্দার

বসিরহাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনা — সুরজিৎ মিত্র (বাদল)

বসিরহাট উত্তর, উত্তর ২৪ পরগনা — মো. তৌসিফ রহমান

হিঙ্গলগঞ্জ (এসসি), উত্তর ২৪ পরগনা — আনন্দ সরকার

গোসাবা (এসসি), দক্ষিণ ২৪ পরগনা — সুব্রত মণ্ডল

বসন্তী (এসসি), দক্ষিণ ২৪ পরগনা — নীলিমা বিশাল মিস্ত্রি

কুলতলি (এসসি), দক্ষিণ ২৪ পরগনা — গণেশ চন্দ্র মণ্ডল

পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা — সমীর কুমার জানা

কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা — মন্তুরাম পাখিরা

সাগর, দক্ষিণ ২৪ পরগনা — বঙ্কিম চন্দ্র হাজরা

কুলপি, দক্ষিণ ২৪ পরগনা — বর্ণালী ধারা

রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা — তাপস মণ্ডল

মন্দিরবাজার (এসসি), দক্ষিণ ২৪ পরগনা — জয়দেব হালদার

জয়নগর (এসসি), দক্ষিণ ২৪ পরগনা — বিশ্বনাথ দাস

বারুইপুর পূর্ব (এসসি), দক্ষিণ ২৪ পরগনা — বিবাস সর্দার

ক্যানিং পশ্চিম (এসসি), দক্ষিণ ২৪ পরগনা — পরেশ রাম দাস

ক্যানিং পূর্ব, দক্ষিণ ২৪ পরগনা — মো. বাহারুল ইসলাম

বারুইপুর পশ্চিম, দক্ষিণ ২৪ পরগনা — বিমান বন্দ্যোপাধ্যায়

মগরাহাট পূর্ব (এসসি), দক্ষিণ ২৪ পরগনা — শর্মিষ্ঠা পুরকাইত

মগরাহাট পশ্চিম, দক্ষিণ ২৪ পরগনা — শামিম আহমেদ

ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা — পান্নালাল হালদার

ফলতা, দক্ষিণ ২৪ পরগনা — জাহাঙ্গীর খান

সাতগাছিয়া, দক্ষিণ ২৪ পরগনা — সোমাশ্রী বেতাল

বিষ্ণুপুর (এসসি), দক্ষিণ ২৪ পরগনা — দিলীপ মণ্ডল

সোনারপুর দক্ষিণ, দক্ষিণ ২৪ পরগনা — অরুন্ধতী মৈত্র (লাভলি)

ভাঙড়, দক্ষিণ ২৪ পরগনা — সওকত মোল্লা

কসবা, দক্ষিণ ২৪ পরগনা — জাভেদ আহমেদ খান

যাদবপুর, দক্ষিণ ২৪ পরগনা — দেবব্রত মজুমদার

সোনারপুর উত্তর, দক্ষিণ ২৪ পরগনা — ফিরদৌসি বেগম

টালিগঞ্জ, দক্ষিণ ২৪ পরগনা — অরূপ বিশ্বাস

বেহালা পূর্ব, দক্ষিণ ২৪ পরগনা — সুবাসিস চক্রবর্তী

বেহালা পশ্চিম, দক্ষিণ ২৪ পরগনা — রত্না চ্যাটার্জি

মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা — সুবাসিস দাস

বজবজ, দক্ষিণ ২৪ পরগনা — অশোক কুমার দেব

মেটিয়াবুরুজ, দক্ষিণ ২৪ পরগনা — আবদুল খালেক মোল্লা

কলকাতা পোর্ট, কলকাতা — ফিরহাদ হাকিম

ভবানীপুর, কলকাতা — মমতা বন্দ্যোপাধ্যায়

রাসবিহারী, কলকাতা — দেবাশিস কুমার

বালিগঞ্জ, কলকাতা — শোভনদেব চট্টোপাধ্যায়

চৌরঙ্গী, কলকাতা — নয়না বন্দ্যোপাধ্যায়

এন্টালি, কলকাতা — সন্দীপন সাহা

বেলেঘাটা, কলকাতা — কুণাল ঘোষ

জোড়াসাঁকো, কলকাতা — বিজয় উপাধ্যায়

শ্যামপুকুর, কলকাতা — ডা. শশী পাঁজা

মানিকতলা, কলকাতা — শ্রেয়া পান্ডে

কাশীপুর-বেলগাছিয়া, কলকাতা — অতীন ঘোষ

বালি, হাওড়া — কৈলাশ মিশ্র

হাওড়া উত্তর, হাওড়া — গৌতম চৌধুরী

হাওড়া মধ্য, হাওড়া — অরূপ রায়

শিবপুর, হাওড়া — ডা. রানা চ্যাটার্জি

হাওড়া দক্ষিণ, হাওড়া — নন্দিতা চৌধুরী

সাঁকরাইল (এসসি), হাওড়া — প্রিয়া পাল

পাঁচলা, হাওড়া — গুলশান মল্লিক

উলুবেড়িয়া পূর্ব, হাওড়া — ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

উলুবেড়িয়া উত্তর (এসসি), হাওড়া — বিমল কুমার দাস

উলুবেড়িয়া দক্ষিণ, হাওড়া — পুলক রায়

শ্যামপুর, হাওড়া — নদেবাসী জানা

বাগনান, হাওড়া — অরুণাভ সেন

আমতা, হাওড়া — সুকান্ত পাল

উদয়নরায়ণপুর, হাওড়া — সমীর কুমার পাঁজা

জগতবল্লভপুর, হাওড়া — সুবীর চ্যাটার্জি

ডোমজুড় — তাপস মাইতি

উত্তরপাড়া — সির্সান্যা বন্দ্যোপাধ্যায়

শ্রীরামপুর — তন্ময় ঘোষ

চাঁপদানি — অরিন্দম গুইন

সিঙ্গুর — বেচারাম মান্না

চন্দননগর — ইন্দ্রনীল সেন

চুঁচুড়া — দেবাংশু ভট্টাচার্য

বলাগড় (এসসি) — রঞ্জন ধাড়া

পাণ্ডুয়া — সমীর চক্রবর্তী

সপ্তগ্রাম — বিদেশ বসু

চণ্ডীতলা — স্বাতী খন্দোকার

জাঙ্গিপাড়া — স্নেহাশিস চক্রবর্তী

হরিপাল — ডা. করবী মান্না

ধনেখালি (এসসি) — অসীমা পাত্র

তারকেশ্বর — রামেন্দু সিংহ রায়

পুরশুড়া — পার্থ হাজরা

আরামবাগ (এসসি) — মিতা বাগ

গগহাট (এসসি) — ডা. নির্মল মাজি

খানাকুল — পলাশ রায়

তমলুক — দীপেন্দ্র নারায়ণ রায়

পাঁশকুড়া পূর্ব — অসীম কুমার মাজি

পাঁশকুড়া পশ্চিম — সিরাজ খান

ময়না — চন্দন মণ্ডল

নন্দকুমার — সুকুমার দে

মহিষাদল — তিলক কুমার চক্রবর্তী

হলদিয়া (এসসি) — তাপসী মণ্ডল

নন্দীগ্রাম — পবিত্র কর

চণ্ডীপুর — উত্তম বারিক

পটাশপুর — পীযূষ কান্তি পান্ডা

কাঁথি উত্তর — দেবাশিস ভুঁইয়া

ভগবানপুর — মানব কুমার পরুয়া

খেজুরি (এসসি) — রবীন চন্দ্র মণ্ডল

কাঁথি দক্ষিণ — তরুণ কুমার জানা

রামনগর — অখিল গিরি

এগরা — তরুণ মাইতি

দান্তন — মানিক মাইতি

নয়াগ্রাম (এসটি) — দুলাল মুর্মু

গোপীবল্লভপুর — অজিত মাহাতো

ঝাড়গ্রাম — মঙ্গল সোরেন

কেশিয়ারি (এসটি) — রামজীবন মান্ডি

খড়গপুর সদর — প্রদীপ সরকার

নারায়ণগড় — প্রতিভা রানি মাইতি

সবং — মানস রঞ্জন ভুঁইয়া

পিংলা — অজিত মাইতি

খড়গপুর — দিনেন রায়

ডেবরা — রাজীব বন্দ্যোপাধ্যায়

দাসপুর — অসিস হুদাইত

ঘাটাল (এসসি) — শ্যামলী সর্দার

চন্দ্রকোনা (এসসি) — সূর্য কান্ত দলই

গড়বেতা — উত্তরা সিংহ (হাজরা)

