Top 5 This Week

spot_img

Related Posts

এশিয়াডের পদকজয়ীদের সঙ্গে দেখা করলেন মোদী!‌ প্রধানমন্ত্রীর হাতে জার্সি তুলে দিলেন হরমনপ্রীত, হাজির শ্রেয়সেরাও

RK NEWZ এশিয়ান গেমসের পদকজয়ীদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর হাতে ভারতীয় দলের জার্সি তুলে দিয়েছেন মহিলা দলের প্রাক্তন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ছিলেন শ্রেয়স আয়ারেরাও। এশিয়ান গেমসে ৮৫টি পদক জিতেছে ভারত। সেই সব পদকজয়ীর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে অনুষ্ঠানটি হয়েছে। মোদীর হাতে ভারতীয় দলের জার্সি তুলে দিয়েছেন মহিলা দলের প্রাক্তন অধিনায়ক হরমনপ্রীত কৌর। হায়দরাবাদে ম্যাচ খেলে বৃহস্পতিবারের অনুষ্ঠানে ছিলেন শ্রেয়স আয়ারেরাও। মোদী এ দিন পদকজয়ীদের সঙ্গে ছবি তোলেন। প্রায় প্রত্যেক ক্রীড়াবিদই প্রধানমন্ত্রীর হাতে কোনও না কোনও স্মারক তুলে দিয়েছেন। আইসিসি চেয়ারম্যান জয় শাহ-সহ বিভিন্ন ক্রীড়াসংস্থার প্রধান কর্তারা হাজির ছিলেন। মোদী বলেন, “আপনারা ১৪০ কোটি ভারতীয়কে গর্বিত করেছেন। তেরঙা ওড়ানোই সবচেয়ে বড় সাফল্য। তাই এই সাফল্য আপনাদের একার নয়, দেশের কোটি কোটি মানুষেরও। গোটা দেশের পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে ভারত ভরসাযোগ্য এবং আতিথেয়তাপূর্ণ দেশ হয়ে উঠছে। আমরা ২০৩৬ অলিম্পিক্স আয়োজনের বিড করছি এবং আয়োজন করতে মরিয়া।” মহিলা ক্রীড়াবিদ এবং মহিলা হকি দলের কথা আলাদা করে উল্লেখ করেছেন মোদী। বলেন, “মহিলা ক্রীড়াবিদদের শুভেচ্ছা। আপনারা ৩৮টি পদক জিতেছেন, যার মধ্যে ১১টি সোনা। মহিলা হকি দল ৪৪ বছরের খরা কাটিয়ে সোনা জিতেছে, যা অত্যন্ত আনন্দের।” মহিলা দলের ম্যাচ রয়েছে রায়পুরে। তবু গোটা দল হাজির ছিল অনুষ্ঠানে। এমনকি বৃহস্পতিবার হায়দরাবাদে ম্যাচ খেলা ভারতের টি-টোয়েন্টি দলও হাজির ছিল অনুষ্ঠানে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে এশিয়াডে সোনা জিতেছিল ভারতের মহিলা দল। তিনি মোদীর হাতে একটি জার্সি তুলে দেন। হাজির ছিলেন এখনকার অধিনায়ক স্মৃতি মন্ধানাও। গল্‌ফার প্রণবী উর্স তাঁর গ্লাভস এবং একটি গল্‌ফ বল তুলে দেন মোদীর হাতে। মোদী আরও বলেছেন, “স্বপ্ন এক দিনে সফল হয় না। বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং দায়বদ্ধতা দরকার। গত ১২ বছরে ভারত ধৈর্য দেখিয়েছে এবং ক্রীড়া বাস্তুতন্ত্র তৈরি করতে কঠোর পরিশ্রম করেছে। আগে বড় প্রতিযোগিতায় ভারত হাতেগোনা পদক জিতত। খুব বেশি খেলা জানতও না। আমরা এই নেতিবাচকতা কাটিয়েছি। এখন বিশ্বমঞ্চে আমাদের প্রতিনিধিত্ব বেড়েই চলেছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles