Friday, May 1, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বাজি-বিধি ভাঙলেই ‘কড়া শাস্তি’! কালীপুজো, ছটপুজোর জন্যেও একই রকম নিষেধাজ্ঞা জারি

লালবাজারের বিজ্ঞপ্তি। বেঁধে দিল বাজি পোড়ানোর সময়সীমাও। লালবাজারের স্পষ্ট নির্দেশ, নিয়ম অমান্য হলে আইন মেনে কড়া পদক্ষেপ করা হবে। থানাগুলিও যাতে সুপ্রিম কোর্ট, কলকাতা হাই কোর্ট এবং রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে পদক্ষেপ করে, সে ব্যাপারেও স্পষ্ট বার্তা। কালীপুজো এবং দীপাবলিতে শুধু সবুজ বাজি পোড়ানোরই অনুমতি রয়েছে। তা-ও যখন-তখন নয়, নির্দিষ্ট সময়েই পোড়ানো যাবে বলে জানিয়ে দিল কলকাতা পুলিশ। লালবাজার জানিয়েছে, আগামী ২০ অক্টোবর, সোমবার কালীপুজো এবং দীপাবলি উৎসবে রাত ৮টা থেকে রাত ১০টার মধ্যে সবুজ বাজি পোড়ানো যাবে। প্রকারান্তরে, দিন বা রাতের অন্য সময়ে কোনও রকম বাজি পোড়ানোই নিষিদ্ধ। কালীপুজো, ছটপুজোর জন্যেও একই রকম নিষেধাজ্ঞা জারি। লালবাজার জানিয়েছে, ২৮ অক্টোবর, ছটপুজোয় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সবুজ বাজি পোড়ানো যাবে। লালবাজারের স্পষ্ট নির্দেশ, নিয়ম অমান্য হলে আইন মেনে কড়া পদক্ষেপ করা হবে। থানাগুলিও যাতে সুপ্রিম কোর্ট, কলকাতা হাই কোর্ট এবং রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে পদক্ষেপ করে, সে ব্যাপারেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। কলকাতা এবং আশপাশের জেলাগুলিতে অবৈধ বাজি তৈরি এবং বিক্রি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয় নিয়ে বৃহস্পতিবারই হাই কোর্টের প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য প্রশাসন। এ ব্যাপারে রিপোর্টও তলব করা হয়েছে। রাজ্যের আইনজীবী আদালতে জানিয়েছেন, অবৈধ বাজি রোখার বিষয় ২৩ সেপ্টেম্বর রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। লালবাজারেও বৈঠক হয়েছিল চলতি সপ্তাহের শুরুতে। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের এক আধিকারিক স্পষ্ট জানিয়েছিলেন, এ বছর নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার রুখতেই হবে। নজরদারি বাড়াতে হবে পুলিশকর্তাদের। শহরের প্রতিটি থানাকে নির্দেশ নিজস্ব এলাকায় শব্দদূষণ রোধে সক্রিয় নজরদারি চালাতে।

কালীপুজোতেও রাতে মেট্রো! দুর্গাপুজো এবং বিসর্জন কার্নিভালের পর এবার কালীপুজোতেও যাত্রী চাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থা মেট্রোয়। প্রতিদিন ২৭২টি মেট্রো চলে। কালীপুজোর দিন চলবে মোট ১৪৪টি। সকালের পরিষেবা পিছিয়ে দিয়ে রাতের দিকে পরিষেবা বাড়ানো হচ্ছে কালীঘাট এবং দক্ষিণেশ্বর মন্দিরে যাতায়াতকারী যাত্রীদের কথা ভেবে। সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো সকাল ৭.৫৪ মিনিটে। সকাল ৬টা ৫৪ মিনিটের পরিবর্তে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর গামী প্রথম মেট্রো সকাল ৮টায়। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ৬টা ৫৫ মিনিটের বদলে সকাল ৮টায় শুরু হবে প্রথম মেট্রো পরিষেবা। তবে এই রুটে রাতের মেট্রো পরিষেবার সময়সীমা বাড়বে। রাত ৯টা ২৮ মিনিটের বদলে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫১ মিনিটে। ২০ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে এই বর্ধিত সময়ের জন্য। শহিদ ক্ষুদিরাম থেকেও দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ৯টা ৩৩ মিনিটের বদলে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। ২০ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে এই বর্ধিত সময়ে। ২২৬টির বদলে মোট ১২৪টি মেট্রো চলবে। তবে এই রুটে সকালের প্রথম এবং রাতের শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন নেই। অন্যান্য দিনের মতো সকাল সাড়ে ৬টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং সকাল ৬টা ৩২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের মেট্রো ছাড়বে। রাত ৯টা ৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং রাত ৯টা ৪৭ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles