কেকেআরের এ বারের জার্সির ভাবনা ‘লাইন্স অফ লেগাসি’। জার্সিতে অসংখ্য সরু রেখা। রেখাগুলিকে একসঙ্গে দেখলে ফুটে উঠবে ‘কেকেআর’। নতুন মরশুমের জন্য জার্সি উন্মোচন কেকেআরের, ১৮ বছরের ‘ইতিহাস’ গায়ে চাপিয়ে নামবেন নাইটরা। প্রকাশ্যে এল কলকাতা নাইট রাইডার্সের নতুন জার্সি। পরিচিত গাঢ় বেগনি রঙের সঙ্গে কাঁধের কাছে এবং দু’পাশে রয়েছে চকচকে সোনালি। জার্সির নকশায় তুলে ধরা হয়েছে শাহরুখ খানের দলের ঐতিহ্য এবং একাত্মবোধকে। অধিনায়ক অজিঙ্ক রাহানে, ক্যামেরন গ্রিন, সুনীল নারাইন, রিঙ্কু সিংহ, রমনদীপ সিংহ, বরুণ চক্রবর্তীদের নতুন জার্সি পরা ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন কেকেআর কর্তৃপক্ষ। আগের চেয়ে আকর্ষণীয় জার্সিটির ভাবনা ‘লাইন্স অফ লেগাসি’। জার্সির মধ্যে রয়েছে অসংখ্য সরু রেখা। রয়েছে তিন বার ট্রফিজয়ের চিহ্ন হিসাবে তিনটি তারাও। কেকেআর কর্তৃপক্ষের দাবি, ২০২৬ সালের জার্সিতে তুলে ধরা হয়েছে দলের ঐতিহাসিক মুহূর্তগুলিকে। আইপিএলের ইতিহাসে প্রথম ম্যাচে ব্রেন্ডন ম্যাকালামের ১৫৮ রানের ইনিংস থেকে রিঙ্কু সিংহের এক ওভারের পাঁচ বলে পাঁচ ছক্কার মতো স্মরণীয় ঘটনাগুলিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আবার রেখাগুলিকে একসঙ্গে দেখলে ফুটে উঠবে ‘কেকেআর’। আইপিএল শুরু হতে আর মাত্র দু’সপ্তাহ। ইতিমধ্যেই চূড়ান্ত পর্বের প্রস্তুতি শুরু করেছে দলগুলি। এবার আসন্ন মরশুমের জন্য জার্সি উম্মোচন করল নাইটরা। চিরাচারিত বেগুনি-সোনালি রংয়ের উপর তৈরি জার্সিতে এবারে ‘লিগ্যাসি’র লাইন জুড়েছে কেকেআর।
জার্সির মূল রং বেগুনি। উপর বেগুনি রংয়েরই সুনিপুণ দাগ কাটা। এই দাগগুলিকে বলা হচ্ছে একেকটা লাইন অফ লিগ্যাসি। অর্থাৎ গত ১৮ বছরের আইপিএলে নাইটদের ইতিহাসের স্মরণীয় সব মুহূর্তর জন্য ওই একেকটি লাইন টানা হয়েছে বলে দাবি নাইট শিবিরের। গত বারের জার্সির তুলনায় এবারের জার্সির রং কিছুটা গাঢ়। আগের বারের কার্সিতে সোনালি রংয়ের ‘বর্ডার’ লাইন অনেকটা সরু ছিল। এবার সেটা একটু মোটা। তাছাড়া জার্সির সামনে ৩টি স্টার আঁকা রয়েছে। যা কেকেআরের ৩ বারের চ্যাম্পিয়ন হওয়ায় প্রতীক। নাইটদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমর্থকরা জার্সি কিনতে পারবেন। দলের সিইও ভেঙ্কি মাইসোর বলেছেন, ‘‘লাইন্স অফ লেগাসি কেকেআরের দীর্ঘ যাত্রাপথ এবং সাফল্যকে তুলে ধরছে। জার্সির প্রতিটি রেখা আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির প্রতিনিধি। এই ধারাবাহিকতা বজায় রেখে আসন্ন মরসুমকেও আমরা সমর্থকদের জন্য স্মরণীয় করে তুলতে চাই।’’