শালবনি — শ্রীকান্ত মাহাতা

কেশপুর (এসসি) — সিউলি সাহা

মেদিনীপুর — সুজয় হাজরা

বিনপুর (এসটি) — বীরবাহা হাঁসদা

বান্দোয়ান (এসটি) — রাজীব লোচন সারেন

বলরামপুর — শান্তিরাম মাহাতো

বাঘমুন্ডি — সুশান্ত মাহাতো

জয়পুর — অর্জুন মাহাতো

পুরুলিয়া — সুজয় বন্দ্যোপাধ্যায়

মানবাজার (এসটি) — সন্ধ্যা রানি টুডু

কাশীপুর — সৌমেন বেলথারিয়া

পাড়া (এসসি) — মানিক বাউরি

রঘুনাথপুর (এসসি) — হাজারি বাউরি

সলতড়া (এসসি) — উত্তম বাউরি

ছাতনা — স্বপন কুমার মণ্ডল

রানিবাঁধ (এসটি) — ডা. তনুশ্রী হাঁসদা

রাইপুর (এসটি) — ঠাকুর মনি সোরেন

তালডাংরা — ফাল্গুনী সিংহবাবু

বাঁকুড়া — ডা. অনুপ মণ্ডল

বরজোড়া — গৌতম মিশ্র

ওন্দা — সুব্রত দত্ত

বিষ্ণুপুর — তন্ময় ঘোষ

কাটুলপুর (এসসি) — হরকালী প্রতিহার

ইন্দাস (এসসি) — শ্যামলী রায় বাগদি

সোনামুখী (এসসি) — ডা. কল্লোল সাহা

খণ্ডঘোষ (এসসি) — নবীন চন্দ্র বাগ

বর্ধমান দক্ষিণ — খোকন দাস

রায়না (এসসি) — মন্দিরা দালুই

জামালপুর (এসসি) — ভূতনাথ মল্লিক

মন্তেশ্বর — সিদ্দিকুল্লাহ চৌধুরী

কালনা (এসসি) — দেবপ্রসাদ বাগ

মেমারি — রসবিহারী হালদার

বর্ধমান উত্তর (এসসি) — নিশীথ কুমার মালিক

ভাতার — শান্তনু কোনার

পূর্বস্থলী দক্ষিণ — স্বপন দেবনাথ

পূর্বস্থলী উত্তর — বসুন্ধরা গোস্বামী

কাটোয়া — রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়

কেতুগ্রাম — শেখ সাহোনাওয়েজ

মঙ্গলকোট — অপূর্ব চৌধুরী

আউসগ্রাম (এসসি) — শ্যামাপ্রসন্ন লোহার

গলসি (এসসি) — অলক কুমার মাজি

পাণ্ডবেশ্বর — নরেন্দ্রনাথ চক্রবর্তী

দুর্গাপুর পূর্ব — প্রদীপ মজুমদার

দুর্গাপুর পশ্চিম — কবি দত্ত

রানিগঞ্জ — কালোবরণ মণ্ডল

জামুরিয়া — হারিরাম সিং

আসানসোল দক্ষিণ — তাপস বন্দ্যোপাধ্যায়

আসানসোল উত্তর — মলয় ঘটক

কুলটি — অভিজিৎ ঘটক

বারাবনি — বিধান উপাধ্যায়

দুবরাজপুর (এসসি) — চন্দ্র নরেশ বাউরি

সিউড়ি — উজ্জ্বল চ্যাটার্জি

বোলপুর — চন্দ্রনাথ সিনহা

নানুর (এসসি) — বিধান চন্দ্র মাজি

লাভপুর — অভিজিৎ সিনহা (রানা)

সাঁইথিয়া (এসসি) — নীলাবতী সাহা

ময়ূরেশ্বর — অভিজিৎ রায়

রামপুরহাট — আশিস বন্দ্যোপাধ্যায়

হানসান — ফয়েজুল হক (কাজল শেখ)

নলহাটি — রাজেন্দ্র প্রসাদ সিং

মুরারাই — মোসাররফ হোসেন

কোন দফায় কোথায় ভোট
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট হবে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।

প্রথম দফায় ২৩ এপ্রিল মোট ১৫২টি আসনে ভোট হবে। যে জেলাগুলিতে ভোটগ্রহণ হবে সেগুলি হল, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম।

দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল মোট ১৪২টি আসনে ভোট হবে। যে জেলাগুলিতে ভোটগ্রহণ হবে সেগুলি হল, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles