গোবিন্দার বিরুদ্ধে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার মতো অভিযোগ তুলে বান্দ্রা আদালতে বিচ্ছেদের মামলা করেন সুনীতা। বলিউডের স্বনামধন্য অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার বিবাহ বিচ্ছেদের জল্পনায় সরগরম পরিস্থিতি। এর আগেও তাঁদের বিচ্ছেদের খবর সামনে এসেছিল। তবে তাতে সেই সময়ের মতো ইতি টানা হয়। সেই জল্পনা আবারও চর্চায়। শোনা যাচ্ছে, গোবিন্দার বিরুদ্ধে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার মতো অভিযোগ তুলে বান্দ্রা আদালতে বিচ্ছেদের মামলা করেন সুনীতা। সম্প্রতি তাঁর এক ভ্লগে তাঁকে রীতিমতো ভেঙে পড়তেও দেখা গিয়েছে গোবিন্দাকে নিয়ে কথা বলতে গিয়ে। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেতার আপ্তসহায়ক শশী। বলেন, “এগুলো একেবারেই সব পুরনো ঘটনা। ফের সেই ঘটনাগুলিতেই রং লাগিয়ে চর্চা চলছে। কোন দম্পতির মধ্যে সমস্যা হয় না? এখন যেগুলো হচ্ছে তা হল বিষয়টাকে মুখরোচক করে তোলার চেষ্টা। শশী আরও বলেন যে, “আমি নিজে গোবিন্দার সঙ্গে দীর্ঘদিন কাজ করছি। ৩৪ বছরের বিবাহিত জীবন তাঁর। ওনার মতো মানুষ হয় না। ওর চরিত্র ও আচার-আচরণ নিয়ে যেভাবে প্রশ্ন তোলা হচ্ছে তা একেবারেই ঠিক নয়। এগুলো পুরোটাই মিথ্যা। অন্যদিকে গোবিন্দা-সুনীতার আইনজীবীও জানিয়েছেন যে তাঁদের মধ্যেকার সমস্ত সমস্যা মিটে গিয়েছে। উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে সুনীতা দাবি করেন গোবিন্দা ও তাঁর বিচ্ছেদের জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর কথায়, “যাঁরা বিচ্ছেদের কথা বলছেন, তাঁদের প্রশ্ন করুন সত্যি? যদি কারও সাহস থাকে তাহলে আমাকে সরাসরি দাম্পত্য নিয়ে প্রশ্ন করুন। যেদিন আমি বা গোবিন্দার মুখ থেকে বিচ্ছেদের কথা শুনবেন, সেদিন বিচ্ছেদের বিষয়ে নিশ্চিত হবেন। যদি বিচ্ছেদ হয় তবে আমি সকলকে প্রথম জানাব।”
বলিউড অভিনেতা গোবিন্দা এবং তার স্ত্রী সুনীতা আহুজার মধ্যে বিবাহবিচ্ছেদের খবর। বলা হচ্ছে, সুনীতা অভিনেতা স্বামীর বিরুদ্ধে আদালতে বিবাহবিচ্ছেদের জন্য মামলা দায়ের করেছেন। এদিকে, অভিনেতার ভাগ্নি আরতি সিং তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন, যা অনেকেই মামা-মামী গোবিন্দা এবং সুনীতা আহুজার বর্তমান পরিস্থিতির সঙ্গে যুক্ত বলে মনে করছেন। আরতি তার পোস্টে নিজেকে ভালোবাসার কথা বলেছেন। গোবিন্দা এবং সুনীতা আহুজার বিবাহবিচ্ছেদের খবরের মাঝে আরতি সিং তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার ক্যাপশনে লেখা, ‘সত্যিই এই পৃথিবীতে <ধড়কন>(heartbeat) এর সঙ্গে থাকা প্রয়োজন। কারণ, যখন সে থেমে যায়, তখন তুমি আর থাকবে না। তাই নিজেকে ভালোবাসো, হ্যাঁ, তুমি দুঃখী হলেও এগিয়ে চল। তোমার জানা নেই, পরের দিন তোমার জন্য কী নিয়ে আসবে। ঈশ্বরের পর নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসো।’ আরতির এই পোস্টকে অনেকেই মামা গোবিন্দা এবং মামি সুনীতার জন্য পরামর্শ হিসেবে দেখছে। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে গোবিন্দা ও সুনীতা আহুজার মধ্যে ডিভোর্সের মামলা চলছে। এমনকী, সুনীতা স্বামীর উপর প্রতারণা, অবৈধ সম্পর্কের মতো অভিযোগও এনেছেন ডিভোর্সের নথিতে। মাঝে এমন খবরও প্রকাশিত হয়েছিল যে, গোবিন্দা একজন ৩০ বছর বয়সী মারাঠি নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িত। একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, গোবিন্দার ম্যানেজার জানিয়েছে যে, তাঁরা মোটেও বিবাহবিচ্ছেদ করছে না। বর্তমানে এই বিষয়ে উভয় পক্ষ থেকে কোনও বক্তব্য প্রকাশিত হয়নি। প্রবীণ অভিনেতা গোবিন্দা এবং তার স্ত্রী সুনীতা আহুজার বিয়ে ভাঙার খবর বিগত কয়েকমাসে একাধিকবার উঠে এসেছে শিরোনামে। ৩৪ বছরের বিবাহিত জীবনের পর, দুজনে বিচ্ছেদের পথে হাঁটছেন, এমন খবরই আসছে সামনে। তবে হিন্দুস্তান টাইমসকে এক সূত্র জানিয়েছে যে, ‘যদিও এখন পরিস্থিতি কঠিন মনে হতে পারে, কিন্তু কোনও বিচ্ছেদ হচ্ছে না। লোকেরা পুরোনো বিষয়গুলিকে আবার সামনে আনার চেষ্টা করছে, এমন কিছু হচ্ছে না।’
চারপাশে গুঞ্জন শিরোনামে উঠে এসেছে, ৩৪ বছরের বিবাহের পর দুজনে বিচ্ছেদের পথে যাচ্ছেন বলে খবর প্রকাশের পর থেকে। আমাদের এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ‘যদিও এখন পরিস্থিতি কঠিন মনে হতে পারে, কিন্তু কোনও বিচ্ছেদ হচ্ছে না। লোকেরা পুরোনো বিষয়গুলিকে আবার সামনে আনার চেষ্টা করছে, এমন কিছু হচ্ছে না।’ গোবিন্দা এবং সুনীতা উভয়েই এই বিষয়ে মুখ বন্ধ রেখেছেন, এইচটি সিটি গোবিন্দার ম্যানেজার শশীর সঙ্গে যোগাযোগ করেছে, যিনি জানিয়েছেন, ‘প্রতিটি দম্পতির মধ্যেই কিছু মনোমালিন্য থাকে। এগুলি সব পুরোনো কথা, যা এখন মশলা মিশিয়ে নিজেদের স্বার্থে লোকেরা এবং মিডিয়া ব্যবহার করার চেষ্টা করছে।’ এমনকী মুখ খুলেছেন গোবিন্দার মেয়ে টিনা আহুজাও। ‘কী বলব আমি! এসবই গুজব। অনলাইনে প্রকাশিত এসব খবরে আমি কখনো কান দেই না।’ মিডিয়া রিপোর্ট, সুনীতা ২০২৪ সালের ডিসেম্বর মাসে হিন্দু বিবাহ আইন ১৯৫৫-এর ধারা ১৩ (১) (i), (ia), (ib)-এর অধীনে ব্যভিচার, নির্যাতন এবং পরিত্যাগের (adultery, cruelty and cheating) অভিযোগে বিচ্ছেদের মামলা দায়ের করেছেন। ‘গোবিন্দার মতো মানুষ কারো উপর হাত তুলতে পারে না, চিৎকার করতে পারে না, তাহলে এই নির্যাতনের মতো দাবি কোথা থেকে আসছে? আমি তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি এবং সে এমন মানুষ নয়, যেমন ছবি তাঁর এখন তৈরি করা হচ্ছে। এগুলি সব পুরোনো ঘটনা, যার উপর দুজনে মিলে এখন কাজ করছে।’ গোবিন্দার ব্যক্তিগত জীবনকে অন্যায়ভাবে বড় করা হচ্ছে বলে জোর দিয়ে শশী বলেন: ‘হ্যাঁ, গোবিন্দা আদালতে উপস্থিত হয়নি কিন্তু সুনীতাও আদালতে যাননি, একবার ছাড়া, যখন তিনি মামলা দায়ের করতে গিয়েছিলেন। কোন দম্পতিতে সমস্যা হয় না? সুনীতা গোবিন্দাকে খুব ভালোবাসে এবং দুজনে একসঙ্গে আছেন। কোন বিচ্ছেদ হবে না। তারা এই নেতিবাচকতার পরিবর্তে তাদের সন্তানদের (টিনা আহুজা এবং যশবর্ধন আহুজা) কর্মজীবন-বিয়ের উপর মনোযোগ দিচ্ছেন। এই বড় বড় ধারা লাগিয়ে, ছোট্ট কথাকে এত বড় করে দেখিয়ে আপনি শুধুমাত্র একটি সম্পর্ক নষ্ট করছেন। ভিউয়ের চক্করে আপনি কারও জীবন নষ্ট করবেন? কখনও কেউ এত বছরে গোবিন্দাকে সুনীতার সম্পর্কে কিছু খারাপ বলতে দেখেছে, এমনকী যখন সুনীতা কিছু সাক্ষাৎকারে গোবিন্দার বিরুদ্ধে কিছু কথা বলেছেন! এখন গণেশ চতুর্থী আসছে, আপনারা সবাই একসঙ্গে দুজনের দেখা পাবেন, আপনি আসবেন বাড়িতে।’




