RK NEWZ আইএফএর সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে ফেডারেশনের তরফে জানানো হয়েছিল রাজ্য সংস্থাগুলিকে ৪ নভেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। সেই কারণেই মনে হয়েছিল, ৪ নভেম্বরের মধ্যেই বোধহয় আইএফএ-র নির্বাচন সম্পন্ন হবে। কিন্তু পুজোর আবহে ২৪ অক্টোবর স্পেশাল জেনারেল মিটিং ডেকে কিছুতেই ৪ নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয় আইএফএর পক্ষে। সেই কারণেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে আইএফএ আগাম জানিয়ে দিল, পুজোর আবহে যেহেতু সংস্থার যাবতীয় কাজকর্ম এই মুহূর্তে বন্ধ, তাই ৪ নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয়। ১৫ নভেম্বরের মধ্যে আইএফএ তাদের নির্বাচন করবে। প্রতিনিধিদের নাম ফেডারেশনে পাঠিয়ে দেবে। প্রতি বছর আইএফএ নির্বাচনে ভোট দিতে পারতেন শুধুমাত্র গভর্নিং বডির সদস্যরা। কিন্তু স্পোর্টস কোড অনুযায়ী এবার ফেডারেশনের যে সংবিধান তৈরি হযেছে, তাতে গভর্নিং বডির সদস্য নয়, ভোট দিতে পারবেন আইএফএ অনুমোদিত ৩০৯ ক্লাবের প্রতিনিধিরাই। সঙ্গে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি। রেফারিদের প্রতিনিধি। এমনকী ভোট দেবেন কোচদের প্রতিনিধিও। ২৪ অক্টোবর স্পেশাল জেনারেল মিটিংয়ের আয়োজন করে ৪ নভেম্বরের মধ্যে নির্বাচনের যাবতীয় নিয়মবিধি তৈরি করে নির্বাচন অনুষ্ঠিত করা এক প্রকার অসম্ভব আইএফএ-র জন্য। এমনিতে আইএফএ-র সংবিধান অনুযায়ী নিয়ম হচ্ছে, মেয়াদ শেষের সাতদিন আগে নির্বাচন করতে হবে। কিন্তু আইএফএ বর্তমান শাসক গোষ্ঠীর মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছে। সেই কারণেই স্পেশাল জেনারেল মিটিংয়ের সভায় নির্বাচনের দিনক্ষণ ঠিক হবে। তার আগেই আইফএ ফেডারেশনকে জানিয়ে দিল, ১৫ নভেম্বরের মধ্যে আইএফএর নির্বাচন সম্পন্ন হয়ে যাবে। ইতিমধ্যেই আইএফএর সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায়। কারণ, নতুন স্পোর্টস কোড অনুযায়ী, সত্তরোর্ধ্ব কেউ অধীনস্থ সংস্থার প্রশাসনিক পদে থাকতে পারবেন না। ভোটে জিতে সভাপতি পদে প্রত্যাবর্তনও আর হবে না।





