Top 5 This Week

spot_img

Related Posts

জগন্নাথমন্দিরে অর্ণবের চোখরাঙানি!‌ পুরীর সমুদ্রতটেও জারি লাল সতর্কতা! ঘূর্ণিঝড়ের তাণ্ডব

RK NEWZ মঙ্গলবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের কাকীনাডার ও পুদুচেরীর ইয়ানামের কাছে ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হয় অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণবের। এর প্রভাবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ঝড় শুরু হয়। লন্ডভন্ড হয়ে যায় অন্ধ্র এবং ওড়িশার বিস্তীর্ণ এলাকা। এর জেরেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে ওড়িশার বেশ কয়েকটি জেলায়। জারি হয়েছে লাল সতর্কতাও। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ওড়িশার

বিভিন্ন অঞ্চলের কী অবস্থা সে সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেগুলি। অর্ণবের ভ্রুকুটি থেকে রেহাই পায়নি পুরীর জগন্নাথমন্দিরও। সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে প্রবল বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে মন্দিরচত্বর। সেখানে দাঁড়িয়ে রয়েছেন জনা কয়েক পুণ্যার্থী। সকলেই নিজেকে বৃষ্টি থেকে বাঁচাতে চেষ্টা করছেন। পুরীর মন্দিরে প্রায় সব সময় যে বিপুল জনসমাগম দেখা যায়, সে তুলনায় লোকসংখ্যা খুবই কম। দুর্যোগই এর কারণ বলে মনে করা হচ্ছে। সংবাদ প্রতিবেদন অনুসারে, জলমগ্ন হয়ে গিয়েছে মন্দিরের আশপাশের এলাকাও।

আরও একটি ভিডিয়োয় ধরা পড়েছে পুরীর সমুদ্রতট। সেখানে দেখা যায়, লাল পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। এর পর দেখা যায় একটি গাড়িতে করে সমুদ্রের পারে ঘুরছেন তিন ব্যক্তি। সমুদ্রের জলে স্নান করতে নামা পর্যটকদের জল থেকে উঠে আসার নির্দেশ দিচ্ছেন তাঁরা। তাঁদেরও হাতে লাল পতাকা। সকলকে সতর্ক করার জন্য বাঁশিও বাজানো হচ্ছে। ‘সুনীল.মিলু’ এবং ‘সৌম্য_৯৯_’ নামের দু’টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োগুলি ভাগ করে নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles