Top 5 This Week

spot_img

Related Posts

পঞ্চম ‘এনকাউন্টারে’ পুলিশি দাবি নিয়ে প্রশ্ন?‌ ‘ইটভাটায় লুকিয়ে রাখা বন্দুক থেকে ফের গুলি করার চেষ্টা পুলিশকে’

RK NEWZ পুলিশ কনস্টেবলকে গুলি করায় অভিযুক্ত যুবক ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। রবিবার বীরভূমের নানুরের এই ঘটনা নতুন সরকারের আমলে রাজ্যে পঞ্চম এনকাউন্টার। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, অভিযুক্ত রতন শেখকে নিয়ে যখন পরিত্যক্ত একটি ইটভাটায় অস্ত্র উদ্ধারে যাওয়া হয়েছিল, সেই সময় হঠাৎই গুলি চালায় ওই যুবক। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় রতনের। পুলিশ সূত্রের এই দাবি নিয়েই প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি। মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ অপরাধীর যথাযথ শাস্তি দাবি করেও ‘এনকাউন্টার’ নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন। সিপিএমের সুজন চক্রবর্তীর মতে, আদালতের বাইরে বিচারের দায়িত্ব যদি সরকার হাতে তুলে নেয়, তা হলে সেটা বিপজ্জনক প্রবণতা হবে। প্রায় একই সুরে কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী অপরাধীর কঠোর শাস্তি দাবি করেও বলেন, “পরিসংখ্যান বলছে, বিজেপি যে সমস্ত রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেখানে এনকাউন্টার খুব স্বাভাবিক একটা বিষয়। আমরা বাংলাকে এনকাউন্টার রাজ্য বানাতে চাই না। আমরা চাই অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করাক পুলিশ। তাদের স্বচ্ছ তদন্ত রিপোর্ট আদালতে জমা দিক। তাতে যা শাস্তি হওয়ার হবে। পুলিশ-প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখুন। বরং এমন পদক্ষেপ করুন, যাতে অপরাধী আপনাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।” রাজ্যে পঞ্চম ‘এনকাউন্টারের’ পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্য বলেছেন, “বাংলায় ধর্ষক, খুনিদের কোনও জাগয়া নেই। পুলিশকে গুলি করলে, যা করার সেটাই করবে। গুলি করতে এলে পুলিশ কি বাতাসা খাওয়াবে? গুন্ডারা বাংলাদেশ পালাও। এখানে থাকলে যা করার তাই করব।” সুজন বলেন, দুষ্কৃতীবাহিনী বিপজ্জনক বটেই। খুন-জখম, ধর্ষণ বা পুলিশের উপরে আক্রমণের ঘটনাকে সমর্থনের প্রশ্নই ওঠে না। কিন্তু অপরাধের বিচারের জন্য বিচারব্যবস্থা আছে। কিন্তু সরকারের কাজকর্ম দেখেশুনে মনে হচ্ছে, আইন-আদালতের আর কোনও দরকারই নেই। এখন যদি কেউ এটাকে সমর্থন করেন, পরে এই বিপদ তাঁর দিকেও আসতে পারে। সেটা ভেবে সতর্ক হওয়া দরকার।’’ পুলিশ সূত্রে খবর, কনস্টেবলকে গুলি করায় অভিযুক্ত রতনকে রবিবার পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। যদিও আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে কিছু জানায়নি পুলিশ। ওই সূত্রের দাবি, পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে রতন অপরাধ স্বীকার করে নেন। শুক্রবার পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালানোর ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি কোথায় রয়েছে, জেরায় তা-ও জানিয়ে দেন রতন। সেইমতো রবিবার বিকেলে রতনকে নিয়ে নানুরের ওই ইটভাটায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। দাবি, হঠাৎই সেখানে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলি চালিয়ে দেন রতন। পুলিশের গাড়িতে গুলি লাগে। ‘আত্মরক্ষার্থে’ পাল্টা গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই জখম হন রতন। তড়িঘড়ি নানুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় বোলপুর হাসপাতালে। সেখানেই রতনের দেহের ময়নাতদন্ত হবে।

প্রসঙ্গত, ছ’মাসের বিজেপি সরকারের আমলে এটি পঞ্চম ‘এনকাউন্টারের’ ঘটনা। এর আগে বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ, রায়গঞ্জে ‘এনকাউন্টারে’ নিহত হয়েছিলেন অভিযুক্তেরা। রাজ্যে পঞ্চম ‘এনকাউন্টার’ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বাংলায় ধর্ষক, খুনিদের কোনও জাগয়া নেই। পুলিশকে গুলি করলে, যা করার সেটাই করবে। গুলি করতে এলে পুলিশ কি বাতাসা খাওয়াবে? গুন্ডারা বাংলাদেশ পালাও। এখানে থাকলে যা করার তাই করব।” উল্লেখ্য, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগেই শুভেন্দু বলেছিলেন, “অপরাধীরা ছাড় পাবে না। সকালে জমা, বিকেলে খরচ হবে।” বীরভূমের নানুরের সাঁওতা গ্রামের বাসিন্দা রতন। এলাকায় তাঁর কুখ্যাতি ছিলই। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা থেকে মাদক পাচার, এমন বেশ কয়েকটি মামলা ছিল ওই যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মাস কয়েক আগে একটি মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন। গত শুক্রবার জামিন পান। তার পর আর একটি মামলার সূত্রে তাঁকে পাকড়াও করতে গিয়েছিল পুলিশ। তখনই এই কাণ্ড ঘটান রতন।

ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায় পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসেছিল, রতন শেখ নামে কুখ্যাত এক দুষ্কৃতী শান্তিনিকেতনের লাইক বাজারে রয়েছে। তাকে ধরতে সাদা পোশাকে বাইকে চেপে প্রান্তিক আউট পোস্ট থেকে সেখানে পৌঁছন শান্তিনিকেতন থানার তিন পুলিশ কর্মী। রতনকে নাগালের মধ্যেও পেয়ে গিয়েছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র থেকে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালান রতন। গুলি লাগে ওই পুলিশকর্মীর পায়ে। কার্যত গুরুতর অবস্থায় প্রথমে জখম ওই কনস্টেবলকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার রাতে ওই কনস্টেবলকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন, “পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না।” তার ২৪ ঘণ্টা পেরনোর আগেই রবিবার দুপুরে গ্রেপ্তার করা হয় রতন শেখকে। কয়েকঘণ্টার ব্যবধানে এনকাউন্টার। পুলিশের গুলিতে খতম রতন। শোনা যাচ্ছে, নানুরের চারকোল গ্রামের কাছে একটি ইটভাঁটার কাছে ঘটেছে ঘটনাটি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বাংলায় ধর্ষক, খুনিদের কোনও জায়গা নেই। পুলিশকে গুলি করলে, যা করার সেটাই করবে। গুণ্ডারা বাংলাদেশ পালাও। এখানে থাকলে যা করার তাই করব।” উল্লেখ্য, বিজেপি বাংলায় ক্ষমতায় আসার আগেই শুভেন্দু অধিকারী বলেছিলেন, অপরাধীরা ছাড় পাবে না। সকালে জমা, বিকেলে খরচ হবে। গত ৬ মাসে কার্যত তা কাজে করে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। পালাবদলের পর এই নিয়ে ৫ টি এনকাউন্টারের ঘটনা ঘটল বাংলায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles