Friday, April 24, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বঙ্গ সফরে প্রধানমন্ত্রীর কথা কচিকাঁচাদের সঙ্গে!‌ বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন

দুই দিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার মালদহে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন ও পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন করার পর মালদহে কচিকাঁচাদের সঙ্গে কথা বলছেন। মালদহ স্টেশনে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার কোচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবুজ পতাকা নাড়িয়ে নতুন ট্রেনের যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সরকারি সভা থেকে তিনি মোট ৩,২৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন। বাংলা সফরের প্রথম দিনে মালদহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদা টাউন থেকে চালু হল বন্দে ভারত স্লিপার ট্রেন। এই ট্রেনের উদ্বোধনে রীতিমতো উচ্ছ্বসিত মালদহবাসী। অসমের উদ্দেশে রওনা হল সেই ট্রেন। এদিন ট্রেন উদ্বোধনের পর ট্রেনের ভিতরে প্রবেশ করে যাত্রীদের সঙ্গে কথা বলেন মোদী। এদিন মালদহে সভাও করেন। ঘণ্টায় ১৮০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ এই ট্রেনের। তবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে চলবে এই ট্রেন। মোট ১৮টি কামরা রয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেনে। মোট ৮২৩ যাত্রী এই ট্রেনে সফর করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles