Sunday, May 3, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

আনসুমানা ক্রোমার বাঙালি স্ত্রী প্রয়াত!‌ দুই প্রধানে খেলা প্রাক্তন ফুটবলার জানালেন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু

বছর ছয়েক আগে বাঙালি মেয়ে পূজাকে বিয়ে। আনসুমানা ক্রোমার পত্নীবিয়োগ। সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই এ কথা জানিয়েছেন ইস্টবেঙ্গল, মোহনবাগানে খেলে যাওয়া প্রাক্তন ফুটবলার। ২০১৯-এ পূজার সঙ্গে বিয়ে হয় ক্রোমার। কলকাতা ময়দানে ফুটবল খেলতে খেলতেই আলাপ। সেখান থেকে প্রেম এবং বিয়ে। বিয়ের পর পূজার নাম বদলে হয় সাদিয়া। ক্রোমার সঙ্গে তাঁর দু’টি সন্তানও রয়েছে। বড়র বয়স পাঁচ বছর। ছোট মাত্র দু’মাস। আগে থেকে কোনও ধরনের শারীরিক অসুস্থতা ছিল না পূজার। মঙ্গলবার রাতে দুধ-মুড়ি খেয়ে শুতে গিয়েছিলেন। পরে শৌচাগারে যাওয়ার জন্য ওঠেন। সেখানেই পড়ে যান। মুখ থেকে গ্যাঁজলা উঠতে থাকে। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। হৃদ্‌রোগের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। গত মাসেই পূজার জন্মদিনে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন ক্রোমা। পূজা নিজেও সমাজমাধ্যমে সক্রিয় ছিলেন। দু’দিন আগেও ছবি পোস্ট করেছেন। তাঁকেই এ ভাবে আচমকা চলে যেতে হবে তা অনেকেই মানতে পারছেন না। ক্রোমা সমাজমাধ্যমে লিখেছেন, “আমাদের ছেড়ে বড্ড তাড়াতাড়ি চলে গেলে সাদিয়া। কষ্টে বুক ভেঙে যাচ্ছে। কী করে আমাদের পাঁচ বছরের এবং দু’মাসের সন্তানকে বলব যে তাদের মা আর নেই। গত বছর ক্রোমা ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। শরীরের ডান পাশ অসাড় হয়ে গেলেও সুস্থ হয়ে ওঠেন। তখন দিনরাত এক করে তাঁকে সুস্থ করে তুলেছিলেন পূজা। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ছাড়াও ক্রোমা খেলেছেন চার্চিল ব্রাদার্স, শিলং লাজং, নেরোকার মতো ক্লাবের হয়ে। এ ছাড়া কলকাতা লিগে বিভিন্ন ক্লাবে খেলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles