Sunday, April 26, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

রাঘবপুরে মেগা স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির!‌ সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহতি উদ্যোগ

রাঘবপুরে মেগা স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের মাধ্যমে ৮০০-রও বেশি উপকারভোগীর কাছে পৌঁছল সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন। জেভেরিয়ান সেবার আদর্শ এবং পথপ্রদর্শক মন্ত্র “নিহিল আল্ট্রা” এর ঊর্ধ্বে কিছু নেই-কে পুনরায় প্রতিষ্ঠিত করে, সেন্ট জেভিয়ার্স কলেজ (কলকাতা) অ্যালামনাই অ্যাসোসিয়েশন (SXCCAA) পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় রবিবার সেন্ট জেভিয়ার্স কলেজ (স্বায়ত্তশাসিত), কলকাতার রাঘবপুর ক্যাম্পাসে সফলভাবে মেগা স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির ২০২৬ আয়োজন করে। এই শিবিরে রাঘবপুর ও পার্শ্ববর্তী গ্রাম বাকেশ্বর, মাগুরখালি, শালপুকুর, দেবীপুর, গোস্থমাঠ ও পাইখালা থেকে আগত ১,১০০-রও বেশি মানুষ উপকৃত হন। উপকারভোগীরা চক্ষু চিকিৎসা, ইএনটি, শিশু রোগ, সাধারণ চিকিৎসা ও দন্তচিকিৎসা বিভাগে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও রোগনির্ণয় পরিষেবা পান, যা এই প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যঘাটতি পূরণে সহায়ক হয়েছে।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন সেন্ট জেভিয়ার্স কলেজ (স্বায়ত্তশাসিত), কলকাতার অধ্যক্ষ এবং সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রেভারেন্ড ড. ডমিনিক সাভিও, এস.জে.। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী এবং বিষ্ণুপুর (দক্ষিণ ২৪ পরগনা) বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিলীপ মণ্ডল। এছাড়াও প্রবীণ সরকারি আধিকারিক, চিকিৎসক, শিক্ষকবৃন্দ, ছাত্র স্বেচ্ছাসেবক ও অ্যালামনাই সদস্যরা সক্রিয়ভাবে এই উদ্যোগে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রেভারেন্ড ড. ডমিনিক সাভিও বলেন, “সত্যিকারের শিক্ষা মানবসেবার মধ্য দিয়েই তার পরিপূর্ণতা লাভ করে। এই ধরনের স্বাস্থ্য শিবিরের মাধ্যমে আমরা সহমর্মিতা, মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করছি। বিশেষত যাঁরা সবচেয়ে বেশি যত্নের প্রয়োজন অনুভব করেন তাঁদের জন্য।” ১২তম বর্ষে পদার্পণ করা এই মেগা স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরটি সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি গুরুত্বপূর্ণ আউটরিচ কর্মসূচিতে পরিণত হয়েছে, যা নিয়মিতভাবে বিনামূল্যে রোগনির্ণয়, ওষুধ, রেফারাল, ফলো-আপ চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী চক্ষু অস্ত্রোপচারের মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্যসেবার ব্যবধান কমিয়ে আসছে। এই উদ্যোগে স্বাস্থ্য সহযোগী হিসেবে চর্ণক হাসপাতাল, রত্সা ডায়াগনস্টিকস, দ্য হেকা ফাউন্ডেশন এবং ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, কলকাতার সক্রিয় সহায়তা পাওয়া যায়। পাশাপাশি, উন্নত ভারত অভিযান-এর সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচিটি আরও শক্তিশালী হয়ে ওঠে। উদ্যোগটি সম্পর্কে সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কলকাতার সম্পাদক সঞ্জীব কোনার বলেন, এই শিবিরটি অ্যালামনাই, শিক্ষা প্রতিষ্ঠান, সরকার এবং স্বাস্থ্য সংস্থাগুলির সম্মিলিত শক্তির প্রতিফলন, যা একসঙ্গে কাজ করে টেকসই ও গভীর তৃণমূল প্রভাব সৃষ্টি করতে সক্ষম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles