Top 5 This Week

spot_img

Related Posts

ভাল খেলে ট্রফি চান অভিমন্যু, ভরসা শামিদের উপরেই!‌ বাংলার সাহায্যে প্রাক্তনদের এগিয়ে আসার অনুরোধ লক্ষ্মীরতনের

RK NEWZ দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফি অভিযান শুরু করছে বাংলা। তার আগে কোচ লক্ষ্মীরতন শুক্ল থেকে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ, সকলেই আত্মবিশ্বাসী। কী বললেন তাঁরা? রবিবার থেকে কল্যাণী স্টেডিয়ামে দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফি অভিযান শুরু করছে বাংলা। তার আগে কোচ লক্ষ্মীরতন শুক্ল থেকে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ, সকলেই আত্মবিশ্বাসী। তাঁদের আশা, ভাল খেলে এ বার তাঁরা ট্রফি জিততে পারবেন। দিল্লিকে হারানোর জন্য পেসত্রয়ী মহম্মদ শামি, আকাশ দীপ এবং মুকেশ কুমারের উপর ভরসা রাখছে বাংলা। ম্যাচের আগে এক ভিডিয়ো বার্তায় লক্ষ্মীরতন বলেন, “খুব ভাল দল তৈরি হয়েছে। সকলেই খুব ভাল ফর্মে আছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— সব বিভাগেই সকলে কঠিন পরিশ্রম করছে। দুটো প্রস্তুতি প্রতিযোগিতাও খেলতে গিয়েছিলাম। একটা পুদুচেরি, আর একটা অসমে। সব মিলিয়ে দলটা ভালই লাগছে। কাল দিল্লির সঙ্গে খেলা। মাঠে গিয়ে ভাল পারফর্ম করতে হবে। বাংলা যেমন কঠিন ক্রিকেট খেলে, তেমনই করতে হবে। বেশি ভাবনাচিন্তার দরকার নেই। সব সাপোর্ট স্টাফই পরিশ্রম করছে। কাল থেকে আমাদের ফোকাস থাকবে শুধু ম্যাচে।” এ দিন অনুশীলনে দলকে তাতান অরুণ লাল, যিনি সদ্য দলের মেন্টর হয়েছেন। এ রকম প্রাক্তন ক্রিকেটারদের আরও বেশি এগিয়ে আসার অনুরোধ করেছেন লক্ষ্মীরতন। তাঁর কথায়, “অশোক দিন্ডা, উৎপল চট্টোপাধ্যায়, অরুণ লালের মতো প্রাক্তন ক্রিকেটারেরা যত এসে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন, তত দলের ভাল। দলের পরিবেশ ভাল হবে। ওঁদের অনেক পরামর্শ কাজে লেগেছে। কাল থেকে সেটা দেখতে পাবেন। সকলকে শুভেচ্ছা রইল।”অভিমন্যুর পাখির চোখ ট্রফিতে। তিনি বলেছেন, “নতুন মরসুমে প্রত্যেকেই উত্তেজিত থাকে। পুরো দল উত্তেজিত। তার উপরে ঘরের মাঠে খেলব ভেবে আরও ভাল লাগছে। গত বছর ভাল ক্রিকেট খেলেছিলাম। কিন্তু ট্রফি জিততে পারিনি। এ বার ভাল খেলে ট্রফিটাও জিততে চেষ্টা করব। প্রস্তুতি ভাল হয়েছে। অসমে খেলেছি। এখানেও তিন দিন ভাল অনুশীলন হয়েছে। নিজের লক্ষ্য থাকবে যত বেশি সম্ভব দলের হয়ে অবদান রাখা। আকাশ, মুকেশ, শামি ভাই তিন জনেই ম্যাচ খেলার জন্য তৈরি। তিন জন থাকায় আমরা সরাসরি জয়ের চেষ্টা করব। এ রকম বোলিং আক্রমণ পেয়ে আমরা আপ্লুত। সেরা ক্রিকেট খেলে এই ম্যাচ থেকে ছ’পয়েন্ট পাওয়ার চেষ্টা করব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles