Top 5 This Week

spot_img

Related Posts

দুর্গাপুজোয় রেকর্ড মদ বিক্রি!‌ অষ্টমী ‘ড্রাই ডে’ সত্ত্বেও শীর্ষে কোন জেলা?

RK NEWZ আবগারি দপ্তরের পাওয়া তথ্য দেখে চোখ কপালে ওঠার জোগাড়। উৎসবের মরশুমে মদ বিক্রি তুলনামূলক বৃদ্ধি পায় প্রতি বছর। তবে এবার অষ্টমী ছিল ‘ড্রাই ডে’। তা সত্ত্বেও বাড়ল মদ বিক্রি। মদ বিক্রির নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলেই খবর। জেলা আবগারি দপ্তর থেকে পাওয়া তথ্য বলছে, ২০২৫ সালে দুর্গাপুজোর সময়ে মদ বিক্রি হয়েছে ৩৩ কোটি টাকার। এবার প্রায় ৫২ কোটি ৭১ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। সুতরাং গত বছরের তুলনায় প্রায় ১৯ কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে। ব্যবসায়ীদের দাবি, রাজ্যে এবার অষ্টমীর দিন মদের দোকান বন্ধ ছিল। বন্ধ না থাকলে বিক্রির পরিমাণ ৬০ কোটি টাকার উপরেও হয়তো চলে যেতে পারত। গত বছর দুর্গাপুজোয় বিদেশে মদ বিক্রি হয়েছে ২ লক্ষ ২৮ হাজার লিটার। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ১৩ হাজার লিটার। আবার দেশি মদের বিক্রিও বেড়েছে। গত বছক পুজোর সময় ৩ লক্ষ ৩০ হাজার লিটার দেশি মদ বিক্রি হয়েছিল। এবার ৪ লক্ষ ৬০ হাজার লিটার মদ বিক্রি হয়েছে। অন্যদিকে, বিয়ারের বিক্রি গত বছর পুজোয় হয়েছিল ৩ লক্ষ ১০ হাজার লিটার। বেড়ে হয়েছে ৩ লক্ষ ২৪ হাজার লিটার। পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে দিঘা, মন্দারমণির মতো একাধিক পর্যটনকেন্দ্র। তাই স্বাভাবিকভাবেই সারাবছর পূর্ব মেদিনীপুরে বেশি পরিমাণ মদ বিক্রি হয়। উৎসবের মরশুমে পর্যটনকেন্দ্রে পর্যটকের আনাগোনা ছিল তুলনামূলক অনেকটাই বেশি। সে কারণেই মদ বিক্রির আরও অনেকটা বেড়েছে বলেই মনে করা হচ্ছে।

দুর্গাপুজোয় রেকর্ড মদ বিক্রি!‌

২০২৫ সালে দুর্গাপুজোর সময়ে মদ বিক্রি হয়েছে ৩৩ কোটি টাকার। এবার প্রায় ৫২ কোটি ৭১ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে।
গত বছরের তুলনায় প্রায় ১৯ কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে।
অষ্টমীর দিন মদের দোকান বন্ধ ছিল। বন্ধ না থাকলে বিক্রির পরিমাণ ৬০ কোটি টাকার উপরেও হয়তো চলে যেতে পারত।
গত বছর দুর্গাপুজোয় বিদেশী মদ বিক্রি হয়েছে ২ লক্ষ ২৮ হাজার লিটার। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ১৩ হাজার লিটার।
গত বছর পুজোর সময় ৩ লক্ষ ৩০ হাজার লিটার দেশি মদ বিক্রি হয়েছিল। এবার ৪ লক্ষ ৬০ হাজার লিটার মদ বিক্রি হয়েছে।
বিয়ারের বিক্রি গত বছর পুজোয় হয়েছিল ৩ লক্ষ ১০ হাজার লিটার। বেড়ে হয়েছে ৩ লক্ষ ২৪ হাজার লিটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles