Saturday, April 25, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

দ্বিতীয় বার বিয়ে করলেন হিরণ চট্টোপাধ্যায়!‌ বারাণসীর ঘাটে বিয়ে সারলেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক

পাত্রীর নাম ঋতিকা গিরি। পাত্র হিরণ চট্টোপাধ্যায়। দ্বিতীয় বার বিয়ে করলেন হিরণ চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমে নিজেই ছবি ভাগ করে নিলেন অভিনেতা-রাজনীতিক। তাঁর পোস্টে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। দ্বিতীয় বার বিয়ে করলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। মঙ্গলবার নিজেই বিয়ের বিভিন্ন ছবি ভাগ করে নিয়েছেন। পাত্রীর নাম ঋতিকা গিরি। বেশ অনেক দিন ধরেই সম্পর্কে ছিলেন হিরণ ও ঋতিকা। কিন্তু সে ভাবে প্রকাশ্যে তা নিয়ে আলোচনা হয়েছিল, এমন নয়। রাজনীতিতে যোগদান করার পর থেকে তিনি মূলত খড়্গপুরেই থাকতেন। শোনা গিয়েছিল প্রাক্তন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেক দিন ধরে সমস্যা চলছিল তাঁর। হিরণ এবং অনিন্দিতার এক কন্যাসন্তান রয়েছে। হিরণের বিয়ের ছবি ছড়িয়ে পড়তেই তাঁর সহকর্মী রুদ্রনীল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি শুভেচ্ছা জানিয়েছেন। রুদ্রনীল বলেন, “আমার বিয়ের সানাই না বাজলেও আমার বন্ধুরা যাঁরাই নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের শুভেচ্ছা। আমি কেন বিয়ে করছি না, সেই প্রশ্নও উঠবে। একই সঙ্গে জানাতে চাই আমার যখন ইচ্ছা হবে, সঠিক সময় এলে ঠিক বিয়ে করব। যখন মনে হবে আর এক জনের দায়িত্ব নিতে পারব।” বিয়ের পরে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি হিরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles