দুই শহরকে এমনই এক সময়ের মধ্যে জুড়ে দিতে চলেছে বুলেট ট্রেন। এক বাণিজ্যনগরী থেকে অন্য বাণিজ্যনগরীতে পৌঁছতে মাত্র ২ ঘণ্টা সময় লাগবে। মুম্বই ও আমদাবাদ, এই মনে করা হচ্ছে ২০২৭ সালের মধ্যে ভারত তার প্রথম হাইস্পিড রেল করিডর পেতে চলেছে, ফলত বুলেট ট্রেন এখন সময়ের অপেক্ষা! শুরু হতে চলেছে মুম্বই, আমদাবাদ বুলেট ট্রেন। জাপানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সিবি জর্জ বলেছেন যে ‘২০২৭ সালের মধ্যে ওই করিডোরে একটি ট্রেন চলবে।’ প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটারের গতি নিয়ে ছুটে চলা বুলেট ট্রেন, মুম্বই থেকে আমদাবাদের মধ্যে দূরত্ব ২ ঘণ্টায় নামিয়ে আনবে। বর্তমানে এই দুই শহরে গাড়ির সফরে যেতে ৮ থেকে ১০ ঘণ্টা লাগে মুম্বই-ভদোদরা এক্সপ্রেসওয়ে বা এনএইচ ৪৮। সাধারণ গতির ট্রেনেও ৬ থেকে ৭ ঘণ্টার আশপাশেই সময় লেগে যায়। ফলত ৫০৮ কিলোমিটার পথ পেরিয়ে এবার এই ট্রেন ছোটার অপেক্ষায়। বিশ্বমানের সুবিধা, নিরাপত্তা নিয়ে চলা এই বুলেট ট্রেন জাপানিজ শিনকানশেন ট্রনকে ট্র্যাকে আনবে। এই ট্রেনের মধ্যে রুটে ১২ টি স্টেশন পড়তে চলেছে। তারমধ্যে থাকবে মুম্বই, থানে, ভিরার, সুরাট, ভাদোদরা এবং আহমেদাবাদ। এতে আধুনিক অনবোর্ড সুযোগ-সুবিধা, আরামদায়ক আসন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নির্বিঘ্ন টিকিটিং অন্তর্ভুক্ত থাকবে। বুলেট ট্রেনকে ঘিরে এই প্রশ্ন থেকে যাচ্ছে। ৫০৮ কিলোমিটারের দূরত্ব রয়এছে মুম্বই-আমদাবাদ শহরের মধ্যে। আর সেই পথে বুলেট ট্রেনের জন্য প্রতি ব্যক্তি পিছু টিকিটের দাম পড়তে পারে ৩ থেকে ৫ হাজার টাকার মধ্যে। রেলের ফেয়ার আর এসি কামরার দামের ওপর অনেকটাই যদিও নির্ভর করছে টিকিটের খরচ। জাপানে বুলেট ট্রেনে ৫০০ কিলোমিটার ভ্রমণের খরচ প্রায় ৮,০০০ টাকা বা তার বেশি। বিলাসবহুল শ্রেণীর টিকিটের দাম বেশি এবং একই ভ্রমণের জন্য প্রায় ২০,০০০ টাকা পর্যন্ত যেতে পারে




