Sunday, April 26, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

‘সাংস্কৃতিক ধাক্কা’!‌ লিভ-ইন সম্পর্ক নিয়ে কী বলল আদালত?

আধুনিক সংস্কৃতিতে যাঁরা জড়িয়ে পড়ছেন, সেই সব মহিলাদের সুরক্ষা দেওয়া দরকার। সেজন্য লিভ-ইন সম্পর্ককে গন্ধর্ব বিবাহের (লাভ ম্যারেজ) মতো স্বীকৃত দেওয়া দরকার। ফলে যেসব মহিলা লিভ-ইন সম্পর্কে থাকবেন, গন্ধর্ব বিবাহ মতে তাঁরা স্ত্রীর মর্যাদা পাবেন। প্রসঙ্গত, গন্ধর্ব বিবাহ মূলত বর ও কনের পারস্পরিক প্রেম ও সম্মতির ভিত্তিতে সম্পন্ন হয়। এখানে কোনও আচার-অনুষ্ঠান কিংবা অভিভাবকের অনুমোদন লাগে না। সমাজ আধুনিক হচ্ছে। আর এই আধুনিক সমাজে অনেক ছেলেমেয়ে লিভ-ইন সম্পর্কে জড়াচ্ছেন। এই লিভ-ইন সম্পর্ককেই এবার ভারতে ‘সাংস্কৃতিক ধাক্কা’ বলে মন্তব্য করল মাদ্রাজ হাইকোর্ট। যেসব মহিলা লিভ-ইন সম্পর্কে জড়াচ্ছেন, তাঁদের অধিকার রক্ষার প্রয়োজনীয়তার কথাও বলল আদালত। লিভ-ইন সম্পর্ককে গন্ধর্ব বিবাহের (লাভ ম্যারেজ) মতো স্বীকৃত দেওয়া দরকার বলে মন্তব্য করলেন বিচারপতি।

সম্প্রতি একটি মামলার শুনানিতে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এস শ্রীমাথি বলেন, “ভারতীয় সমাজে লিভ-ইন সম্পর্ক সাংস্কৃতিক ধাক্কা। কিন্তু, এটা আকছারই হচ্ছে।” আদালতের বেঞ্চের আরও বক্তব্য, নিজেদের আধুনিক মনে করে মেয়েরা লিভ-ইন সম্পর্কে জড়াচ্ছেন। কিন্তু, পরে তাঁরা অনুভব করেন, এই সম্পর্কে নিরাপত্তার কোনও গ্যারান্টি নেই। যা বিয়ের মধ্যে রয়েছে। এই বাস্তবতা আগুনের মতো ছড়ায় এবং তাঁদেরই পোড়ায়। আদালত আরও বলে, এই আধুনিক সংস্কৃতিতে যাঁরা জড়িয়ে পড়ছেন, সেই সব মহিলাদের সুরক্ষা দেওয়া দরকার। সেজন্য লিভ-ইন সম্পর্ককে গন্ধর্ব বিবাহের (লাভ ম্যারেজ) মতো স্বীকৃত দেওয়া দরকার। ফলে যেসব মহিলা লিভ-ইন সম্পর্কে থাকবেন, গন্ধর্ব বিবাহ মতে তাঁরা স্ত্রীর মর্যাদা পাবেন। প্রসঙ্গত, গন্ধর্ব বিবাহ মূলত বর ও কনের পারস্পরিক প্রেম ও সম্মতির ভিত্তিতে সম্পন্ন হয়। এখানে কোনও আচার-অনুষ্ঠান কিংবা অভিভাবকের অনুমোদন লাগে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles