Sunday, April 26, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

‌আজ শপথ বিজেপির নবীন সভাপতি নীতীনের!‌ বিজেপির সর্বভারতীয় সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নীতীন নবীন!‌

আজ ২০ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দলের রাশ হাতে নিতে চলেছেন নীতীন। মঙ্গল সকাল ১১.৩০ টায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথ নয়া সভাপতির। বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন নীতীন নবীন। সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে জয়ী হন বিহারের এই অভিজ্ঞ রাজনৈতিক নেতা। আনুষ্ঠানিকভাবে দলের রাশ হাতে নিতে চলেছেন নীতীন। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। ২০২০ সাল থেকে বিজেপি সভাপতির হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন জেপি নাড্ডা। মোদির মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বও তাঁর কাঁধে। নাড্ডার মেয়াদ শেষের ঠিক আগেই গত ডিসেম্বর মাসে বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব দেওয়া হয় নীতীনকে। তখনই অনুমান করা হচ্ছিল তাঁর হাতেই উঠছে বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব। সেইমতো সোমবার এই পদে নীতীনের নাম প্রস্তাব করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই সোমবার রাজ্য সভাপতিদের মনোনয়নের ভিত্তিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নীতীন। প্রেস বিবৃতি জারি করা হয়েছে বিজেপির জাতীয় রিটার্নিং অফিসার কে লক্ষ্মণের তরফে। যেখানে বলা হয়েছে, ৩৬টি রাজ্যের মধ্যে নির্বাচিত ৩০ জন সভাপতির পাশাপাশি মোট ৩৭টি মনোনয়ন জমা পড়েছে নীতীনের পক্ষে। সমস্ত মনোনয়নপত্রই বৈধ ছিল। মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর ঘোষণা বিজেপির সরবভারতীয় সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী নীতীন নবীন। বর্তমানে বিহারে নীতীশ কুমারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য নীতীন নবীন। সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে পটনার বাঁকিপুর আসনে প্রার্থী হয়েছিলেন নীতীন। আরজেডির প্রার্থী রেখা কুমারীকে ৫১ হাজারের বেশি ভোটে হারান। নীতীশ কুমারের বর্তমান মন্ত্রিসভায় নীতীন ক্যাবিনেট মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles