RK NEWZ সমাজের কৃতী, প্রথিতযশা ব্যক্তিত্বকে বিজেপির প্রার্থী হওয়ার জন্য আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পুজোর পরেই কলকাতা পুরনিগম নির্বাচন। তার আগে প্রস্তাবিত ২০৯টি ওয়ার্ডে প্রার্থী বাছাইয়ের জন্য় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিজেপি। প্রার্থী বাছাইয়ে ড্রপ বক্সের ব্যবস্থা করা হল। আগ্রহীরা এই ড্রপ বক্সে নিজেদের বায়োডাটা ফেলতে পারবেন। সমাজের কৃতী, প্রথিতযশা ব্যক্তিত্বকে বিজেপির প্রার্থী হওয়ার জন্য আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কলকাতা পুনর্গঠনে এগিয়ে আসার বার্তা দেন তিনি। এদিন কলকাতা পুরনিগম নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠক করেন সুকান্ত। তিনি জানান, বিজেপির নেতৃত্বে নতুন কলকাতা তৈরি হবে। স্বচ্ছ কলকাতা পুরনিগম তৈরি করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। যেখানে কোনও প্রোমোটাররাজ বা ডেভেলপাররাজ থাকবে না। এই কাজ করতে সমাজের প্রথিতযশা, কৃতী ও যুবসমাজের থেকে সাহায্য চান সুকান্ত। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজসেবী, সাংবাদিক, আইনজীবীদের কাছে বিজেপির প্রার্থী হওয়ার জন্য আহ্বান জানান তিনি। স্বচ্ছ ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতাকে অগ্রাধীকার দেওয়া হবে। তাঁরা যাতে নির্বাচনী ময়দানে নেমে নতুন কলকাতার গড়ার কাজে হাত লাগান সেই বার্তাও দেন কেন্দ্রীয় মন্ত্রী। সুকান্ত জানান, আগামীকাল থেকে ড্রপ বক্সটি মুরলীধর সেন লেনে বিজেপির কার্যালয়ে রাখা থাকবে। কার্যালয় যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ আবেদন নেওয়া হবে। আগ্রহীরা সরাসরি ড্রপ বক্সে বায়োডাটা ফেলতে পারবেন।
সুকান্ত বলেন, “৪৯ বছর মানুষ পরিষেবা পাননি। স্পিট ব্রেকার সরে যেতেই কাজে গতি এসেছে। প্রার্থী বাছাইয়ে একাধিক বিষয় নজর থাকবে। নির্বাচনে লড়াইয়ের ইচ্ছা থাকলে ড্রপ বক্সে জানান। আমাদের বিশ্বাস কলকাতার মানুষ বিজেপিকে সমর্থন করবে। দেবীপক্ষকেই এই ড্রপ বক্স উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছে। আমরা নতুন কলকাতা তৈরি করব। যাঁদের যেতার ক্ষমতা আছে, তাঁদেরই টিকিট দেওয়া হবে।”
প্রার্থী নির্বাচনে ড্রপ বক্স বিজেপির! নতুন কলকাতা গড়তে সমাজের কৃতীদের প্রার্থী হওয়ার বার্তা সুকান্তর




